আমন ধানের নতুন জাত ব্রি-৬২ উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বিশ্বে প্রথমবারের মতো দস্তাসমৃদ্ধ উচ্চফলনশীল ও স্বল্পমেয়াদী আমন ধানের নতুন জাত ব্রি-৬২ উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীরা। সোমবার কৃষি মন্ত্রণালয়ে জাতীয় বীজ বোর্ড সভা থেকে এ জাতসহ ব্রি উদ্ভাবিত আরো ৩টি নতুন অবমুক্তির ঘোষণা দেওয়া হয়। দস্তাসমৃদ্ধ এ ধরনের আমন বীজ বাংলাদেশেই প্রথম বাজারে আসছে। ব্রি-৬২ জাতের এই ধান জিএম ধান নয়। দেশীয় ধানের সঙ্গে পরাগায়নের মাধ্যমে এ জাত উদ্ভাবন করা হয়েছে। এ ধানের প্রতি কেজি চালে ১৯ মিলিগ্রাম দস্তা (জিংক) এবং ৯ শতাংশ প্রোটিন থাকবে, যা পুষ্টিগুণ নিশ্চিত করবে এবং রোগ প্রতিরোধে সহায়তা করবে। ব্রি-৬২ ফলন দেবে ১০৫ দিনে। আমন মৌসুমের ধান জাতগুলোর মধ্যে এ জাতের ধান উৎপাদনেই সময় লাগবে সবচেয়ে কম। প্রতি হেক্টরে উৎপাদন হবে চার দশমিক দুই মেট্রিক টন ধান। এর চাল হবে মাঝারি আকারের। আগামী আমন মৌসুম থেকে এ ধান কৃষক পর্যায়ে সরবরাহ করা হবে। - ব্রি'র বিজ্ঞানীদেরকে অভিনন্দন ।
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?
এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।
এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন
কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls
চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!
অবেশেষে... ...বাকিটুকু পড়ুন
জীবন এক মরীচিকা

ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন
আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন
অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।