একদিন ঝড় থেমে যাবে
১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন : শান্তনু চৌধুরী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার এক ভালো বন্ধু আছিল। ও আমাকে বলতো 'হতাশাবাদী'। নভেম্বর ডিসেম্বর মাস আসলেই কথাটা ওর মুখে বেশি উচ্চারিত হতো। এখনও এই মাসগুলো আসে। কিন্তু হতাশাবাদী বলার কেই নাই। কেনো এমন হয়। কেনো কোনো বন্ধু অন্যের কাছে চলে যায়। নষ্টালজিক জীবন মাঝে মাঝে পেয়ে বসে। বালকবেলার গান এসে ভর করে। বিলে বিলে ধান কুড়াতে যাওয়া। সকালে উঠে গোল হয়ে বসে আগুন পোহানো। সবইতো একই গল্প। এরপরও কেনো মনে হয় প্রতিটি গল্প আলাদা। নাটকের মানুষগুলো আলাদা বলেই কি ?
শীতের জোৎস্না রাতে ঝিক ঝিক আওয়াজ তুলে শাটল ট্রেন ছুটে যেতো। রেললাইনের দুপাশে জোনাকিরা বড় বেশি আলো ছড়িয়ে আলোকিত করতে চাইতো আমাদের। আসলে কি খুব বেশি আলোকিত হতে পেরেছি আমরা। মাঝে মাঝে গ্রামে ফিরে যেতে ইচ্ছে করে। মুঠোফোনে চেনাজানা মানুষগুলোর নানা খবর আসে। কখনো কেউ কেউ জীবন নাটক থেকে হারিয়ে যায়। আবার তৈরি হয় নতুন নাটক, এভাবেই বেঁচে থাকা। এভাবেই হয়তো বেঁচে থাকতে হয়। আসলে বেঁচে থাকার অভিনয়...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন