somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা, আমার মা।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



‘মা’ এক শব্দের একটি বিশাল আকাশ! যে আকাশ আমাদের মাথার উপর সব সময় থাকে। সে আকাশ অসীম, শেষ নেই। আমরা বুক ভরে শ্বাস নিতে পারি। যতই কঠিন আর দুর্গম পথ হোক না কেন, মা আমাদের আর্শিবাদ দিয়ে থাকে। এ যেন এক অদৃশ্য মায়াজাল! কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, একদিন সে অদৃশ্য মায়াজাল ছিন্ন করে মা, আমাদের সবাইকে ছেড়ে হয়তো ঐ দূর আকাশে চলে যায় এবং একইভাবে আমাদের পাশে থাকে!

আমি ঠিক জানি না, মৃত্যুর পর মানুষরা কোথায় যায়!! ধর্ম বলে, তাঁরা হয়তো স্বর্গ বা নরকে যায়! কি জানি! আমিতো কখনো যাই নি, তাই বলতে পারছি না। তবে ছোটবেলা থেকেই অনেকের মুখে শুনে আসছি, মৃত্যুর পর নাকি মানুষ আকাশের তারা হয়ে জ্বলে! এখন আমি এই বিশ্বাসটাই বুকে আঁকড়ে ধরে থাকতে চাই। তারার মত জ্বলজ্বল করে, মা থাকুক আমার পাশে।

মা আছে, সারা ঘর জুড়ে। স্নেহ আর মমতা ছড়িয়ে রয়েছে এখানে-ওখানে। প্রতিটি জিনিসের স্পর্শে খুঁজে পাই মায়ের স্মৃতি। আদর মাখা ভাজে ভাজে। যেখানেই চোখ রাখি না কেন, ভেসে ওঠে মায়ের মুখখানি। কি যেন বলছে আমায়!

মা’কে হারাবার কষ্টটা এখন আমার কাছে স্পষ্ট। এতদিন কবিতা, গান, গল্প, উপন্যাসে পড়ে কিংবা পরিচিত কারো মা’কে হারাবার কষ্টে সমবেদনা দিয়েই বুঝতে পারতাম, বুকের মধ্যে একটা শূন্য বাতাস বয়ে যেত। আর এই মুহূর্তে, সেই ঝড়ো বাতাস আমার বুকের মধ্যে ঝড় তুলে যাচ্ছে। আমি বারবার ভেঙ্গে ভেঙ্গে আচঁড়ে পড়ছি। এলোমেলো লাগছে। একলা লাগছে। খুঁজে ফিরি আমার মা’কে।

পৃথিবী ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে। কেউ আগে কেউ পরে। তাই বলে, আমার মা এত তাড়াতাড়ি চলে যাবে ভাবিনি! বড্ড অসময়ে চলে গেল আমার মা। কথা ছিল, ইচ্ছে ছিল আরো কয়েকটা দিন থাকবে আমাদের পাশে। হল না! মৃত্যু নীরবে এসে তোমাকে, আমাদের কাছ থেকে দূরে নিয়ে গেল। বন্ধ হলো তোমার জীবন ঘড়ি!

৩০শে অক্টোবর, আনুমানিক ভোর ৫.৩০মিনিটের দিকে মা, আমাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করে চলে যায় অচিনপুরে। যেখান থেকে মানুষ আর কখনো ফিরে আসে না। উত্তর দেয় না, হাজার হাজার বার মা করে ডাক দিলেও! মা যেমন ভাবে সব সময় ঘুমিয়ে থাকে, ঠিক তেমন ভাবেই ঘুমিয়ে ছিল মৃত্যর সময়। বিশ্বাস করতে পারছিলাম না, মা আমাদের ছেড়ে চলে গেছে। মনে হচ্ছিল, মা ঘুমিয়ে আছে। এক্ষুনি বুঝি, উঠে যাবে! হয়তো রাগ করে উঠছে না! শেষ মুহূর্ত পর্যন্ত আমি অপেক্ষায় ছিলাম, মা বুঝি ঘুম থেকে উঠে আমাদের ডাকবে! আমি মাকে চিতার কাঠে শুয়িয়ে দিয়েও, মার হাত ধরে মনে মনে ডাক দিয়েছিলাম উঠার জন্য! না, মা ঘুম থেকে আর উঠে নেই। আবার সমস্ত বিশ্বাসকে স্তরে স্তরে পুড়িয়ে মা ছাই হয়ে গেছে!


