somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাজহাব নিয়ে আর ফেতনা সৃষ্টি না করে মুসলিম উম্মাহকে এক করার চিন্তা করুন

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনাটা ইংল্যান্ডর বার্মিংহাম শহরে। একজন সালাফী বা আহলে হাদিস মাজহাবের বিশ্বাসী একজন মানুষকে বুঝাচ্ছেন রাফে ইয়াদাইন না করলে নামাজ শুদ্ধ হবে না। এখানে উপস্থিত একজন হানাফি মাজহাবের লোক বিষয়টার প্রতিবাদ করে বললেন- ফকিহ সাহাবী ইবনে মাসুদ (রা.) থেকে হাদিস রফে ইয়াদাইন ছাড়াও হযরত রাসুল (স.) নামাজ পড়েছেন। এ নিয়ে দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়ে যায়। আমি কাছে-ই বসা ছিলাম। আমি কিন্ত মাসআলা গতদিকে তরিকা-এ-মুহাম্মদীর বিশ্বাসী। পৃথিবীর যারা-ই হযরত মুহাম্মদ (স.)-এর তরিকায় আছেন আমি তাদেরকে সম্মান করি। আমি মানুষকে বেহেস্ত কিংবা দোজখে দেওয়ার কোন অধিকার রাখি না। আমি যখন দেখলাম সালাফী বা আহলে হাদিস মাজহাবের ভদ্রলোক হানাফী মাজহাবের ভদ্রলোককে বিদআতি-জাহান্নামী এবং হানাফী মাজহাবের ভদ্রলোক সালাফী মাজহাবের ভদ্রলোককে পথভ্রষ্ট-গোমরা-লামাজহাবী ইত্যাদি বলে চিহ্নিত করে গালি দিচ্ছেন তখন দুহাত উঠিয়ে দোয়া করতে থাকলাম- `হে আল্লাহ, পৃথিবীর সব মানুষকে তুমি মাফ করে বেহেস্তে দিয়ে দাও। আর যদি কাউকে একা দোজখে না দিলে তোমার না হয় তবে সেই ব্যক্তি আমাকে রেখে দাও। আর ঐ ফিতনাবাজদের সবাইকে শান্ত করে পৃথিবীর মুসলমানদের ইজ্জত রক্ষা করো।'
মজার ব্যাপার হলো ওরা দুই মাজহাবের বিশ্বাসীরা যিনিকে বুঝাতে গিয়ে ঝগড়া শুরু করেছিলেন তিনি সবশেষে বলতে বাধ্য হলেন-ভাই আমি আপনাদের ধর্মের লোক নয়। আমি একজন ভারতীয় হিন্দু বাঙালী। অতঃপর থামলো তাদের ঝগড়া। আর উপস্থিত বাকীরা দিলেন হাতের তালি।
প্রিয় পাঠক স্মরণ রাখতে হবে, ইসলাম নিচক কোন মাজহাবের নাম নয়। যারা ইসলামকে মাজহাব বলেন তারা ইসলাম সম্পর্কে মূর্খ। ইসলামকে মাজহাব বললে স্বয়ং ইসলামের অঙ্গহানি হয়। মাজহাব হলো ধর্ম আর ধর্ম হলো শুধু পরকালিন বিষয়। ইসলাম হলো ইহকাল ও পরকালের জীবন বিধান। হাসানাত দুনিয়া ওয়া হাসানাল আখিরাহ। অর্থাৎ দুনিয়া আখারাতের সুন্দরের জন্য ইসলাম। তাই কোরআন হাদিসে ইসলামকে দ্বীন শব্দে পরিচয় দেওয়া হয়েছে। দ্বীন শব্দের বিকল্প বা সমার্থক কোন শব্দ কমপক্ষে ইংরেজি, বাংলা কিংবা উর্দু ভাষায় আমার জানা মতে নেই। তাই ইসলামকে যারা মাজহাব বলেন তাদের সাথে আমি শ্রদ্ধার সাথে দ্বিমত প্রকাশ করছি।
হানাফি, হাম্বলী, শাফেয়া, সালাফী (আহলে হাদিস) মাজহাবীদেরকে আমি বলতে চাই বন্ধ করুন ফিতনা। উম্মতের ঐক্যের স্বার্থে ফিকহি মতানৈক্যগুলোকে টেবিলটকে নিয়ে যান। মাঠে ময়দানে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না। ইমাম ইবনে তায়মিয়া (র.) বলতেন_`এমন কিছু আমল আছে যা সাধারণ মানুষ করলে পাপ হবে না কিন্তু আমি তায়মিয়া করলে পাপ হবে।' ইমাম ইবনে তায়মিয়া (র.)-এর এই কথা আমাকে অনেক সংযমি করেছে। আহলে হাদিস সহ অন্যান্য মাজহাবীদেরকেও আশা করি সংযমি করবে।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
১২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×