somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

সর্বদা খোঁজ-খবর রাখা সেই মানুষটিই হলো ‘মা’

১০ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মা নামক মানুষগুলো একটু বেশীই ভালো জানেন মশারি না টাঙিয়ে ঘুমালে মশা কামড়ায়‚ রক্ত খায়; ফলে রক্তশূন্যতা হতে পারে‚ শরীর খারাপ করতে পারে । এবং সেই মানুষটাই পারেন গভীর রাতে আপনি যখন ঘুমে অচেতন তখন সেই মানুষটা এসে মশারি টাঙ্গিয়ে দেন‚ বিছানার চারপাশে ভালোভাবে মুড়ে দেন যেন মশা প্রবেশ করতে না পারে ।

আমার জীবনে বহুকাল এই ঘটনা ঘটেছে । রাতে লাইট জ্বালানোই আছে ওদিকে মশারী না টাঙিয়েই ঘুমিয়ে গেছি । মা আরামের ঘুম থেকে উঠে রুমে এসে মশার টাঙ্গিয়ে দিতেন‚ মশারির ভিতরে মশা থাকলে সেটা যখনই ঝারতেন তখনই জেগে উঠতাম আর বললাম‚ “মা যাও তো কই মশা এখানে । মশা নাই ।” অথচ মশারির ভিতরে অগণিত মশা । এবং নিজেও টের পাচ্ছি যে এতক্ষণে কত রক্ত খেয়ে গেছে মশার দলবল ।

কি এক আধ্যান্তিক আকর্ষণ মায়ের সাথে । ঢাকাতে থাকতে মিল হতো দু’বেলা সকালে আর রাতে । সকালেরটা দুপুরেই খেতাম‚ এতে করে একবেলার মিলরেট বেঁচে যেত । যদিও ঢাকাতে অধিকাংশ দিন-ই অনাহারে কেটেছে আমার । প্রতিদিন সকালে মা ফোন দিয়ে বলতেন‚ খেয়েছি কি-না তখন বেশিরভাগ সময় মিথ্যার আশ্রয় নিতে হতো মা’র মনকে আহত না করতে । বলতাম যে খেয়েছি । এই কথা শোনার পর-ই মা’র কণ্ঠস্বর অন্যরকম হয়ে যেত । অর্থ্যাৎ মা’র কাছে ধরা পড়ে গেছি । মা যে আমার কথাটা বিশ্বাস করেননি সেটি আমার কাছে সুস্পষ্ট ।

অথচ নিষ্ঠুরতম পৃথিবীর জাগতিক নিয়মতান্ত্রিকতার কারণে মা’কে সবসময়ই বলি ‘নিষ্ঠুর’ হয়ে যেতে । কিন্তু মা পারেনি কখনও‚ এও জানি কখনও পারবেনওনা । কি অমায়িক মানুষ । নিষ্ঠুর হতে পারেননা‚ কঠোর হতে পারেননা‚ স্বার্থপর হতে পারেননা‚ সেবা-যত্ন করতে ভোলেননা একারণেই বোধহয় তিনি ‘মা’ । একারণেই তিনি চিরসুন্দর‚ চির কোমল‚ চির অতুলনীয়া...

সাব্বির আহমেদ সাকিল
২৪ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ‚ শরতকাল | বুধবার | ০৮ সেপ্টেম্বর ২০২১ ইং | ময়মনসিংহ

#সাব্বিরসাকিল #মা #ময়মনসিংহ
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×