somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প: অনধিকার।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এমনটি হবার কথার ছিল না। হতোও না। এইতো কিছুদিন আগেও হাসান স্বপ্ন দেখত, কোন একটা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করে ভাল একটা সরকারী চাকরি জোগাড় করে, জীবনটাকে গুছিয়ে নেবে। কিন্তু আজ নেশার মরণ ফাঁদে পড়ে হাসানের জীবন বিপর্যস্ত।

সেলিম উদ্দিন। ষাটের কাছাকাছি বয়স। স্বাস্থ্যবান। কালো। লম্বায় ৫'৮''। পেঁটে মাঝারি ভুঁড়ি। অনেক টাকার মালিক। ঢাকার শান্তিনগরে একটি তিনতলা পাঁকা বাড়ি আছে। আবার এলাকাতে রয়েছে বড়সড় একটি ইলেকট্রিক দোকান। সময় করে ঠিঁক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। পড়াশুনার দৌঁড় বেশী না। টেঁটে-টুঁনে তখনকার মেট্রিক পাস করেছে। পড়াশুনা কম থাকলেও সমস্যা নাই, তিনি আবার এখানকার একটি স্কুল কমিটির সভাপতি! আর এই কারণে স্থানীয় এমপির সাথে ঘনিষ্ঠতা গড়ে উঠেছে। টাকার জোড়ে। তাই পলিটিক্সও করেন।

সেলিম উদ্দিন সাহেবের স্ত্রী বছর দুয়েক হলো গত হয়েছে। উনার দুই ছেলে আর দুই মেয়ে। মেয়ে দুটো তেমন পড়াশুনা করেনি, তাই বিয়ের বয়স হবার সাথে সাথে মোটামুটি ভাল ও পয়সা দেখে বিয়ে দিয়ে উনার দায়িত্বভার শেষ করেছেন। বড় ছেলেটি বন্ধু-বান্ধব, আড্ডা, কুসঙ্গ আর নেশার মায়ায় জড়িয়ে কোনমতে এইচ.এস.সি পাস করে এখন সংসার আর বাবার ব্যবসায় হাত দিয়েছে। যদিও মাঝে একটি বছর নিরাময় কেন্দ্রে কাঁটিয়েছে।

হাসান সবার ছোট। বড় তিনটি সন্তানকে ঠিঁক মত মানুষ করতে পারেনি বলে হাসান একটু বেশী কেয়ারেই থাকত। তাই বলে, সে যে খুব শান্ত-শিষ্ট ছেলে ছিল এটা ভাবলে ভুল হবে। বাবার চোখকে ফাঁকি দিয়ে সে মাঝে মাঝে স্কুল বা কোচিং থেকে পালিয়ে বন্ধুদের সাথে মাঠে খেলতে বা আড্ডা দিতে দূরে চলে যেত। কিন্তু যথাসময়ে বাসায় ফিরে আসত বলে, সেলিম সাহেব তেমন কিছু বলত না। তবে ব্যাপারগুলো উনি জানতেন। হাসান পড়াশুনায় ভাল ছিল। উনার স্কুল থেকেই গোল্ডেন এ প্লাস পেয়ে এস.এস.সি এবং এ বছর এ প্লাস পেয়ে এইচ.এস.সি পাস করেছে।

হাসান, কাল সকাল ৭টায় আমরা দুজন ফার্মগেট যাবো। তোমাকে কোচিং এ ভর্তি করে দিয়ে আসব। - দুপুরে ঘরে ফিরে, গম্ভির মুখে একথাগুলো বলল সেলিম সাহেব।

আচ্ছা, ঠিক আছে। তা কোনটায় ভর্তি হব? - ভয়ে মাথা নিচু করে বলে হাসান।

তোমার যেটায় ইচ্ছে হয়, হও। আমার কোন আপত্তি নাই। - জামা খুলতে খুলতে উনি বললেন। অবশ্য উনি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েই রেখেছে। এটা হাসানকে বলা হয়নি। তাই ভর্তির ব্যাপারে উনার কোন মাথাব্যাথা নেই।

বেশ কিছুদিন পর রাতে। হাসান তার বাবাকে বলল, “আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ওয়েটিং লিস্টে চান্স পেয়েছি।”

হুম, আচ্ছা শুনলাম - রাতের খাবার টেবিলে বসে মাথা নেড়ে সম্মতি দিল সেলিম সাহেব। তুমি তোমার ঘরে গিয়ে বস, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে।

