বিকেল আমাকে নিকটবর্তী করে
কৃষ্ণচূড়া আর সিনথিয়ার!
টিউশনির টেবিলে যতবার আসি
অদ্ভুত শিহরণ খেলে যায়!
...সিনথিয়া, অংক নিয়ে বসে
মধুরতর দূরত্বে থেকে অপেক্ষা
বুকে হাত দিয়ে বুঝি, হৃদয়টা নেই!
ত্রিকোণমিতি বোঝে না, সিনথিয়া
ঝুঁকে আসে হৃদয়ের কূলে!
ওড়নার ফাঁক গলে চোখ চলে যায়
রূপালি রোমাঞ্চের মত উন্মুক্ত
অনাবাদী সফেদ বুকে, সিনথিয়ার
দুটো শান্ত তিতির ঘুমোয় সেখানে!
সেই অসামান্য কিশোরী তখন
পরিপূর্ণ নারী হয়ে ফোঁটে চোখব্যাপী
নিজেকে বলি, প্রতীক্ষায় থাকো
ব্রত হও স্বপ্ন আর সুন্দরের আরাধনায়
অনিশ্চয়তার যতিচিহ্ন দূরে সরিয়ে
জীবনের দিকে এলে কখনো-
শয্যার মন্দিরে টেনে নিয়ো ভালোবেসে!
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



