
বই: ধুম্রজাল (গল্পগ্রন্থ)
লেখক: সোহাগ তানভীর সাকিব
প্রকাশনী: হরিৎপত্র প্রকাশন (অমর একুশে বইমেলা, ঢাকা। স্টল নং ২০৯)।
প্রচ্ছদ : আহ্সান রাব্বি।
মূল্য: ১৫০ টাকা।
প্রকাশকাল: অমর একুশে বইমেলা-২০২০
ধূম্রজাল গল্পগ্রন্থে মোট সাতটি গল্প স্থান পেয়েছে। বাস্তবতা অবলম্বনে রচিত গল্পগুলো পাঠক/পাঠিকাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনা কিংবা পারিপার্শ্বিক পরিস্থিতিকে ইঙ্গিত দেবে। বইটিতে একই সাথে প্রেম, বিরহ, অর্থনৈতিক বৈষম্য এবং নানা প্রকার সামাজিক অসঙ্গতির গল্প পড়তে পারবে পাঠক/পাঠিকা।

আমাদের জীবনে ঘটেছে বা ঘটছে কিংবা আমরা চারপাশে দেখছি এমন সব গল্প-ই তুলে ধরা হয়েছে। বইটিতে যেমন ভার্সিটি পড়ুয়াদের গল্প আছে ঠিক তেমনি ভাবে আছে একজন বয়োজেষ্ঠ্য মুক্তিযুদ্ধার বর্তমান জীবন-যাপনের গল্প। দেশের বর্তমান নানা অনিয়মন আর অসঙ্গতি একজন বীরমুক্তিযোদ্ধার মাধ্যমে তুলে ধরা হয়েছে।
আশা করি, বইটি সবার ভালো লাগবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






