somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটগল্পঃ নীলু

১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাজারে মেলা বসেছে। বিশাল মেলা। মেলাতে সার্কাস পার্টিও এসেছে। সার্কাস পার্টিতে নাকি একটা ছেলে আছে যে শো এর সময় কিভাবে কিভাবে জানি মেয়ে হয়ে যায়! হি হি হি। নীলু মেলায় যায় নি। সে এসব কথা শুনেছে তার ভাই নাবিলের কাছ থেকে। নীলুর খুব ইচ্ছা করছে মেলায় যেতে। মা যেতে দেবে বলে মনে হচ্ছে না। বাবা বাড়িতে থাকলে অবশ্য যাওয়া যেত। বাবার হাত ধরে চুলে ফিতা বেঁধে বেণী দুলিয়ে দুলিয়ে ঘোরা যেত।

নীলু এবার ক্লাস এইটে পড়ে, নাবিল সেভেনে। তাদের বাবা ঢাকায় থাকেন। বাড়িতে শুধু দুই ভাইবোন আর মা। নীলুর মা একটু রাগী ধরণের। রাগী না ভিতু সেটা নিয়ে অবশ্য নীলুর খানিকটা সন্দেহ আছে। তার মায়ের শুধু একটাই ভয় - ‘লোকে কি বলবে?’ এখন যদি নীলু গিয়ে মেলায় যাওয়ার বায়না ধরে, মা নির্ঘাত বলবেন – এত বড় হয়েছ, মেলায় গিয়ে নাচানাচি করলে লোকে কি বলবে? এইতো সেদিন আকাশ ভেঙে বৃষ্টি নামল। নীলু মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি আর নাবিল একটু বৃষ্টিতে ভিজি। মা মুখের উপর বলে বসলেন, তুমি কি বাচ্চা? বৃষ্টিতে লাফালাফি করলে লোকে কি বলবে? নীলু ভেবে পায় না – দুই ভাইবোন মিলেই তো একটু বৃষ্টিতে ভিজবে। লোকের কি এমন ক্ষতি তাতে?

নাকি নীলু সত্যি সত্যিই অনেক বড় হয়ে গেছে। কত বড়? ক্লাস এইটেই তো উঠেছে মাত্র। এইটও মনে হয় বড়দের ক্লাস। নাহলে ক্লাসে সবার ‘বয়ফ্রেন্ড’ আছে, কিন্তু তার কথা বলারও কেউ নেই শুনে তার বান্ধবিরা এরকম হা করে থাকবে কেন? ‘কথা বলার কেউ নেই’ কথাটা মনে হয় একটু ভুল বলা হল। নীলুর একটা খালাতো ভাই আছে, নিলয় নাম। ভাইয়ার সাথে তার ভালোই ভাব ছিল। কিন্তু ভাইয়াটা না ইদানিং বাজে বাজে কথা বলে। অসভ্য!

নীলু ঠিক করল সে মাকে না বলেই মেলায় যাবে। নাবিলটাকে নিতে পারলে আরো ভালো হত। কিন্তু সে চলে গেছে ফুটবল খেলতে। নাবিলটা সারাক্ষণ দৌড়াদৌড়ির উপর থাকে। তার মত হতে পারলে ভালোই হত। নীলু খাটের নিচ থেকে তার মাটির ব্যাংকটা বের করল। হাতি আকৃতির এই ব্যাংকের সুবিধা হল এর পিঠ দিয়ে টাকা ঢুকানো লাগে আর দরকার পড়লে পেটের নিচ দিয়ে টাকা বের করা যায়। নিজের সাথে লুকোচুরি খেলার মত আরকি।

দুপুর পেরুবার আগে আগেই মাকে ঘুমে রেখে নীলু বেরিয়ে পড়ল। দুপুরে খাওয়ার পর ঘুমানো মায়ের অভ্যাস। নীলুর একটু ভয় ভয় করছে। ফিরে আসলে মাকে কি বলবে। সে ঠিক করল, আসার সময় মায়ের জন্য সন্দেশ নিয়ে আসবে। মা সন্দেশ পছন্দ করেন। পছন্দের জিনিস পেলে হয়ত আর রাগারাগি করবে না মা।

বাজারে ঢুকেই নীলু অবাক হয়ে গেল। কত বড় গেট বানিয়েছে মেলার জন্য! চারিদিকে হাজারো মানুষ। এত মানুষের ভিড়ে তাকে দেখাই যায় না। নীলু ভিড় ঠেলে এগুতে লাগল।

মেলায় অনেকক্ষণ ঘোরাঘুরি করে নীলু এখন সার্কাসের টিকেট কেনার লাইনে। তার হাতে একটা প্যাকেটে এক বক্স কাঁচের চুড়ি, একটা শোপিচ – ডিমসহ পাখির বাসা, সন্দেশ, আর কয়েকটা রংবেরং এর ঘুড়ি। নীলু ঘুড়ি উড়াতে পারে না, ঘুড়িগুলো নাবিলের জন্য।

সার্কাস দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। নীলুর মনে পড়লো বাড়ি যাওয়ার কথা। সার্কাসের মেয়েটা কিভাবে আবার ছেলে হয়ে যাবে, সেটা দেখার একটু ইচ্ছা ছিল। জানতে পারলে স্কুলে গল্প করা যেত। নাহ, সন্ধ্যা হয়ে যাচ্ছে। নীলু বাড়ির দিকে পা ফেলল।

বাড়ির বাইরের গেট আঁটকে ভিতরে ঢুকেই দেখতে পেল মা রনরঙ্গিণী মূর্তিতে বসে আছেন। নীলু কিছু বলার আগেই মা ঠাস করে তার গালে একটা চড় বসিয়ে দিলেন। মা এতটা রেগে যাবেন, নীলু ভাবতে পারে নি।

নীলু নিজের ঘরের জানালার পাশে বসে আছে। তার গাল বেয়ে পানি পড়ছে আর ক্রমাগত হেঁচকি উঠছে। নীলু কি কাঁদছে। না, নীলু কাঁদছে না। কাঁদছে কৈশোর। কৈশোরের কান্না দেখে লোকে কিছু বলে না।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৫ রাত ১১:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×