
প্রিয়জন
সোহাগ তানভীর সাকিব
তুমি নেই বলে এলোমেলো হয়ে গেছে সব
তোমার শূন্যতা আমার চারদিকে করে কলরব।
আমি এখন অনেক অগোছালো,
খবর রাখি না বাগানে কি ফুল ফুটলো।
হেমন্তের শুভ্রমেঘ আর কাঁশফুল
ভালো লাগে না মোটেও একচুল।
যা করি, যা কিছু বলি; সব-ই শুধু ভুল তুমি বিহনে।
চাঁদ ওঠে না আর আমার গগনে।
একাকিত্বের অন্ধকারে দিন যায়।
ভালো নেই আমি।
ভুলে গেছি, কেমনে ভালো থাকতে হয়।
আমার একাকিত্বের ক্যানভাস জুড়ে শুধু তুমি।
স্মৃতির চরন আকড়ে ধরে বেঁচে আছি আমি।
যতদিন হবে না মরণ তোমারে করিব সরণ।
কারণে কিবা অকারণ দিনে রাতে সারাক্ষণ।
একাকিত্বে মানুষ যাকে বেশি সরে,
যাকে বেশি মনে পড়ে। সে তার প্রিয়জন।
আপনার চেয়েও আপন।
তুমি ছিলে আমার তেমন। ছিলে আমার প্রিয়জন।
চিত্রাঙ্কন: আহসান রাব্বি
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



