somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রত্যাবর্তনহীন হাইওয়েতে

২৬ শে জুন, ২০১৮ ভোর ৬:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রায়হান, আপনি ধর্ষণ করেছিলেন
দেড় মাসের গোপন প্রেমিকাকে আপনার
চার বছরের প্রেম এবং বিশ্বাস
পায়ে দলে যে এসেছিলো চুপিচুপি!

রায়হান, আপনি ছুঁড়ে ফেলেছিলেন
শারীরিক চাহিদার পাঠ চুকে গেলে অত:পর
প্রত্যাবর্তনহীন অন্ধকারের হাইওয়েতে!

মেয়েটির প্রেমিক গায়ক ছিলেন
রায়হান, ছুঁড়ে ফেললেন অতীতে তাকেও!
যদিও সে টের পায় নি কিছুই এর
অপরের প্রেমিকা জড়িয়ে ধরে, রায়হান?

আপনি স্বপ্ন দেখালেন, রায়হান
আর বের করে আনলেন প্রেম থেকে
এবং রাখতে বলেন উভয় নৌকোয় পা!
সঙ্গীত প্রেম আর শিল্প সম্পর্কে
বুনলেন হীন মনোভাব
শয্যার মন্দিরে ঢোকালেন অত:পর
বস্ত্রহরণ পর্বের শেষে-
রায়হান, জ্বরে পুড়ে যায় মেয়েটি
পুড়ে যায় নক্ষত্রের চতুর্দিক
রায়হান, এভাবে ছেড়ে যায় কাউকে!

মেয়েটির দীর্ঘশ্বাসে ছিলো মা'র স্বপ্নভঙ্গ
বিশ্বাস নষ্টের দায়, বাবার
এভাবে ছেড়ে যায় কাউকে কেউ!
রায়হান, রশি ঝুলিয়েছিলো মেয়েটি
অথচ জানলো না কেউই এসবের!
রায়হান, মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে গেলো!
অথচ, সিম বদলে নিলেন আপনি
বদলে নিলেন ঠিকানা, যত পরিচয়
রায়হান, চৌদিকে রশি ঝুলায় মেয়েটি!

রায়হান, মেয়েটির প্রেমিক গান করতেন
হার্টের পেশেন্ট ছিলেন বাবা
টু টাইমস ঔষধ খেতেন না দিনে
পড়াশুনার খরচ চালাতেন ছেলের!
রায়হান, তার মাথায় ভরে দিলেন-
বিষণ্ণতা পূর্ণ কষ্ট আর চোখভর্তি জট!

ভালো না বেসেও আপনিও প্রেমিক
কারণ, পৃথিবী জোচ্চোরদের পক্ষে, রায়হান
যদিও, আপনি ধর্ষণ করেছিলেন
দেড় মাসের প্রেমিকাকে আপনার
অত:পর ছুঁড়ে ফেলেছিলেন
শারীরিক চাহিদার পাঠ চুকে গেলে!

অবিরাম যন্ত্রণার বিনিময়ে প্রতিদিনকার
মেয়েটি, স্বেচ্ছামৃত্যু বেছে নিয়েছিলো অত:পর
ওড়নার বাঁধন ছিলো সিলিং ফ্যানে, রায়হান!
আর মেয়েটি ঝুলে ছিলো ততক্ষণই
পিস্তল উঁচিয়ে পুলিশ না এলো যতক্ষণ

মেয়েটির শরীর কাটাছেঁড়া হয়েছিলো
মৃত্যুটি নাকি স্বাভাবিক ছিলো না, রায়হান
গগনবিদারী বিলাপে শোনা গিয়েছিলো-
ও মরি নি, ও মরে নি, ওকে মেরেছে
মেয়েটি অন্তঃসত্ত্বা ছিলো, রায়হান!
অথচ কিছুই জানলেন না আপনি
রায়হান, অপমৃত্যুর মামলা হয়েছিলো থানায়
...আড়াই বছর প্রেমে ছিলো মেয়েটি
মা বাবা ভাই প্রতিবেশী একজন বললেন!

মেয়েটির প্রেমিক গায়ক ছিলেন, রায়হান
এরেষ্ট হলেন তিনি, তিন দিন পর
কেনো না, মৃত্যুর নেপথ্যে ছিলেন তিনি!
অভিযোগ এমনই করেছিলেন মেয়েটির বাবা

রায়হান, অথচ আপনি ধর্ষণ করেছিলেন
দেড় মাসের গোপন প্রেমিকাকে আপনার
রায়হান, আপনি ছুঁড়ে ফেলেছিলেন অত:পর
শারীরিক চাহিদার পাঠ চুকে গেলে
প্রত্যাবর্তনহীন অন্ধকারের হাইওয়েতে!
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৮ ভোর ৬:৩৩
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×