বৃষ্টি এসে বদলায় জীবন
প্রাণে প্রাণে জাগে নতুন স্পন্দন্
ধুয়ে মুছে যায় দেহ মন।
যৌবনে বৃষ্টি লেগেছে মিষ্টি
এখন ভাসে সেইসব স্মৃতি
ধুয়ে মুছে যায় আমাদের অনাসৃষ্টি।
জেগে ওঠে রংধনু
জেগে ওঠে বেঁচে থাকার আশা ।
চারি পাশে খুঁজিনি যার কায়া
জীবন দিয়ে সে কেন বাচিঁয়ে দিল মোর স্বপ্ন-আশা ?
তবে বহুকাল আগে করেছি কি তারে অবহেলা ?
দিগন্তে দেখা যায় তার ভালোবাসা।
কাটে মেঘ কাটে সংশয়
তবে কাহার অপেক্ষায় এত দিন অপচয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


