somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতিকথা: আংরেজি

২৬ শে আগস্ট, ২০১২ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘আংরেজি’ শব্দটার উৎপত্তি আমার স্কুলের বাংলা ক্লাসে। ক্লাসে কেউ ভুলভাল ইংরেজি বললেই আমার বাংলা স্যার তাঁর মুখস্ত ডায়ালগ দিতেন, ‘আংরেজির বাহার দেখ’। বাংলার শিক্ষক বলেই ইংরেজির প্রতি তাঁর এ বিরাগ কিনা তা অবশ্য জানা যায়নি। যাহোক, ব্যাপার হইল ইংরেজি তো আমাদের মাতৃভাষা না। এটা বলতে গেলে আমাদের বিভিন্ন ভজগট লাগতেই পারে। ইংরেজি নিয়ে কয়েকটা বিপত্তিকর ঘটনা নিয়েই এই লেখা।

ছোটকালের গল্প বলি। এফ-ইউ-টি-ইউ-আর-ই(Future) এইটার উচ্চারণ ‘ফাটার’ না ‘ফুটার’ হবে সেটা নিয়ে এককালে প্রচুর দিধাদন্দে ছিলাম! কেন জানিনা আমার এক স্যার এটা জিজ্ঞেস করে পোলাপাইনদের মাইর দিতে প্রচুর ইন্টারেস্টেড ছিলেন। ব্যাপারটা এমন স্যারের মাইর দেয়ার ইচ্ছা হইলেই এটা জিজ্ঞেস করতেন। যাহোক, এ রহস্য আমরা অল্পদিনেই আবিষ্কার করে ফেলেছিলাম। এটাতে সুবিধা করতে না পেরে স্যার নতুন তত্ত্ব নিয়ে এলেন। কিছু word আছে যেগুলো Verb হিসেবে use করা যায় আবার Noun হিসেবেও use করা যায়। যেমন – Water, Wish etc. I drink water - মানে আমি পানি খাই, আবার I water my garden - মানে আমি বাগানে পানি দিই। এইটা নিয়ে আপত্তি করায় স্যার একদিন কড়া মাইর দিছিলেন। তো একবার স্যার স্কুলে লাউ না কুমড়া কি জানি একটা গাছ লাগালেন। বজ্জাৎ পোলাপাইন গাছে পানি দেয়ার বদলে গাছের নিছে ছোট বাথরুম সারে! দিনে দিনে গাছ বড় হতে লাগল। একদিন গাছে ফলও ধরল। স্যার তো খুশি, আমরাও খুশি। দেখতে হবে না স্যার who watered it!

স্কুল পার হয়ে কলেজে উঠলাম। ইংরেজি জ্ঞান তখন একটু উন্নত। একদিন স্যারের রুমে বসে আছি। হঠাৎ এক ছেলে এসে ব্যাপক হম্বিতম্বি শুরু করল।
“Sir, I studied hardly for this exam. How can I get such a poor grade?”
স্যার জবাব দিলেন, “You are justified if is that so.”
পাঠকের অবগতির জন্য জানিয়ে রাখি স্যারের ভাষ্যমতে ‘hardly’ কথাটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। অনেকটা ‘Me fail in English!...That's unpossible!’ – এর মত হইল আরকি!

ইংরেজিতে আমরা যে ধরনের ভুল করি সেগুলার বিভিন্ন নাম আছে। এরকম একটা ভুল হল Misplaced modifiers.
একদিন আমার এক ফ্রেন্ডের খাতায় দেখি লেখা - When we couldn't find water, Coca-Cola was drunk!
খাইছে আমারে! কোকাকোলাও ইদানিং ড্রিঙ্ক করা শুরু করছে নাকি!
আরেক ধরনের ভুল আছে যার নাম Dangling modifiers. উদাহরন দেয়া যাক।
Mary Poppins(1964) মুভির ডায়ালগঃ
: I know a man with a wooden leg named Smith.
: What's the name of his other leg?
উনারে সামনে পাইলে জিজ্ঞেস করতাম আকিকা দিয়ে নাম রাখছিলেন কিনা!
Comma splice error নিয়ে একটা সর্বজনবিদিত কৌতুক আছে – একবার এক শিক্ষক বোর্ডে একটা Sentence লিখলেন – ‘Woman without her man is nothing.’ তারপর বললেন, এটার মাঝে punctuation marks বসাতে।
ক্লাসের সব ছেলে লিখল, ‘Woman, without her man, is nothing.’
আর সব মেয়ে লিখল, ‘Woman, without her, man is nothing.’
Comma is powerful! Yeah?

