somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমন দরদি ভবে, কেউ হবে না আমার মা'গো...... :(( :(( :((

০৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতকাল রাত ৩ টা। রাতের এই সময়টাতে আমার খুব খিদা লাগে। এক মাত্র আমার মা' ই তা জানে।যে কারনে রাতের শোবার সময় টেবিল এ কিছু খাবার রেখে দেন যেন রাতে উঠে খেয়ে নিতে পারি। কিন্তু আজ তো আমি বাসায় নেই, গাড়িতে। দূরের জার্নিতে। আজ কে খাবার দেবে? জার্নির সময় খাবার এবং পানি নিয়ে না উঠা আমার পুরনো অভ্যাস। শুকনো গলায় থাকাটা আমি খুব পছন্দ করি। কিন্তু এই অভ্যাসের পরিবর্তন দরকার। তার উপর খাবার প্যাকেট করে দিতে চাইলেও আমি অন্যবারের মত আজকেও না করে দেই।কারন বাসা থেকে খাবার এনে মধ্য রাস্তায় খাওয়া টা আমার কাছে কেন জানি একটু মেয়েলি টাইপের মনে হয়। মেয়ে’রা পারে। গাড়িতে এক গাদা খাবার নিয়ে উঠে। একবারে আচার থেকে অনাচার। আর পুরা রাস্তায় চপ চপ শব্দ করে খেতে থাকে। এই যেমন আমার রো এর ঠিক অন্য পাশে বসা মেয়েটি সেই শুরু থেকে খপখপ খেয়ে যাচ্ছে। মাঝে মাঝে তো আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে 'আপনারা কি কোথাও যাওয়ার জন্য উঠেছেন না খাওয়ার জন্য উঠেছেন?।

ফোন বেজে উঠল। আব্বার ফোন। ভদ্র লোকের একটা প্রবলেম হল আমি কোথাও গেলে ৫ মিনিট অন্তর অন্তর ফোন দিবেন আর জিজ্ঞেস করবেন কোথায় আছি কি করছি। জায়গার নাম বললেই শুরু করে দিবে ওই জায়গায় কি কি আছে, পাওয়া যায় ব্লাহ ব্লাহ ব্লাহ, সব কিছুই উনার নখদর্পণে। ৩০ বছরের চাকরি জীবনে এত জেলা ঘুরেছেন যে বাংলাদেশের হাইওয়ে গুলোর কোন জায়গায় কয়টা খোলা 'ইয়ে খানা' আছে ওটাও নিমেষে বলে দিতে পারবেন। তাই ওনার ফোন একটা বিড়ম্বনা । না ঠিক শুধু বিড়ম্বনা বললে খুব রুঢ় হয়ে যায়। এই বিড়ম্বনা ভালবাসার, আদরের।

'হ্যালো'? ওপাশে আম্মার আওয়াজ।হুম বুঝতে পারলাম ফোন টা আম্মা করেছে। জিজ্ঞেস করল 'কিরে খিদা লাগসে?' হাজার উকিলের আদালত বসিয়েও এখন আম্মাকে আমি বিশ্বাস করাতে পারবনা যে আমার খিদা লাগেনি। মৌনই রইলাম। মৌনং সম্মতি লক্ষনং। তাই আম্মার বুঝতে খুব দেরি হল না। 'ব্যাগ টা হাতে নে' । নিলাম। ব্যাগ টা খুলে নিচে হাত নে। দিলাম। দেখলাম একটা ছোট্ট প্যাকেট। যেই খাবারের প্যাকেট টা আম্মা দিতে চাইলেও না নিয়ে চলে এসেছিলাম।কিন্তু কোন এক বিচক্ষণে উনি প্যাকেট টা ঠিকই আমার ব্যাগ এ রেখে দিয়েছেন। ' প্যাকেট এর ভিতর ন্যুডলস আছে আর পানি দেয়া আছে, খেয়ে ঘুমিয়ে পড়' এপাশ ওপাশ আর করিস না।


হ্যাঁ। এই হল মা। মা'কে কোন সংজ্ঞায় ফেলতে চায় না আমি। কোন সংজ্ঞায় আসলে ফেলা যায় না। তবুও বলি ' প্রিয়া হয়তো চোখের পানি মুছে দিবে, কিছু সময়ের জন্য হয়তো হৃদয়ে রক্তক্ষরণ ও বন্ধ করে দিবে। কিন্তু ধমনী তে বিশুদ্ধ রক্ত বহনের কাজ আজীবন করে যাবে এই মা।

ফকির আলমগীর তাঁর গানে তাই যথার্থই বলেছেন-

মায়ের একধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম
পাপোষ বানাইলেও ঋণের শোধ হবে না,
এমন দরদী হবে কেউ হবে না আমার মা’গো।


মা দিবসে জগতের সব মাকে জানাই অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।

বিদ্রঃ ছবি গুগল থেকে সংগৃহীত। আর ঘটনাটি গতবছর ঠিক মা দিবসের আগের দিনের।

সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
২৭টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×