আজ আমার জন্মদিন!! কিন্তু কত তম এটা বলা যাবে না। চুপ। কোন প্রশ্ন হবে না!
সবাই ভাল থাকবেন।
আমার চলে যাওয়া
আমি হয়ত যাব চলে
চিতার আগুনে জ্বলে পুড়ে
আমার স্মৃতিও যাবে উড়ে
পুড়ে যাওয়া ছাই হয়ে।
আমি হয়ত আর আসব না ফিরে
ঐ দূর গগনের জাল ছিঁড়ে
আমিও হারিয়ে যাব সবার মত শূন্যে
যেথায় আমি থাকব অনেক দূরে।
ফেল জল একটু আমায় মনে করে
ভুলে যেও আমি নেই তোমাদের তরে
আমার স্মৃতিটুকু রেখ ধরে, বুকের মাঝে
কোন এক গোপন ব্যথা মনে করে।
যদি নাইবা রাখ মনে আমায়, দু:খ কিসে!
দেখব না’তো চোখটি মেলে
আমি হয়ত যাব চলে
চিতার আগুনে জ্বলে পুড়ে।
এর সাথে দিও পুড়ে, যদি থাকে!
তোমাদের যতসব দু:খ, আমায় ঘিরে
যাবে হয়ত এমনি করে
একদিন আমায় সবাই ভুলে।।
২৯.০৩.১৯৯৮
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


