somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মডেল বিষয়ক অক্ষমতা আর তার পেছনের গল্প

০২ রা অক্টোবর, ২০১০ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্নটা করে উনি বেশ খানিকটা সময় একদৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে, কেমন একটা কৌতুকমাখা নাকি ব্যঙ্গাত্মক এবং প্রশ্নবোধক দৃষ্টিতে, ঠিক বুঝে উঠতে না পারার আগেই স্বতস্ফূর্তভাবেই জবাবটা বেরিয়ে এল মুখ দিয়ে, "যদি আমি রাজি হই?", ফিক করে হেসে ফেললেন উনি। আর মূহুর্তের মধ্যেই বদলে ফেললেন মুখে ধরে রাখা কোমলতার ছাপটা, আমি কি বুঝতে পারছি, উনার উত্তরটা ঠিক কি আসছে এক্ষুণি??...

উনার সাথে পরিচয় বোধহয় মিনিট দশেকেরও হবেনা। প্রচন্ড বৃষ্টির হাত থেকে বাঁচতে দৌড়ে চারুকলার ভেতরে ঢুকে পড়েছিলাম। সময় কাটানোটাই যখন প্রশ্ন, তো ঠায় দাঁড়িয়ে অসময়ের ঝুম বৃষ্টিকে জোর করে উপভোগ করার অভিনয়ের চাইতে জয়নুল গ্যালারিতে চলমান একক চিত্রপ্রদর্শনীতে ঢুঁ-মারাটাই কাজের কাজ বলে মনে হলো।

চিত্রকলা ব্যাপারটাই ঠিক এখনো বুঝে উঠতে পারিনি। খুবই খারাপ আঁকিয়ে ছিলাম সহপাঠি অন্যদের চেয়ে, ড্রয়িং স্যারের হাতে মারও খেতাম বেদম, তবুও কেন জানি ভালোলাগাটা তৈরি হয়েছিল সেই ছোট্টবেলাতেই, নিজে থেকেই অনেকসময় কিছু কিছু পড়ার চেষ্টা করেছি, বিভিন্ন সাইট ঘেঁটেছি, জীবনী পাঠ করেছি মহান শিল্পী অনেকের, ভ্রমনকাহিনি পড়েছি গোগ্রাসে তবুও আজো কোন ছবির সামনে দাঁড়ালে নিজেকে কেমন বোকা বোকা মনে হয়। তথাপি আকর্ষনটা কমেনি কখনো।

বাহ, আমার চোখে বেশ ভালোই লাগছে ছবিগুলো। গ্রামীণ পটে আঁকা ছবিতো অবশ্যই চোখজুড়ানো, কয়েকটা ছবির শিরোনাম পড়েই খুব সুন্দরভাবে ছবির বক্তব্যের সাথে নিজেকে মিলিয়ে নেয়া যাচ্ছে, অনেক আঁকিবুকি আছে রঙের, বেশ লাগছিল। বেশ কয়েকটা ফিগার স্কেচ ছিল, কিউবিজমেও মনে হলো শিল্পী হাত মকশো করেছেন, নাহ বেশ ভালোই লাগলো।

শেষে এসে শিল্পীর নামটা দেখে ভ্রু কুঁচকালো আমার, নিজের মাঝে গেঁড়ে বসা পুরুষ মানসিকতা আমাকে অবাক হতেই বাধ্য করলো, ড্রয়িংগুলো তাহলে একটা মেয়ের!! এবার আরেকটু ভালো করে দেখার জন্য ন্যুড স্কেচ সেকশনের দিকে এগিয়ে গেলাম, (নাকি শেষবিন্দু থেকে পিছিয়ে)! যা হোক, মাথায় মূহুর্তেই দুষ্টবুদ্ধি খেলে গেল একটা, তেমন খোঁজার দরকার হলোনা, শিল্পী হলের মাঝামাঝি একটা টেবিল পেতে গোটা চারেক চেয়ার নিয়ে আরেকজনের সাথে গল্প করছেন। আমি গিয়ে দাঁড়ানোর মূহুর্তখানেক আগে ভদ্রলোক উঠে গেলেন, মিষ্টি হাসিতে শিল্পী জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে।

হালকা দু'চারটা কথার পরে আমি প্রশ্নটা করেই ফেললাম আর কৃত্রিম খেদে জানালাম, আপনি নারী হয়েও আরেকজন নারীর ন্যুড স্কেচ করেছেন, তা নিয়ে আমার কোন আপত্তির প্রশ্নই আসেনা, কিন্তু ফিগার ড্রয়িংয়ে বিশেষ করে ন্যুড ছবির ব্যাপারে পুরুষের অংশগ্রহন এত কম হলে চলবে কেন? উনি খুব স্বাভাবিকভাবেই অনেকটা আমার তথ্য সংশোধন করে দিচ্ছেন এমন ভঙ্গিতে বললেন, পুরুষের অংশগ্রহন একদম কম এটা কিন্তু ঠিক হলোনা। তবে আমাদের দেশে এমনতরো মডেল পাওয়াটাই মুশকিল, সে নারী-ই হোক বা পুরুষ



সেটা অবশ্য জানাই আছে আমার। এমন সময়েই এলো সেল্ফ প্রোর্ট্রেটের কথা, ফ্রিদা কাহলোর প্রসঙ্গেও আলাপ হলো, স্বনামধন্য চিত্রকর ডিয়েগো রিভেরির সাথে ফ্রিদার ঝঞ্ঝাক্ষুব্ধ অথচ আবেগময় সম্পর্ক নিয়েও কথা হলো, এল নারীর নানান সীমাবদ্ধতার প্রসঙ্গে, বিশেষ করে যখন চারুকলার মতোন বিষয়ে এদেশে কেউ তার ক্যারিয়ার গড়তে চান।

তো তেমন সময়েই অনেকটা আলাপে আলাপে জবাবের ধরনেই বেরিয়ে এল প্রশ্নটা আমার মুখে, "যদি আমি রাজি হই?", ফিক করে হেসে ফেললেন উনি। আর মূহুর্তের মধ্যেই বদলে ফেললেন মুখে ধরে রাখা কোমলতার ছাপটা, আমি কি বুঝতে পারছি, উনার উত্তরটা ঠিক কি আসছে এক্ষুণি?? তবে আমার মাথাটা শুন্য হয়ে গেল তাঁর কথার তীক্ষ্মতায়, "ধরুন, সবকিছু ঠিকঠাক মতোই এগুলো, একজন ন্যুড-মডেল হিসেবে আপনি আমার সামনে দাঁড়িয়ে, তখন আমার নিরাপত্তাটা কি আপনিই নিশ্চিত করবেন?"



এতক্ষন আমি উনার সাথে চোখে চোখ রেখেই কথা বলে চলছিলাম, কিন্তু আমি বুঝতে পারলাম কোন জবাব নেই জেনেই হঠাৎ করে আমার মাথা নিচু হয়ে যাচ্ছে আর শিল্পীর ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি ক্রমেই দীর্ঘ হচ্ছে, উনি কি করুনা করে বলছেন, হায়রে পুরুষ!!


সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:০৫
৪৩টি মন্তব্য ৪৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×