১) ইনসোমনিয়া
আমার বৃদ্ধ বাবা, তার প্রতিবেশী বন্ধুদের কাছে আমার স্ত্রীর রূপ গুণ সততার প্রশংসা করেন। আমার স্ত্রী সাড়ে তিন মাস যাবত বাপের বাড়িতে কাটায়। সে কোথায় যায়, কি করে কিছুই বলে না। স্ত্রী ফোন করে আমি কথা বলি, আমি ফোন করি স্ত্রী কথা বলে, কেটে দেয়। বিকেলে তার প্রাক্তন প্রেমিক আসে। তারা ড্রয়িং রুমে বসে, হাসি ঠাট্টায় মাতে। এক দক্ষ শিকারি সেখানে আমার ঘুম শিকার করে নিঃশব্দে!
২) প্রেমিকার জন্য কবর!
আমি একটা কবর খুঁড়তে বসেছি আমার প্রেমিকার জন্য। ছোটোবেলার বন্ধু শুনে বলে, কী দুঃখজনক, কী মর্মান্তিক! চিন্তাগুলো দূর করার চেষ্ঠা ভালো; নাটক, সিনেমা দেখতে পারিস- বলে সে চলে গেলো। দুপুরে, কমলাপুর থেকে তিন মাইল দূরে যাই। স্কুলের বান্ধবী বলে, একটা সাপ ঝুলতে বসেছিলো, বড্ড বেঁচেছিস! বিকেলে রেললাইনে ফিরে একটা কবর খুঁড়ি। প্রেমিকা বলে, বেকারের সাথে কেউ থাকে না। শাহবাগ এসে পার্কে একটা কবর খুঁড়ি। প্রেমিকা বলে, কবিতা দিয়ে সংসার চলে না। চাল, ডাল, তেল, নুনও কিনতে হয়। শেষমেশ ঘরের ভেতরও একটা খুঁড়ি, প্রেমিকা বলে, তিন বছরে তুমি পারো নি, আগামী তিরিশ বছরেও পারবে না!
রাতে ঘুমের ঘোরে আমি দেখি, পাখি ওড়ে, আমার প্রেমিকাও ওড়ে। উড়ে উড়ে চলে যায় সব ছেড়েছুড়ে!
৩) কবিতা
রূপবতী এক নারী
যার দিকে এগিয়ে যাই
পূর্ণপ্রেমে চিরকাল!
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৮ ভোর ৪:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


