somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মডারেটর এবং ব্লগারদের দৃষ্টি আকর্ষন করছি !!!!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধন্যবাদ দুঃস্বপ্০০৭| আপনার এক নজরে দেখে নিন প্রাপ্ত মন্তব্যের উপর ভিত্তি করে ২০১৩ সালে সামুর সেরা ৫০ জন নারী ব্লগারকে এই পোস্টটির একটি মন্তব্যে আপনি বলেছিলেন যে, আপনার এই পোস্টটি নির্বাচিত পোস্ট থেকে সরিয়ে ফেলা হয়েছে। তাই কৌতুহল বশে আমি নির্বাচিত পোস্টসমূহ চেক করতে গিয়ে দেখতে পাই, সেটি নির্বাচিত পোস্টে রয়েছে। কিন্তু আমি আর একটু কৌতুহল হয়ে, আমার যে সকল পোস্ট পূর্বে নির্বাচিত পোস্টে ছিল সেগুলো চেক করতে গিয়ে দেখতে পাই, আমার ৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬.৩৩ মিনিটের পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে !! আমার সন্দেহটা তাহলে সত্যি হল !! তারমানে নির্বাচিত পোস্ট থেকে পোস্ট সরিয়ে নেয়া হয?? তাই দুঃস্বপ্০০৭-কে ধন্যবাদ দিয়েছে। কারণ তা নাহলে আমি নির্বাচিত পোস্টসমূহ চেক করতাম না। আর সরিয়ে নেবার ব্যাপারটি আমার মাথায় আসত না। যদি সরিয়েই নেওয়া হয়, তাহলে কেন নির্বাচিত করা হয়েছিল?

আমি মোটেও ভালো লিখতে পারি না। আমার লেখা নির্বাচিত হবে, সেটা আশা করেও আমি লিখিনা বা বলতে পারেন কোন ব্লগারই লিখেন না বা লিখা উচিত না।

সেই পোস্টের মাধ্যমে আমি দেশের সত্যিকারের একটি ভয়াবহ চিত্র তুলে ধরেছিলাম। তার প্রত্যক্ষ সাক্ষী আমি নিজে। এমন একটি পোস্ট নির্বাচিত হয়ায় আমি খুশি হয়েছিলাম। কারণ সেটি দেশের একটি সত্য ঘটনা ছিল।

আমি এই পোস্টে কোন ব্লগারের নাম উল্লেখ করবো না। কোন এক ব্লগার তার এক পোস্টে বলেছিলেন, আমরা যারা ব্লগিং করি শুধুমাত্র মনের সাহিত্য ক্ষুধা মেটাবার জন্য করি, কারণ ব্লগিং করে আমরা কি কোন পয়সা পাই? পাই না। আমরা আমাদের লিখাগুলো লিখি। পাঠকরা পড়ে এবং মন্তব্য করে। তাই আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারি এবং নতুন কিছু লিখার উৎসাহ পাই।

কিন্তু কারো লিখা প্রথমে নির্বাচিত করে পরে বাদ দেওয়াটা কি যুক্তিসংগত?? এতে ঐ ব্লগার তার উৎসাহ হারিয়ে ফেলতে পারে। যেমনটি আমারও হচ্ছে!

কোন লিখা নির্বাচিত করার আগে তা ভালোভাবে ভেবে ও পড়ে নির্বাচিত করা উচিত। যাতে পরবর্তীতে আর মুছে না ফেলা হয়।

গতকাল একজন ব্লগারের লেখা পোস্ট হবার আনুমানিক ১০/১২ মিনিটের মধ্যে তা নির্বাচিত হয়ে যায় !! এই ১০/১২ মিনিটে সেই পোস্ট মাত্র দুইবার পঠিত হয়েছিল !! তারমানে কি, ব্লগারের নাম দেখে পোস্ট নির্বাচিত হয়??

যদিও উনি অসাধারণ লিখেন এবং আমি উনার একজন ভক্ত। আশাকরি দুই-তিন দিনের মধ্যে সেই পোস্টটি কমপক্ষে ৫০০বার পঠিত হবে।

উনি কি একজন মডারেটর? নাকি মডারেটররা উনাকে চিনে? নামটা পরিচিত? জনপ্রিয়? না পড়েই নির্বাচিত হবে কেন?

সামু কি নিদিষ্ট কয়েকজন ব্লগারকে বিন্দু করে একটি মাঝারি ব্যাসার্ধের বৃত্ত অংকন করে?? তাই সেসকল ব্লগার কোন পোস্ট দিলেই তা নির্বাচিত এবং সে পোস্টসমূহ ৪০০/৫০০বার পঠিত হবে, ধরেই নেওয়া হয়। তারা হয়ত অবশ্যই ভালো লিখেন। তার মানে এই নয় যে, তারা সব সময়ই ভালো লিখেন।

আমি দেখেছি, সেসকল ব্লগার এক বা দুই দৃশ্যের গল্প লিখলেও তা ২০০+ বার পঠিত হয়। কারণ তারা পরিচিত এবং দীর্ঘদিন ধরে ব্লগিং করছে। কিন্তু আমাদের মত নতুন ব্লগাররা সেই রকম বা তার চেয়েও ভালো লিখলেও ৫০বারই পাঠ হয় না। ১০০ তো দূরের কথা!