নীলক্ষেত মোড়ে দাঁড়িয়ে আছি একদিন। বেকার দাঁড়িয়ে থাকতে দেখে এক মধ্যবয়স্ক লোক এগিয়ে এলেন। হাতে একটা কাগজ যাতে লেখা – Teachers top creatures. ভদ্রলোকের জোর দাবি, ‘Teachers’ শব্দটার উচ্চারণ যদি ‘টিচার্স’ হয়, তাহলে ‘Creatures’ শব্দটার উচ্চারণ ‘ক্রিচার্স’ হবে!
এরপর উনি আরেকটা কাগজ বের করলেন যাতে লেখা - Tittles are little.
ওনার দাবি এটার উচ্চারন হবে হয় ‘টিটলস আর লিটল’ নয়তো ‘টাইটলস আর লাইটল’! কিছুতেই ‘টাইটলস আর লিটল’ হবে না। (বাপরে! ভাষাবিদ চলে আসছে! উল্টাপাল্টা কথা বলা ঠিক হবে না।)
বললাম, “আপনার নাম কি মামা?”
মামা বলায় কিঞ্চিৎ আহত হলেন মনে হয়, “মিয়া নেছার।”
বললাম, “ধুর মিয়া, আপনার নামের উচ্চারণেই তো গণ্ডগোল লেগে গেছে আর আপনি আছেন টিচার-ক্রিচার নিয়ে!”
- হোয়ট? (আংরেজির বাহার দেখো!)
- আপনার নামের সঠিক উচ্চারণ হবে ‘Miniature(মিনিয়েচার)’! এখন থেকে সবাইকে বলবেন, আপনাকে যাতে ‘মিনিয়েচার’ ডাকে!
- মানে কি? ফাইজলামি করেন?
- মানে হল বড় সাইজের মাথায় ছোট সাইজের জ্ঞান!
এরকম অর্থবহ ইঙ্গিতপূর্ণ বানী দেয়ার পর ওখানে থাকা আর নিরাপদ মনে হল না। ব্যাটাকে হতভম্ব অবস্থায় রেখে মানে মানে কেটে পড়লাম।

তিন-চার বছর আগে ক্রিকেটারদের ভাষাজ্ঞান নিয়ে প্রথম আলোতে দেবুদা’র একটা লেখা পড়ছিলাম। সেখান থেকে দুই একটা ঘটনা বলি।

ইংরেজিতে সবচেয়ে জঘন্য বোধহয় অস্ট্রেলীয়রা! একবার এক ভারতীয় ক্রিকেটার প্রথমবারের মত অস্ট্রেলিয়া গেছেন।
এক অস্ট্রেলীয় খেলোয়াড় তাঁকে জিজ্ঞেস করলেন, “এখানে মরতে এসেছ(Come here to die)?” বুঝেন অবস্থা! মরার প্রস্তাব পেয়ে বেচারা ভয়েই মরার জোগাড়।
বলেন, “না ভাই, না ভাই!”
“কিসের না ভাই, আমি তো শুনলাম তুমি মরতেই এসেছ!”
ভারতের তখনকার অধিনায়ক বিষেন সিং বেদি তাকে সাহস দিলেন, “তুই ভয় পাচ্ছিস কেন?” মানে বেদিও মরার দলে?
আসলে নাকি ওই অস্ট্রেলীয় তাকে বলেছিলেন, “Come here today?” অস্ট্রেলীয়র মুখে পড়ে ‘টু ডাই’ হয়ে গেছে!