আচ্ছা ঠিঁক আছে।

আগে থেকে নিজে সিদ্ধান্ত নিয়ে থাকা কথাটা আজ হাসানকে জানাতে হবে। তাই সেলিম সাহেব খাওয়া শেষ করে, হাসানের ঘরের দরজার পর্দার সামনে দাঁড়িয়ে বললেন, “তুমি জান তোমার মা চেয়েছিল তুমি ডাক্তার হবে। আমার মা, মানে তোমার দাদীও তাই চেয়েছিল। তাই আমি তোমাকে দু’দিন পরে ঢাকার বাইরে একটি প্রাইভেট মেডিকেলে নিয়ে যাব। সব কিছু ঠিক থাকলে সেখানে ভর্তি করে দিব।”

কিন্তু, আমি যে এখানে ঢাকায় পড়তে চাই।

তুমি তো এখানকার মেডিকেলগুলো মানে মেডিকেল ভর্তি পরীক্ষায় টিকতে পারো নি।

না মানে, আমি যদি ওয়েটিং লিস্ট থেকে চান্স পাই তাহলে এখানেই পড়তে চাই। - ভয়ে জড়সড় হয়ে কথা বলছে হাসান।

কারণ সংসার জীবনে সেলিম উদ্দিন খুব রাগি আর কম কথার মানুষ। উনি কিছুটা একরোখা বদমেজাজী ধরণের। উনি কারো পছন্দ বা সিদ্ধান্ত মেনে নেন না। নিজে যেটা ভাল বুঝবেন সেটাই করবেন।

তুমি আগে ওয়েটিং লিস্ট থেকে চান্স পাও, পরেরটা পরে ভেবে দেখা যাবে। - এই বলে উনি হাসানের ঘর থেকে বের হয়ে চলে গেলেন।

হাসান এখন কি করবে? ভেবে-চিন্তে কিছুই পাচ্ছিল না। অস্থির লাগছিল, ঘুম আসবে না আজ। তাই বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করে রাতটা কাঁটিয়ে দিল।

ঠিঁক দুদিন পর, সেলিম উদ্দিন হাসানকে নিয়ে ঢাকার বাহিরে একটি প্রাইভেট মেডিকেলে ভর্তি করে দিয়ে আসে। তিন মাসের মধ্যে ক্লাস শুরু হবে। এখন অরিজিন্যাল কাগজগুলো দিয়ে গেলে হবে। তারা পরে ফোনের মাধ্যমে জানিয়ে দিবে কবে ক্লাস শুরু হবে?

যদিও উনি বাসে হাসানকে বলেছিল, ”তুমি ওয়েটিং লিস্ট থেকে চান্স পেলে, তোমাকে ঐ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিব।” তাই তখন হাসান তেমন কোন কথা বাড়াই নি।

১৫দিন পর যখন হাসান ওয়েটিং লিস্ট থেকে চান্স পেল, তখন সেলিম সাহেব অগ্নিরূপ ধারণ করল। তিনি তার ছেলেকে ডাক্তার বানাবেনই। তার পরিবারের একজন ডাক্তার হবেই। তিনি সকলকে বলে দিয়েছেন, তার ছেলে ডাক্তারী পড়ে। কিছুদিন পর ডাক্তার হবে !

কিন্তু হাসান ব্যাপারটি সহজে মেনে নেয়নি। তারও নিজস্ব কিছু ইচ্ছা বা স্বপ্ন ছিল ! যেহেতু সে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিল তাই কারো ব্যক্তিগত স্বপ্ন পূরণের জন্য সে প্রাইভেটে পড়তে চায়নি। জানি প্রত্যেক অভিভাবক তার সন্তানের ভাল চায়। তাই বলে, হাসানের একটি ভাল সিদ্ধান্তকে অবহেলা করা কি ঠিঁক হয়েছে?

হাসান তার মামা, ফুফু এবং তার স্কুলের শিক্ষক দিয়ে, তার বাবাকে রাজি করাতে ব্যর্থ হয়েছে। ফলাফল স্বরূপ, সেখানে গিয়ে হাসান অতি দ্রুত কুসঙ্গ, আড্ডা আর নেশায় জড়িয়ে পড়ে। যেহেতু সেলিম সাহেবের অনেক টাকা-পয়সা ছিল, তাই ঐসকল বিষয়ে জড়াতে আর সংগ্রহ করতে হাসানের তেমন কোন অসুবিধা হয়নি।

আনুমানিক দেড় বছর পর, সকাল ৫টার দিকে সেলিম সাহেবের সেল ফোনটি বেজে ওঠে। ওপাশ থেকে বলা হয়, আপনার ছেলে একটি ডাষ্টবিনের কাছে নেশার ওবার ডোজে মরে পড়ে আছে।।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২১
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×