আমার প্রাক্তন প্রেমিকার জন্মদিনে
ভয়ংকরতম শৈত্যপ্রবাহ বইছিলো
আর সে রাতেই আমার তার সম্পর্কের সাঁকো
টুইনটাওয়ারের মত ভেঙে গিয়েছিলো!
বড় অদ্ভুত, সর্বনাশা চুক্তি করেছিলো...
যদিও তাকে ভেতর ঘরেই রেখেছিলাম আজন্ম
চ্যাটবক্সের ওপেরা, মেসেঞ্জারে
তার বুকের গরলগুলো
যদিও ডাউনলোড হচ্ছিলো মেগা আক্ষেপ
আর কষ্টের ষড়ভুজী যন্ত্রণা নিয়ে...
এরপরেও তবুও ছয়মাস মশগুল ছিলাম
কল্পনা কুমারীর প্রেমের বকুলতলায়!
এই সর্বনাশবিদ্যার স্ট্যাডি ছিলো বলেই
প্রিয়তমাও নিরাপদ নয় স্মৃতির মেঘেরা জানে!
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



