somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অজ্ঞান বাঙ্গালির ব্রাজেন্টিনা

০৯ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙালি খালি দুই ভাগ হইয়া যায় :( , না ঠিক আছে যার যার নিজস্ব পছন্দ থাকতেই পারে। কিন্তু যেটা সমস্যা সেটা হল সব আলগা ভাবে সমর্থন করে। ভালো করলো না খারাপ করলো সেটা যেমন অনেকে জানেও না তেমনি আবার অনেকে মানতেও চায় না।



✫ রাজনৈতিক দিক দিয়ে যদি বলি, যারা আওমিলিগ করে তারা বিএনপি র নাম ও শুনতে পারেনা, কেউই নিজের দলের দুর্বলতা মেনে নিতে চায় না আর একে অন্যকে দোষারোপ করতেই বেস্ত।

✫খেলাধুলার দিক থেকে যদি বলি, ক্রিকেটে যারা পাকিস্তান করে তারা হল রাজাকার তার মানে যারা মুক্তিযোদ্ধা তারা সমর্থন করে ইন্ডিয়া...... বাহ কি যুক্তি .........এখানেও দেশবাসী দ্বিখণ্ডিত

✫ফুটবলে এসে দেশবাসীতো রীতিমত যুদ্ধে নেমে যায়, এই ক্ষেত্রে দেশবাসী নিজ নিজ জায়গায় খুব ই কর্মতৎপর। আমার নিজের দেখা অনেকে খুব কঠিন ঝগড়ায়ও জড়িয়েছেন এই বিষয়ে। গতবার তো ব্রাজিল সমর্থকরা রাতের অন্ধকারে আমার আমার বাড়ির এক পাশ জুরে থাকা বিশালাকার পতাকা টেনে ছিরে খুলে রেখে দিয়ে যায় ( যেন আর্জেন্টিনা সমর্থন করা মহা পাপের বিষয় ধর্মে মানা আছে ) । গত কয়েকদিন আগের বৃষ্টিতে যারা বাইরে কাজের বের হয়েছেন তারুপর যারা বাসে চরেছেন তারা জানেন বিড়ম্বনাটা কতটুকু ছিল। এই অবস্থায় যেখানে সবার শরির বৃষ্টির পানিজে ভিজে শেষ, চারিদিকে স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ, সেখানে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র আর্জেন্টিনা ব্রাজিল তর্কে মধ্যবয়সী এক লোকের উপর প্রায় আক্রমণ করে বসেছিলেন (পরে অবশ্য অন্যান্য যাত্রিদের ধমকে ছাত্রগুলো চুপ করে গিয়েছিলো) । এটা কেমন সমর্থন ? অই বয়স্ক লোক দুই দলকেই ভালো বলছিল। কিন্তু দুই ছাত্র জাহির করতে চেয়েছিল যে তারাই সেরা আর কেউ যেন বিশ্বকাপ ই খেলার যোগ্য নয়। দুঃখের বিষয় এই সমর্থকেরা অনেকে ১১ জন খেলোয়াড়ের নাম বলতে পারেনা। প্রধান প্রধান খেলারদের সম্পরকে তেমন কিছুই জানে না।
যারা ব্রাজিল তাদের শক্তি হল ব্রাজিল ৫ বারের চ্যাম্পিয়ন আর আর্জেন্টিনাদের শক্তি যাদুকর মেসি ও কিংবদন্তি ফুটবলার মেরাডোনা ।

কথা হল যার যার খেলা তারা তারা খেলবে আমরা কেন নিজেরা নিজেদের সাথে সংঘাতে জড়াই, ব্রাজিল অনেক ভালো ফুটবল খেলে নিঃসন্দেহে কিন্তু এটা মেনে নিতে আর্জেন্টিনা সমর্থকদের কি সমস্যা আর আর্জেন্টিনা দৃষ্টিনন্দন ফুটবল খেলে এটা মেনে নিতে ব্রাজিল সমর্থকদের কি সমস্যা???? নিজেদের শান্তি নিজেরাই নষ্ট করি। আফসোসের বিষয় অনেক পরিচিত খ্যাতিমান তারকারা এই ধরনের নোংরা সমর্থন করে ( ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুদ্ধ ঘোষণা করছেন অন্য দলকে ইঙ্গিত করে মন্তব্য করছেন )। আমি এই সমর্থনকে নোংরা না বলে পারলাম না এই কারনে যে। কথা কাটাকাটির এক পর্যায়ে যখন যুক্তি দেয়ার জন্য আর কিছু পায় না তখন শুরু হয় নোংরামি ভাষা ও অঙ্গভঙ্গি। অন্নদের পছন্দকে মূল্য দিতে জানতে হয় অবশ্য এটা শিক্ষার ব্যাপার। অনেকে বলে ওরা কি আমাদের দলের নামে ভালো কথা বলে যে আমি আমি বলব??? কথা হল তুমি কি ওদের দলকে সম্মান করে কিছু বলেছ যে ওরা তোমার সমর্থিত দলকে সম্মান দেখাবে। অন্যকে সম্মান দেখাও পরেইতো সম্মান পাবে।
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

বিজ্ঞানীরাও একেশ্বরবাদী হতে পারেন - আইজ্যাক নিউটন তা প্রমাণ করে গিয়েছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ রাত ৯:৪০



প্রত্যেক মহান বিজ্ঞানীই নিজের জীবনে ধর্ম নিয়ে গবেষনা করে গিয়েছেন। এমনটাই আমার বিশ্বাস ছিলো। সামুতে আমি এই নিয়ে আগেও লিখেছি। তারপরও, কয়েক দিন স্টাডি করার পরে বুঝতে পারলাম-... ...বাকিটুকু পড়ুন

মত প্রকাশের স্বাধীনতা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই মে, ২০২৬ রাত ১০:৩৮



আমাদের দেশের সাধারণ ও অসাধারণ জনগণ সহ সকল প্রকার সংবাদ মাধ্যম “মত প্রকাশের স্বাধীনতা”র জন্য প্রায় যুদ্ধ করছেন। মত প্রকাশের সামান্য নমুনাচিত্র হিসেবে একটি সংবাদের ভিডিও চিত্র তুলে ধরছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের "ইসলামী" বই - নমুনা ! আলেমদের দায়িত্ব

লিখেছেন ঢাকার লোক, ১০ ই মে, ২০২৬ সকাল ৮:৪৭

আমাদের দেশের বিখ্যাত চরমোনাইয়ের প্রাক্তন পীর সাহেব, মাওলানা ইসহাক, যিনি বর্তমান পীর রেজাউল করিম সাহেবের দাদা, এর লেখা একটা বই , "ভেদে মারেফাত বা ইয়াদে খোদা"। এ বইটার... ...বাকিটুকু পড়ুন

×