আসলে সব গল্প বা উপন্যাস বা কবিতা, কোন না কোন সাহিত্যিক বা কবি বা শিল্পী বা পরিচালক তাঁর লেখা বা নাটক বা গান বা চলচ্চিত্রের মাধ্যমে আগেই তুলে ধরেছেন। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে আজকাল নতুন সাহিত্যিক, শিল্পী এবং পরিচালকরা তা নতুন ভাবে তুলে ধরছেন। যা অবশ্যই সুখোকর। এছাড়া আমরা অনেক নতুন সুন্দর সুন্দর প্লটের কবিতা, গল্প, প্রবন্ধ, ফিচার ইত্যাদি পাচ্ছি। যা আমাদের সাহিত্য ভান্ডারকে সমৃদ্ধি করছে। আর ব্লগের মাধ্যমে আমরা অনেক অসাধারণ লেখা পাচ্ছি। তাই জয় ব্লগিং।

আমি দেখেছি, ব্লগে অনেকে নিদিষ্ট একটা মুভি নিয়ে তার অনুভব শেয়ার করে এবং সেটি ১৫০+বার পঠিত হয় এবং সে পোস্টটিও নির্বাচিত হয়। এমন কি মাসিক সংকলনে তার স্থান হয়? এটি হাস্যকর এবং লজ্জাকর।

এই ধরনের পোস্টটি ১০০০বার পঠিত হতে পারে কারণ সে পোস্টটির মাধ্যমে আমরা মুভিটি সর্ম্পকে জানতে পারি এবং আমাদের তা ভালো লাগলে, পরবর্তীতে সময় পেলে মুভিটি সংগ্রহ করে দেখে নিতি পারি। কিন্তু তা কখনো নির্বাচিত হওয়া উচিত না।

আবার অনেকে পত্রিকায় প্রকাশিত খবরকে একটু মশলা-মরিচ মেখে পোস্ট করে এবং যার ফলে আমরা সহজে সেই খবরগুলো জানতে পারি। ধন্য সে সকল পোস্ট। কিন্তু মাঝে মাঝে একই বিষয়ে উপর এত পোস্ট করা হয়, যা পরবর্তীতে আমাদের কাছে বিরক্তকর হয়ে দাঁড়ায়। এই সকল পোস্টও নির্বাচিত হয়, যেটা আমার মতে উচিত না।

সামু কি পক্ষপাতিত্ব করে? নাকি সামু একটি পরিবারতন্ত্র !!

এখানে কি শুধুমাত্র পরিচিতদের পোস্ট ১০০বারের বেশী পঠিত এবং নির্বাচিত হয়? নাকি যারা একটি বিশাল বৃত্ত তৈরি করে পরিবার গঠন করেছে বা যাদের আড্ডা দেওয়ার ক্ষমতা বেশী বা যাদের অনেক বন্ধু আছে, তাদেরটা বেশী পঠিত হবে???

আমার বিশ্বাস, আমার লেখা ভালো হলে আমি পাঠক পাবো। যেহেতু আমি ভাল লিখছি না, তাই আমার পাঠক কম। জানি যেদিন আমি ভালো লিখব, সেদিন আমার ব্লগে সবাই আসবে এবং আমার লেখা পাঠ করবে।

কিছু ব্লগার প্রথম থেকেই আমাকে উৎসাহ দিয়ে আসছে এবং আমি তাদের উৎসাহের কারণে লিখছি বা লিখার চেষ্টা করছি। কেউ পড়ার জন্য আমি লিখব, তা নয়। আমি লিখব আমার জন্য, আমার লেখালেখির ইচ্ছেটার জন্য। শুধু একটি কথা বলতে চাই, আমি যে ব্লগিং করছি এটা আমি এখন পর্যন্ত কাউকে বলিনি। তারপরেও আমি আপনাদেরকে পাচ্ছি, এতেই আমি ধন্য।

তাই বলে, পক্ষপাতিত্ব বা পরিবারতন্ত্রকে আমি সমর্থন করব না। তাই শুধু নাম দেখে বেশী পাঠ হবে, নাম দেখে নির্বাচিত হবে, পোস্ট হবার সাথে সাথেই নির্বাচিত হবে, নির্বাচিত হবার পর মুছে ফেলা হবে ইত্যাদি পরিহার কববেন আশা করি।

আমার এই পোস্টটি পড়ে দয়া করে কেউ ভুল বুঝবেন না। ক্যাচাল করবেন না। না পড়ে হুটহাট মন্তব্য করবেন না। আগে পুরা পোস্টটা ভাল করে পড়ুন, বুঝার চেষ্টা করুন। তাহলেই আমি খুশি। মন্তব্য বা সমালোচনা আমি চাই না। ব্যক্তি জীবনে আমি খুব সাধারণ এবং নিরব একজন মানুষ। আমি একা থাকতেই পছন্দ করি।

সবাই ভালো থাকবেন। আর আমি কিছুদিন অপেক্ষা করি, দেখি আমার সে পোস্টটি আবার নির্বাচিত পাতায় সংযৃক্ত হয় কিনা?? তারপর নাহয় আবার নতুন পোস্ট করব। ততদিন অপেক্ষা করি। দেখা যাক, কতদিন লাগে? বেশী সময় নিলে, পরেরটা পরে ভেবে দেখব।
৪৫টি মন্তব্য ৪৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×