একাকী মেয়েটি -
"অনেক দিন একঘেয়ে ভালো থেকে থেকে
গড়িয়েছি কয়েকটা অপূর্ণ ইচ্ছের দুল ।
না পরলেও জমিয়ে রেখেছি তুলে
খুলে দেখি মাঝে মাঝে ।
অনেক পাওয়ার মাঝেও বেধেছি
কিছুটা না পাওয়ার সুর,
তুলে রাখা খারাপগুলোয়
ভরে গেছে আলমারিটা ।"
নিরুপায় ছেলেটি -
"যদি চাও আরো কিছু আলমারি গড়ে দেবো,
জীবনের আরো অনেকটা যে এখনো বাকি,
না চাওয়ার যত ব্যথা, না পাওয়ার যত কষ্ট,
অপূ্র্ণ ইচ্ছের সব ক্ষত তুলে রেখ।
যদি তুমি চাও একঘেয়ে ভালো থেকো।"
(প্রথম অংশটুকু সংগৃহীত)
৩১/১২/১৫ - ০৬/০১/১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


