শিক্ষা ও রাজনীতি| পর্ব-০১
Click This Link
শিক্ষা ও রাজনীতি| পর্ব-০২
যদিও প্রথমদিকে সরকার বলেছিল প্রশিক্ষণ দেওয়া হবে। কিন্তু তা কখনো সকল বিষয়ে দেওয়া হয়নি। আর বর্তমানে তা বিলুপ্ত। আমি উদাহরণসরূপ একটি বিষয়ের কথা বলতে চাচ্ছি। ঢাকা শহরেই অনেক স্কুলের কম্পিউটার শিক্ষক/শিক্ষিকাগণ প্রশিক্ষণ করে এসে তাঁদের স্কুলের কম্পিউটার কক্ষটি খোলা পায় না বা ছয় মাসের মধ্যে একবারও খোলা হয়েছে কিনা সন্দেহ আছে? কোন কোন স্কুলে কম্পিউটার থাকলেও একটি/দু'টি বা নষ্ট। যদি ঢাকা শহরের স্কুলগুলোতে এই অবস্থা হয় তাহলে গ্রামাঞ্চলে কি দশা? আমি নিজে ঐ স্কুলের ছাত্রছাত্রীদের সাথে কথা বলে দেখেছি, তাদেরকে কখনো কম্পিউটার কক্ষে পাঠ প্রদান করা হয়নি। আরো একটি বিষয়ে কথা না বললেই নয়, উচ্চতর গণিত এবং বিজ্ঞান বিষয়সমূহের যোগ্য শিক্ষক/শিক্ষিকা ঢাকা শহর তথা সম্রগ বাংলাদেশে এখনো পর্যাপ্ত নেই। কোন কোন স্কুলে উচ্চতর গণিতের ক্লাসই ঠিঁকমত হয় না। আবার কলেজগুলোতে গণিত, পদার্থ এবং রসায়ন বিজ্ঞানের মত বিষয় সমূহের সৃজনশীল মূলক পাঠ প্রদান করা হয় না।
বর্তমানে উত্তর পত্র মূল্যায়নে এসেছে পরিবর্তন। কেননা পরীক্ষকদের কিছু বিশেষ নিয়মানুসারে উত্তর পত্র মূল্যায়ন করতে হয়। যা কিনা সরকার প্রদত্ত এবং পাসের হার বৃদ্ধির অন্যতম কারণ। আর এরজন্য যোগ্য শিক্ষার্থী থেকে দেশ বঞ্চিত হচ্ছে।
আমাদের সময় ভূগোল নামে একটি বিষয় আবশ্যিক ছিল। সেসময় বাংলা প্রথম পত্র এবং ভূগোলে ৮০ নম্বর পাওয়া ছিল কষ্টসাধ্য এবং অনেক কমসংখ্যক ছাত্রছাত্রী তা পেত। আজকাল যেভাবে সমাজিক বিজ্ঞান ও বাংলাতে ৮০ নম্বর পাচ্ছে তাতে মনে হচ্ছে ৮০ নম্বর পাওয়াটা অনেক সহজ। মনে আছে, আমাদের সময় গণিতে একটি চিহ্ন ভূল করলে সে প্রশ্নটিতে শূন্য নম্বর দেওয়া হত। আর আজকাল গণিতে চিহ্ন ভুল করলে তো অবশ্যই, বরং গণিতটি ভুল হলেও নম্বর প্রদান করা হয়। উদাহরণস্বরূপ, আমাদের সময় উপপাদ্যে একটি চিহ্ন ভুল হলে আমাদেরকে শূন্য প্রদান করা হত। আর এখন শুনেছি, ৬ নম্বরের মধ্যে ৫ বা ৬ নম্বর প্রদান করা হয়। তারমানে আমরা ছিলাম খারাপ; এখনকার শিক্ষার্থীরা ভালো!! তাহলে আমাদের মূল্যায়ন কি যথার্থ হয়েছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


