ভালোবাসি বলি আর নাইবা বলি চাইতো ভালোবাসাই
নারীতে খুঁজে ফিরি নারীকে প্রিয় ।
ও সময় আমাকে কোথায় কোন গন্তব্যে নিয়ে যাচ্ছো !
ভালোইতো ছিলাম
আহ ! এই অতৃপ্ত তৃষ্ণায় বেঁচে থাকার চেয়ে...
এই রাত সাড়ে দশটায়
কেউ একজন আমার সাথে থাকে অথবা থাকি
আমি
কেউ একজনের সাথে !
বিছানায় সে বসে রয়েছে
নিউজ প্রিন্টের মত ফ্যাকাশে মুখে ।
কেমন বিষণ্ণ !
ড্রেস চেঞ্জ করার ফাঁকে চোখ তুলে তাকালাম একবার ।
সেও এক-পলক ।
প্রতিদিন সাড়ে এগারোটায় জ্বলে ডিমলাইট
নীলাভ ।
কেউ একজন তখন দূরত্ব পাড়ি দেয়
ডুবসাঁতারে !
কেউ একজন আমার সাথে আছে অথবা আছি
আমি
কেউ একজনের সাথে !
ডান হাতটা সে গলার উপর রাখে
আঙ্গুলে ছুঁয়ে যায় গাল-মুখ-ঠোঁট ।
শরীরের খুব কাছে তখন চলে আসে
তার স্তনের ওঠা-নামা ।
ঘাড়ের কাছে ঠোঁট ছুঁইয়ে তখন আমিও বলি
-সরি,এক্সট্রেমলি সরি ।
ওসব আমিও ইচ্ছে ক’রে করিনি
তখন তার মাঝেই প্রস্ফুটিত হও তুমি
ডুবসাঁতারে খুঁজে খুঁজে যাই আরাধ্য তোমাকে !
৪ জানুয়ারি ২০১২
বিকেল, উত্তরা ।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




