এপিটাফ
০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোনো একদিন আমার কেউ ছিলে না, কোনো একদিন থাকবে না কোথাও! তুমি নীলরঙা এক আকাশ ছিলে- ধবধবে জ্যোৎস্নায় হয়তো লেখা হবে তোমার এপিটাফে। আর এই মধ্যবর্তী সময়ের ভেতর তোমাকে পার হয়ে যেতে হবে রাজলক্ষ্মী কমপ্লেক্স, দু'টো ভাঙা রেলক্রসিং আর রায়হানের জরাজীর্ণ বাসা। একটা ছোটো বিরতির পর, মরা তুরাগ নদী পার হয়ে তোমাকে পার হতে হবে দক্ষিণের ছোটো শহর বরগুনা। আর রাত বারোটার অকারণ ঝগড়া পার হতে হতে তুমি পার হয়ে যাবে প্রত্যাবর্তনের হাতছানি। সিনেমা, ক্যাফেটেরিয়ায় এরপর হয়তো বৃষ্টি নামবে তোমার নামে, প্ল্যাটফর্মে থামবে গুঞ্জনের ট্রেন। তুমি পেড়িয়ে যাবে তাও!
সব পেরুনো শেষ হলে, তখন তোমার মনে পড়বে, একটি শীত সন্ধ্যা, একটি সাত এপ্রিল আর বাসস্টপে শেষবার হাত নাড়ার স্মৃতি। ইনসোমনিয়া ছাড়া কেউ হয়তো জানবেও না এইসব!
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন