
আমার দু’চোখ একদিন খুঁজে ফিরবে তোমায়
তোমার সুগভীর স্বচ্ছ দু’চোখও আমাকে কখনো!
আমাদের বিলাপ বাতাসে মিলিয়ে যাবে সেদিন
আমাকে কখনো পাবেনা তুমি, তোমাকেও আমি!
(২)
পেছনে তোমায় রেখে কি দাপুটে পায়ে চলে যাই
তুমি ছাড়া অন্য গন্তব্য পাঠ শিখিনি জেনেও
আমাদের সত্তা জুড়ে জেগে কেবলই অ্যাশট্রে-মন!
(৩)
তৃতীয় বিশ্বের অভাব কাতর কোন দেশ যেন আমি
বৃহৎশক্তি তুমি; চুক্তি ভেঙে দিয়েও হাসো অট্টহাসি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


