আমার কোন boyfriend বা girlfriend নাই , এটা বর্তমান সময়ে কিছু মানুষের কাছে সবচেয়ে লজ্জাকর বিষয়। ভালোবাসা এখন অনুভুতির বদলে fashion হয়ে গেছে। আজকে একজনের সাথে কালকে আরেকজনের সাথে, শরীরের ঝলকানিতে মনের পরিতাপ এখন শূন্য। কার কতজন boyfriend/girlfriend আছে সেই দৌরে অনেক পিছনে পরে আছে পবিত্রতা। অল্প কিছু দিনের পরিচয়ে কত কিছু করে বসেন সবাই। এখন আবার facebook এ দেখি অনেকে মেয়েদের কে আপন ভেবে তাদের প্রতি sympathy দেখিয়ে বলে বেরাচ্ছেন – “যে মেয়ে একবার মন দিতে পারে তার কাছে শরীর দেয়া কোন বিষয় না” , যেই মন ক্ষণে ক্ষণে অদল বদল হয় তাহলে এক বার ভাবা উচিত তার দেহের কি হবে, আর যদি এই অবস্থা ই চলে তাহলে রাস্তা ঘাটের বাজে মেয়েদের সাথে তফাত একটাই থাকবে যে,ওরা রাস্তার বাজে মেয়ে আর এরা ভদ্র বেশে .........
এসব করে এই ছেলে মেয়েরা নিজদের কে অনেক smart ভাবেন , কিন্তু একবার ভাবুন আপনার সাথে যদি একটা ভাল ছেলে বা মেয়ের বিয়ে হয় আপনি তাকে কতটা ঠকাচ্ছেন ??? আমাদের ইজ্জত হচ্ছে সাদা tissue র মত এতে একবার দাগ লাগলে মুছা যায় না কারন চেষ্টা করেও কোন লাভ হয় না বরং ছিরে যাবার সম্ভাবনা বেশি থাকে।
ঠাণ্ডা মাথায় চিন্তা করুন এরকম করে হয়তো সাময়িক কোন সুখ আপনি পাবেন, কিন্তু একবার ভাবুন আপনি যদি কাউকে সত্তিভাবে ভালবাসতে পারেন সেই সুখ হবে চিরদিনের, সেখানে আলিঙ্গন না করেও শুধু হাত ধরেই কেটে যাবে ঘণ্টার পর ঘণ্টা, অশ্লীলতা হারিয়ে যাবে শুধু প্রিয় মানুষটির চেহারা দেখার আগ্রহে, প্রতিদিন নতুন করে ভালবাসতে ইচ্ছে করবে আর সেই চিন্তায় মগ্ন হৃদয় ভুলে যাবে অসংখ্য মনের সাথে খেলার rules, প্রিয় মানুষের ছোট ছোট আনন্দের জন্য যখন মরিয়া থাকবেন মন থেকে দূর হয়ে যাবে সব অন্ধকার চিন্তা।
হয়তো বলবেন আমার ভালবাসাওতো এমন ত খারাপি কোথায়, খারাপি যদি না থাকে তাহলে কেন টিকে না আপনাদের এত মধুর সম্পর্ক, যদি সেটা সত্যিকারের ভালোবাসা হত তাহলে এভাবে নষ্ট হত না, কারন আপনাদের মধ্যে একজনের প্রতি আরেকজনের সেই অনুভুতি মায়া নেই যা শক্ত হাতে ধরে রাখবে ভালবাসাকে। অশ্লীলতার মোহ থেকে বের হয়ে আসুন একজনকেই ভালবাসুন এবং তাকেই জীবন সঙ্গিনি করুন অথবা জীবনসঙ্গিনীকে সারা জীবন ভালোবেসে যান । আপনার খেয়ালি পানা হয়তো আরেকজনকে সারা জীবনের জন্য কাঁদাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