এখন কেউ আর আদর করে আমার মাথা ও পিঠে হাত বুলিয়ে দেবে না। দুপুর কিংবা রাতে খাবার সময় আসলে অস্থির হয়ে কেউ আর আমাকে ফোন দিবে না; অপেক্ষা করবে না। বৃষ্টির জল আমার মোটেও সহ্য হতো না। তাই বৃষ্টি হলে আমি কিভাবে বাইরে যাব এবং ফিরে আসব, সে চিন্তায় আমার মা ব্যকূল হযে যেত। আমার মাথার জল মুছার জন্য অস্থির হয়ে যেত। আমিও আমার রাগ-অভিমান আর কারো উপর প্রকাশ করতে পারব না। একমাত্র ছেলে হওয়াতে মায়ের আদরের বেশী ভাগটাই আমি পেতাম।

খুব চুপচাপ আর একা প্রকৃতির মানুষ ছিল আমার মা। হৈ চৈ এবং জন সমাগম বেশী পছন্দ করত না। তাই বলে সামাজিক দায়বন্ধন থেকে নিজেকে দূরে রাখত না। বরং বাড়ির সবার বড় বৌ হিসাবে ছিলেন অগ্রগামী। এক হাতে সব কাজ নিপূণভাবে সম্পন্ন করতে পারতেন।

অনেক ভাল রান্না করতে পারত আমার মা। জীবনে একবার অন্তত যারা মার রান্না খেয়েছে, তারা এক বাক্যে বলেছে - অসাধারণ। আমার ভার্সিটির বন্ধুরা একবার বাসায় খেতে এসে বলেছিল, আমি নাকি এই রান্নার কারণেই হলে গিয়ে থাকি না। আসলেই মার রান্না ছাড়া আর কারো রান্না আমার পেঁটে বেশী দিন সহ্য হতো না। জানি সব সন্তানের কাছে তার মায়ের রান্না অমৃত। তবুও কোন এক অজানা কারণে ছোটবেলা থেকেই আমার পেঁটে সমস্যা ছিল। তাই খাবার ব্যাপারে আমি সবসময় একটু খুঁতখুঁতে ছিলাম। মা খুব যত্ন করে সাবধানে আমার জন্য রান্না করত। এখন আমাকে কে ঐভাবে রান্না করে দিবে!

জীবনে কোন দিন কারো সাথে ঝগড়া করতে দেখিনি মা’কে। নিজের দোষ না হওয়া স্বত্তে ও নিরবে সব সহ্য করে যেত। আমি কখনো মাকে উচ্চ গলায় কারো সাথে কথা বলতে দেখিনি। অন্যরা মার সাথে খারাপ ব্যবহার করার পরও, মা পরে সব ভুলে তাদের ক্ষমা করে দিত।

বাঁচার খুব ইচ্ছে ছিল মা’র। বেশী নয়, মাত্র কয়েকটা বছর! অনেক সাধ ছিল পূরণ করার! নিজের গড়া নতুন ঘরে একটু শান্তিতে দিন কাঁটানো! নতুন কোন মুখ দেখার! একটু বড় করে দেয়া; গুছিয়ে দেয়া!

কিছুই শেষ পর্যন্ত করে যেতে পারল না! দেখে যেত পারল না অনেক কিছু! আমিও এখন থেকে মাতৃহারা এক সন্তান। আমি এমনিতেই বাসায় সারাক্ষণ, মা মা করে; একা একা ডাকতাম। এটা আমার অভ্যাস, সবাই জানে। এখন আর আগের মত ঘন ঘন ডাকতে পারি না, বুকের ভিতরটা ফাঁকা ফাঁকা লাগে! গলা ভেঙ্গে শুকিয়ে যায়। আর পারছি না.......

আগামী ১৪ই নভেম্বর, মার শ্রাদ্ধানুষ্ঠান। আপনারা সবাই, আমার মার জন্য আর্শিবাদ ও দোয়া করবেন। যাতে উনার আত্মা শান্তি লাভ করতে পারে। সবাই ভাল থাকবেন।


২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×