
হে অস্থির প্রেমিকা আমার, ঘরে আসতে চেয়ো না, ভেতরে বউ আছে!
বউকে বুঝিয়ে সুঝিয়ে বাপের বাড়িতে পাঠানোর প্রসেস চলছে, একটু সবুর করো! শোনো, বউ গেলেই সন্ধ্যার হাতিরঝিলে বেড়াতে যাবো। তোমাকে নিয়ে যাবো ধানমন্ডি লেক আর রবীন্দ্র সরোবরে। টিএসসি আর রমনাতেও যেতে পারি! শোনো, কেএফসি এবং শর্মা হাউজগুলোতেও হতে পারে গোপন চুমু বিনিময়, আমাদের!
অথচ, চলে আসবে, চলে এসেছো এখনই, একথা ভাবলে চোখের সামনে ভেসে ওঠে এক ভয়ংকর বিপর্যয়! তুমিতো জানো না, কবিদের বউ মানেই হয় শাসনের বিভিষিকা আর অবিশ্বাস্য রকমের চাতুর্যের এক্সাম্পল! এখনই এসো না...
হে ঈশ্বর এই পক্ষপাতটুকু রাখো এটলিষ্ট। নইলে বউ রেখে কি করে প্রেমে যাবো...!
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



