somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নির্বাক কাকতাড়ুয়া
জীবন একটা অদৃশ্য শিরোনাম । যার বিস্তারিতই দেখে শুধু মানুষ, মূল শিরোনাম দেখেনা কেউ । কেউ কেউ আবার বিস্তারিত সংবাদের মাঝেই হার মেনে যায়...

কেউ জানেনি এই খবর, খবর রাখেনি কেউ ।

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন দেখলাম নেশার টাকা জোগাড়ের জন্য জন্মদাতা বাবা-মা কে রামদা নিয়ে দৌঁড় করাচ্ছে নেশাগ্রস্থ ছেলেটি তখন মানবতা এক মুহূর্তের জন্যও থমকে দাঁড়ায়নি

মধ্যরাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে খাবার টেবিলে অপেক্ষারত বউটাকে চুলের মুঠি ধরে ফেলে দিয়ে, চেয়ারের সাথে আঘাত লেগে যখন মেয়েটি রক্তাক্ত তখন সারারাত ত্যানা পেঁচিয়ে রাত পার করা মেয়েটির খবর কেউ রাখেনি ।

মাতাল হয়ে মেঝেতে পড়ে থাকা স্বামীকে যখন মেয়েটা পঁচাশি কেজির মানুষটাকে মেঝে থেকে তুলে বিছানায় শুইয়ে দিয়ে মাথার নিচে শিমুল তুলার বালিশটা গুঁজে দিয়েছিল সেই খবরটাও কেউ রাখেনি ।

ছয়জন ফ্যামিলি মেম্বারের পেট চালাতে যখন মেয়েটি অন্যর বাড়িতে বুয়ার কাজ করে আর মাসের টাকাটা নেশাখোর,জুয়াখোর স্বামী ফূর্তি করে উড়ায় তখনও সে খবরও কেউ রাখেনি ।

গভীর রাতে জ্বর,সর্দি,কাশিতে গোঁ গোঁ করা মেয়েটি যখন গোঙ্গাচ্ছিল তখন কেউ মাথায় পট্টি লাগিয়ে সেবা করেনি বা একটু ভালোবাসার স্পর্শ দিয়ে মাথায় হাতও বুলিয়ে দেয়নি কেউ ।

সন্তানদের চাহিদা, ইচ্ছাকে যখন শতবার খুন করেও যে মেয়েটা পরাস্ত । নিজের ঔষধের টাকাটা সন্তানের চকলেট কেনার জন্য দেয় সে খবরও কেউ রাখেনি ।

শাড়ির আঁচলে বেঁধে রাখা টাকাগুলো যখন স্বামীটা রাতের আঁধারে খুলে নিয়ে মদ,গাঁজা খেয়ে ফুরায় সেটাও কেউ জানেনা ।
মাসিকের ব্যথায় কাতর হয়ে তলপেটে প্রচন্ড ব্যথার মাঝেও দু কিলো হেঁটে গিয়ে গাড়িতে চড়ে সরকারি মেডিকেলের লম্বা লাইন ধরে কয়েকটা ট্যাবলেট খেয়ে ব্যথা কমায় । সে খবরও কেউ জানেনা ।

পতিতার কাছে সারারাত কাটিয়ে সকালে যখন হালাল বউয়ের কাছে ফিরে তখন কিঞ্চিৎ চক্ষুলজ্জাও লাগেনি! ।
বউকে প্রাইভেসি না দিয়ে উড়নচন্ডী হয়ে বেড়ানো স্বামী কখনো বউ,বাচ্চার কেয়ার করেনি । বুকের মধ্য সন্তানগুলোকে নিয়ে সারারাত জেগে থেকেছে কখন স্বামী ফিরবে নয়তো অন্য কোনো পরপুরুষ তার কোমল দেহের উপর হানা না দেয় সেই ভয়ে । সে খবরও কেউ রাখেনি

শিশুশ্রমের আইন জানা সত্ত্বেও বারো বছরের ছেলেটাকে কলকারখানায় পাঠায় দু'বেলা ডালভাত খেয়ে বাঁচার জন্য । আর রাতের বেলা মুখ লুকিয়ে কেঁদে কেঁদে বলে আল্লাহ্‌ আমার সন্তানগুলোকেতো ঠিকমত মানুষ করতে পারলামনা । একটু সুখ,শান্তির ছিটেফোঁটাও দিতে পারলামনা ।

রাতের শেষভাগে তাহাজ্জত নামাজক্তে দু হাত উঁচু করে তুলে যখন স্বামীর সুস্থতা আর হেদায়েতের জন্য দোয়াপ্রার্থনা করা মেয়েটির চোখ বেয়ে যখন গরম পানি হাতের তালুতে পড়ছিল । সে খবরটাও কেউ রাখেনি ।
খবর রাখেনি কেউ, রাখবেওনা কেউ এই মহিয়সী নারীগুলোর কষ্টগুলো,দুঃখগুলো আড়ালেই মাটি চাপা পড়বে । ধণ্য হোক এসকল নারীদের জীবন,যাদের পুরো জীবনটাই বিলিয়ে দেয়া অন্যর তরে!

আশা করি ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম ও বিজ্ঞান এআই বিবেচনায় আমার ফরিদ আহমদ চৌধুরী ব্লগের সেরা পোষ্ট

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



# কপি করা যায় না বিধায় এআই তারমত করে পোষ্টটি সাজিয়ে দিয়েছে

ইসলাম ও বিজ্ঞান
লেখক: ফরিদ আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮
আল্লাহ, নবী (সা.) ও পরকাল ইসলামের প্রধান আলোচ্য বিষয়;... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

চুক্তিতে নেই, তবু প্রবাসীদের আশা: NCT দিলেই মিলবে ভিসা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৪:০০


জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

×