somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ছেলেদের জন্য কিছু কথা

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে পুরুষদের অধিকার এর প্রতি লক্ষ করলে দেখা যাবে পুরুষদের অধিকার দিন দিন কমছে। এর জন্য দায়ি শুধু পুরুষরাই। তারা রাস্তায় নামে নারী অধিকার আদায়ের জন্য, অথচ তারা তাদের নিজের অধিকার বলতে কী বোঝে, তা জানে না। তাদের অধিকার যে কত কমছে, সেদিকে তাদের খেয়াল নেই।
মেয়েরা বলে, পুরুষদের লজ্জা নেই। থাকবেই বা কী করে? অনেক আগেই তো তা হরণ করে নেয়া হয়েছে। ছোটবেলায় সকলের সামনে তাদের এমনভাবে উলঙ্গ হতে হয়েছে যে, যেন সেই অব্স্থা স্বাভাবিক। অথচ মেয়েদের বেলায় তা কতই লজ্জার । মুসলমানি করার সময় তো বাড়ির সকলের সামনে নগ্ন হতে হয়েছে। এমনকি আগে গ্রাম গঞ্জে সারা পাড়া আসতো তা দেখতে। কখনও মেয়েরাও আসতো । ঐসময় তাদের কত লজ্জায় পড়তে হয়েছে, তা তারাই বুঝতো। এরপর বাড়িতে বোন থাকলে তো তা আরও লজ্জার । বাড়ির লোকেরা ছেলেদের প্রাইভেসি কম বোঝে। এমনকি বাবারাও গুরুত্ব দেন না। মায়েরা তো ছেলেদের গোপন বিষয় খোলামেলা আলোচনা করে। এমনকি আত্মিয়ের সামনেও বলতে লজ্জা পান না। অথচ তারাই মেয়েদের গোপন কথা বলতে লজ্জা করেন । ছেলে সন্তানটি যখন প্রশ্ন করে, মেয়েদের গোপন তথ্য সম্বন্ধে, তাদের ঋতুস্রাব সম্বন্ধে, মায়েরা এড়িয়ে যান ওসব ছেলেদের জানতে হয়না বলে, বোনেরা এড়িয়ে যায় ছেলেটা খারাপ হয়েছে বলে । অথচ বাড়ির মেয়ে সম্তানের সামনে ছেলে সন্তানটির সব তথ্য দিতে লজ্জা করেন না, যেন এটা পাপ না। আত্মিয়ের সামনেও না। এর ফলে ছেলেটার লজ্জায় যে কী অবস্থা হয়, তা আমরা অনেক ছেলেই অনুভব করেছি । এইরকম অনেক লজ্জাহীনতার শিক্ষা কিছু ছেলে কাটিয়ে উঠতে পারে না। যার ফল ছেলেদের লজ্জা নাই। কিনতু মেয়েটা শিখে গেছে তার লজ্জার কথা । সে লজ্জাশীল হয়। এদিকে ছেলেরা, যারা লজ্জা হারিয়েছে ছোটবেলাতেই, তারাই চলে যায় অপরাধ জগতে। যৌন ও লজ্জা শিক্ষা যে কত মূল্যবান তা ছেলেরা বুঝতেই চায় না ।
মেয়েরা বলে, ছেলেরা মেয়েদের ব্যাপারে অজ্ঞ। এর কারণ‌ অধিকাংশ ছেলেরা তো মেয়েদের গোপন তথ্য জানেনা, জানতে চেস্টাও করে না। কারণ,‌ মেয়েরা তো তা বলেই না। তাই জানারও কোন উৎস পায় না‌ আর জানতেও চেস্টা করে না।
সবাই ভাবে মেয়েদের গোপন বিষয় গোপন থাকা জরুরি। কিন্তু তারা এটা ভাবে না যে, ছেলেদের টাও অতি জরুরি । ফলে ছেলেদের ব্যাপার প্রকাশ্য আর মেয়েদের টা গোপন । অথচ মেয়েরা এতে আনন্দই পায় । যা আজকাল হচ্ছে, তা ছেলেদের লজ্জাহীনতারই ফল। মেয়েরা বলে ছেলেরা লজ্জাহীন; ছেলেরা তো লজ্জ কত আগেই হারিয়েছে মেয়েদের সামনে ।
মনোবিজ্ঞানীরা ছেলেদের পাপের ফলে যাতা কিছু বলে থাকে । অথচ তারা গভীর ও নিরপেক্ষ দৃষ্টিতে যদি দেখতো, তাহলে আমার এ কারণটিই খুঁজে পেত ।
ছেলেদেরও গোপনীয়া রয়েছে। আজ তা অনেকেই মানি, কিন্ত প্রকৃতপক্ষে কয়জন রক্ষা করি? "আল-কোরআন" এ উভয়ের শালীনতার কথাই বলা হয়েছে । মেয়েদের শুধু গুরুত্বপূর্ণ নয়,তারা যেমন রক্ষণশীল, ছেলেদের ব্যাপারেও অতি রক্ষণশীলতা অর্জন করতে হয়।
পুরুষরা কখনই চেস্টা করতে চায়না তাদের লজ্জাহানীর মূল বিষয় খুুঁজে বের করতে। অথচ তারাই লেগে পড়ে, মেয়েদের গোপন তথ্য রক্ষার ব্যাপারে। আজ পুরুষদের এ অবস্থার জন্য সভ্যতা দায়ি নয়, তারা নিজেরাই দায়ি ।
আমি অর্ধ সংক্ষেপে বললাম। জানিনা, পুরুষদের জ্ঞান উদয় হয়েছে নাকি । ভাবতেই অবাক লাগে, পুরুষদের গোপন বিষয় রক্ষার জন্য কেউ পোস্ট করে না, কিন্ত মেয়েদের জন্য শুধু মেয়েরাই নয়, পুরুষরা পর্যন্ত উঠে লেগেছে । অথচ ধর্ষণসহ আরও অনেক অপরাধে পুরুষদের লজ্জাহীনতার যে মূল কারণ, তা পুরুষরা পর্যন্ত জানার চেস্টা করে না । শুধু পুরুষরাই শাস্তি পায় । তাদের হাজার লজ্জার কথা বললে কী হবে, ছোটবেলার লজ্জাহানীর শিক্ষা যে তাদের ভেতর আটকে আছে। কেননা সকলেই জানি, ছোটবেলার শিক্ষা আজীবন ফলে।
নারীরা কখনই রাস্তায় পুরুষ অধিকারের জন্য নামে না, নামবেও না। কারণ তারা নারী। নারীরা এমনিতেই পুরুষদের থেকে কিছু সফলতা বেশি পায় না; সব পুরুষদের সফলতার পেছনে যেমন নারীর হাত আছে, তেমনি সব নারীর সফলতার পেছনেও পুরুষদের হাত আছে । এটাই সত্য।
আমি অনেক কথা বললাম। জানিনা শ্রতাদের জ্ঞান উদয় হয়েছে কীনা! যদি না হয়,তাহলে আমারও কিছু করার নাই। আজ যদি তারা না বোঝে, হয়তো আর কোনোদিও বুঝবে না, শতাব্দী শেষেও না । সবাই আমাকে খারাপ বলতে পারে, কিন্ত যা সত্য, আমি তা উপস্থাপন করেছি। ক্ষমা করবেন।..
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×