ফুল ভালবাসে না এরকম মানুষ পৃথিবীতে পাওয়া দুষ্কর। বলা হয়ে থাকে ফুল আপনার জন্য প্রস্ফুটিত হয় না
আপনি হয়তো ঠিক করেছেন দেশের বাইরে কোথাও বেড়াতে যাবেন। খুব কম বাজেট হয়তো রেখেছেন বেড়ানোর জন্য। তাহলে এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে বেড়িয়ে আসুন পাশের দেশের রাজধানী দিল্লীতে। কেন যাবেন দিল্লীতে? সেটা অনেকেই হয়তো নেট ঘেটে বের করে ফেলতে পারবেন। কোন কোন জায়গা দেখবেন সেটাও নেটেই পেয়ে যাবেন।আবহাওয়া সম্পর্কে হয়তো ধারনাও পেয়ে যাবেন। তবে অনেকেই যে ব্যাপারটা হয়তো লক্ষ্য করেন না দিল্লীর সুন্দর সময় কোনটি। ফেব্রুয়ারির প্রথম হতে মে মাসের এর শেষ পর্যন্ত সময়টা হল দিল্লীতে বেড়ানোর উপযুক্ত সময়। সেই সময় না থাকে বেশি গরম না বেশি ঠাণ্ডা। কোথাও কিভাবে বেড়াবেন সেটা নাহয় আরেকদিন বলা যাবে। তবে এই সময়টাতে অন্তত ফুল প্রেমিদের একবার দিল্লী ঘুরে আসা উচিত। আর যে সব এলাকা ফুল প্রেমিদের মুগ্ধ করবে সেসব এলাকা গুলো হল ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট এলাকা, দিল্লী থেকে জাস্ট একটু বের হয়ে হরিয়ানা। তবে ফুলপ্রেমিদের যে এলাকায় না গেলে চলবেনা সেটা হল জওহারলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। বিশেষ করে ফেব্রুয়ারি মার্চ এ এই বিশ্ববিদ্যালয়কে লোকে বলে থাকে ফুল বিশ্ববিদ্যালয়। অন্তত পুরো ক্যাম্পাস ঘুরা আর ফুল দেখা ফুলের ছবি তুলতে আপনার হয়তো ২ দিন লেগে যাবে। আর ক্যামেরার মেমোরি কার্ড? ও তো আপনাকেই এখন আন্দাজ করে নিতে হবে।
নিচে আমার নরমাল ক্যামেরা দিয়ে তোলা (ডি এস এল আর নয়) অই সময়ের কিছু ছবি। ছবি গুলো ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট এলাকার। লো ক্যুয়ালিটির জন্য দুঃখিত।




























সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




