একটা ঘটনা বলি। একটি বকরির বাচ্চা নদীর কাছে ঘাস খাচ্ছিলো। বাঘ এসে বকরির বাচ্চাকে আক্রমণ করলে মা বকরি এসে জিজ্ঞেস করে তুমি আমার সন্তানকে আক্রমণ করছো কেনো? বাঘ বললো, তোমার সন্তান নদীর পানি নষ্ট করেছ, তাই। সাথে সাথে বাঘ স্বাক্ষী হিসেবে বনের আরো পশু-পাখিকে জিগ্যাস করলে সবাই বুঝে না বুঝে বলে হ্যাঁ, স্যার আপনি রাইট। আপনি কখনও মিথ্যা বলতে পারেন না। বাঘ বকরিকে বললো, দেখলি তর সন্তানের পাপ কতটুকু? এই বলেই সে বকরির বাচ্চাকে গরদনে ধরে খেতে শুরু করে। নিজের সন্তানের করুণ অবস্থা দেখে বকরিটি বাঘের দেহে নিজের মাথা দিয়ে ধাক্কা দিলে বাঘ উপস্থিত পশু পাখিকে বলে উঠলো- দেখলে বকরির সন্ত্রাসী কর্ম-কাণ্ড? সবাই বলতে থাকলো হারে হা, বকরি তো বড়ই সন্ত্রাসী। তার বিচার হওয়া প্রয়োজন। আদালত বসলো বনের ভেতর। রাজা এলেন সিংহ মহুদয়। তরতাজা বকরি দেখে তারও লোভ জেগে উঠে। বাঘের সাথে তার গোপন বৈঠক হয়। এজলাসে বসেই তিনি লোভের তাড়নায় বলতে থাকলেন, বকরির বাচ্চা নদীর পানি নষ্ট করার ফলে বনের পশুরা এইদিন পানি পান করতে পারেনি। তাকে মরনোত্তর মৃত্যুদণ্ড দেওয়া হলো। আর বকরির সন্ত্রাসী কর্ম কাণ্ডে বাঘের যে ক্ষতি তা সাধারণ দৃষ্টিতে খুব দেখা না গেলেও এটা এটেম টু মাডারের আইনের ভেতরে এসে যায়। কারন, যদি বকরির শিং থাকতো তবে বাঘ এই আঘাতে মারা যাওয়ার সম্ভাবনা ছিলো। তাই বকরিকে বন্ধী করে রাখা হলো। উপস্থিত সবাই হাত তালি দিলো। ক্ষুব্ধ হয়ে বকরি প্রতিবাদ জানালে বকরির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করে আবার নতুন বিচার শুরু হয়। বকরিটি সাজানো বিচারের অবস্থা দেখে আরো ক্ষুব্ধ হয়ে উঠে। তখন আদালত তার উপর সন্ত্রাসীর অভিযোগ এনে মৃত্যুদণ্ড কার্যকর করে।
এখানে আপনার মন্তব্য কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


