somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

ছাত্র রাজনীতির এক রিভেঞ্জ অব নেচার

০৩ রা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তখন সে পুরোদস্তুর মাস্তান । রাজনৈতিক দলের এক বড়ভাইকে অভিভাবক হিসেবে পেয়ে কাউকেই গুনতোনা । পকেটে সবসময় একটা দেড় ইঞ্চির ব্ল্যাক বার্মিজ ছুরি আর গাঁজার পুটলি থাকতো । ক্যান্টিনে ফ্রি খাওয়া, কাউকে তুলে নিয়ে গিয়ে মারধোর করা, জিম্মি করে ফোন এবং মানিব্যাগ হাতিয়ে নেয়া সহ একটা বিপাকের মধ্যে ফেলে ভুক্তভোগীর বাড়ি থেকে পরোক্ষ মুক্তিপণ নিয়ে তারপরেই ক্ষান্ত হতো ।

এত ধুরন্ধর ছিল যে তাঁর নামে সামান্য অভিযোগও পুলিশ কিংবা কর্তৃপক্ষের কাছে কখনও করেনি কেউ । কারণ কেউ অভিযোগ করলেই একটা গোপন স্পেসে তুলে নিয়ে গিয়ে চলতো অমানবিক নির্যাতন ।

এসব করতে করতেই কয়েক বছর পার হয়ে যায় । কৌতুহলবশত একদিন তাঁর কথা এক বন্ধুর কাছে জিজ্ঞেস করতেই ঢোক গিলতে হলো । কারণ ছেলেটা নাকি পুরোপুরি ভালো হয়ে গেছে । রাজনীতি ছেড়ে দিয়েছে । মাস্তানির পথ ছেড়ে দিয়েছে । নামাজ-কালাম পড়ে । ঝামেলা এড়িয়ে চলে ।

হঠাৎ এত পরিবর্তনের কারণে মনে খটকা লাগলো যে এরকম চেঞ্জেস কিভাবে আসলো তাঁর মধ্যে । পরে জানা গেলো ছেলেটার একটা ব্যাধি ধরা পড়েছে । শরীর শুকে শুকনো কাঠের মতো রূপ নিয়েছে । রাতের ঘুম চলে গেছে । মাঝেমধ্যে মাথায় নাকি যন্ত্রণাদায়ক ব্যথা করে ।

আমরা তখন পুরোনো জায়গাতে বসে চা খাচ্ছি । সোনালী একটা সময় যেখানে পার করেছি । আর ওঁর জন্য আফসোস করছি যে সামান্য কয়েক বছরের ব্যবধানে মানুষকে আল্লাহ পাক কোথায় থেকে কোথায় নিয়ে যেতে পারেন । একজন বলে উঠলো, দেখছস রিভেঞ্জ অব নেচার কারে বলে ওই খা**র পো*টাই আমাদের চাক্ষুষ প্রমাণ । কত ছেলের উপর যে টর্চার করেছে ও ছাড়া আর কেউ বলতে পারবেনা ।

এক কাপ চা শেষ হয়ে গেলো, তারপর আবার আরেক কাপের জন্য অর্ডার দেওয়া হলো । সাথে দুইটা মার্লবোরো এডভান্স । আপনমনে বসে আছি আর দিনের শেষের গোধূলি দেখছি । দারুণ এক ঠান্ডা ফুরফুরে হাওয়া বয়ে যাচ্ছে । সবাইকে উদ্দেশ্য করে বলা হলো, বিলটা কিন্তু আজ আমিই দেবো । সবাই হ্যাঁ সূচক মাথা নেড়ে চায়ের কাপে চুমুক দিতে শুরু করলো...

[ফুটনোট: এটি একটি কাল্পনিক গল্প । বাস্তবের সাথে গল্পটির কোনো মিল নেই । যদি কাকতালীয়ভাবে কারোর জীবন বা আদর্শের সাথে মিলে যায় তবে সেই দায়ভার লেখকের নয় । ধন্যবাদ ।]

সাব্বির আহমেদ সাকিল
১৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ, শরৎকাল | রোববার | ০২ অক্টোবর ২০২২ ইং | বগুড়া
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×