কত নারী শহরে শরীর বিকিয়ে জীবন বাঁচায়
আর অবিরাম যন্ত্রণার বিনিময়ে
বেদনার রঙতুলিতে ফোঁটায় ঘুমহীন রাত
খবর রেখেছো তুমুল আড্ডার হে তরুণ কবি?
কারা টাকার বিনিময়ে, কিসের প্রয়োজনে
যৌবনকে তুলে দেয় কামুক পুরুষের কাছে!
জেনেছো, আশ্চর্য প্রেমের হে মহান প্রেমিক?
রমণীয় রহস্য ভেদ করে, তুমিই তবু
প্রিয় নারীর কাছে পৌঁছাতে চাও অহর্নিশি
অথচ, একবারও জানতে কৌতূহলী নও
শহর গঞ্জের কতো নারী-
সুন্দরের ভরা হাঁটে নষ্টামির সুনামিঢেউ বয়ে
নিজেকে কীভাবে সঁপে দেয় অক্ষম পুরুষে!
"ললিতার" নায়িকাও এই গল্প জানে না হয়তো!
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