আমাদের ক্রিকেটারদের নিয়ে একটা গল্প প্রচলিত আছে। ম্যান অব দ্যা ম্যাচ হয়ে গেলে ইংরেজি বলতে হবে, এ ভয়েই নাকি আমাদের কিছু ক্রিকেটার ভাল করছেন না। অনেকে নাকি এ ভয়ে ইচ্ছা করে আউটও হয়ে যাচ্ছেন (দেখেন ভাই, এখানে কিন্তু যোগ্যতা-টোগ্যতার প্রশ্ন টেনে আনবেন না)!

আমাদের ক্রিকেটারদের কথা আর কি বলি! একবার পাকিস্তানি দলের সবাই সিদ্ধান্ত নিল, তারা আর ইংরেজিতে কথাই বলবে না। এটা পাকিস্তানিদের মাতৃভাষাপ্রীতি ভেবে যারা আবেগে চোখের জল ফেলেছিলেন, তারা একটু আসল সত্যটা তলিয়ে দেখুন। আরে ভাই, ইংরেজিতে বলতে গেলে আগে তো পারতে হবে। তারা এখানে আমাদের লাইনেই দাঁড়ানো।

পাকিস্তানি খেলোয়াড়দের মধ্যে ইংরেজি বলার জন্য সবচেয়ে ‘খ্যাত’ সাবেক অধিনায়ক ইনজামাম-উল হক। এক ‘ইনশাল্লাহ’ ছাড়া ইংরেজিতে আর কোন শব্দই আসে না তাঁর!
একবার নাকি রমিজ রাজা সাক্ষাৎকার নিতে গিয়ে তাঁকে জিজ্ঞেস করেছিলেন, “আমাদের দলটাকে তুমি লড়াকু একটা মেশিনে পরিনত করলে কিভাবে? দেখলে মনে হয় ‘হাংরি’ বাঘ।” ইনজি হেসে জবাব দিলেন, “না, আমরা তো হাংরি না। আমাদের এখন অনেক টাকা আর সব সময় হালাল মাংস খাই”!

ইনজামাম কে নিয়ে এ যাবৎকালের সেরা ঘটনাটা বলা একটু ঝুঁকিপূর্ণ। আপনারা অনুমতি দিলে বলেই ফেলি। যারা অনুমতি দিতে চাচ্ছেন না, তারা এই প্যারাটা পইড়েন না! ম্যাচ শেষে সাংবাদিকেরা কি প্রশ্ন করতে পারেন, সেটা অনুমান করে উনি নাকি উত্তর তৈরি করে রাখতেন। প্রশ্ন যাই হোক ইনজামাম ওই মুখস্ত কয়টা লাইনই বলবেন।
বিপত্তিটা বাঁধল যেদিন টনি গ্রেগ তাঁকে জিজ্ঞেস করলেন, “So Inzi, that's fantastic, your wife is pregnant for the second time and you must be happy!”
Inzamam: Thanks Tony. All credit goes to the boys. Everyone work hard for it, especially Afridi. It was tight situation when he went in. Also Bob Woolmer was keeping close watch on progress and giving instructions. It's all team effort. Inshallah, we all will work together as a team, put in big effort and deliver good result all the time and will be able to repeat the same result. – এই লাইন কয়টা আর বাংলায় অনুবাদ করার ঝুঁকি নিলাম না।

যারা এতক্ষন এই গুরুগম্ভীর আলোচনা পড়ে ভাবছেন, এসেছে নতুন পণ্ডিত(ওয়ার্ডটা আঁতেল লিখতে চাইছিলাম, স্যরি স্লিপ অব ফিঙ্গার!), তাকে ছেড়ে দিতে হবে স্থান, তাদের জ্ঞাতার্থে বলি – সামনের শনিবার ইংরেজি পরীক্ষা। পাশ করতে পারুম নাকি তা নিয়ে বিশেষ চিন্তাযুক্ত আছি। দোয়া কইরেন পিলিজ!
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৫ রাত ১১:১৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×