somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি পথ ভুলে যাই---

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাস্তায় নামলে আমি পুরোপরি পরজীবী হয়ে পড়ি। আমার কোন হিসাব থাকে না; মানে, রাস্তাঘাট মনে থাকে না। লোকজনকে জিজ্ঞেস করি। তারা আগ্রহের সাথে পথ বাতলে দেয়। আমি তারচে'ও বেশি আগ্রহ নিয়ে সে পথ ধরে চলতে থাকি। সবসময় যে শতভাগ ঠিক হয় এমন না। এমনও লোক পেয়েছি যার কথায় আমি সম্পূর্ণ উল্টো পথে হেঁটেছি। কিন্তু আমি তার প্রতিও কৃতজ্ঞ। বেচারা তো চেষ্টা করেছে।

আমার দেখামতে বাংলাদেশের লোকজন রাস্তয় খুবই হেল্পফুল। বিশেষ করে রিকশাওয়ালা, সি এন জি ড্রাইভার, আশপাশের দোকানের লোকজন। এমনকি রাস্তার বখাটে ছেলেপিলে পর্যন্ত অত্যন্ত ভদ্রভাবে পথ দেখিয়ে দেয়।

আমি সবচে বেশি অসহায় হয়ে পড়ি ঢাকা এলে। বাস থেকে নামার সময় হলেই আমার মন খারাপ হয়ে যায়। আর রাস্তায় নামলে তো রীতিমত কান্না আসে। জ্যাম-টেম, নৈঃসঙ্গ, নিরাপত্তাহীনতা, সুষম খাবারের সংকট, মানসম্মত পানের দোকান না-থাকা ইত্যাদি তো আছেই, বেশি সমস্যায় পড়ি রাস্তা চেনা নিয়ে।

ঢাকা আমি নয় বছর কাটিয়েছি। কিন্তু হাতে গোনা অল্পকয়েকটা জায়গা ছাড়া আর কোথাও নিজে পথ চিনে যেতে পারি না। আমার চেনা-জানার মধ্যে সায়েদাবাদ অন্যতম। কিন্তু হা কপাল! একবার সেই সায়েদাবাদেই জনপথ-মোড়ের খোঁজে আমি আধা ঘণ্টার মত চক্কর কেটেছি। সাথে আব্বা ছিলেন। নয় বছর এখানে কাটিয়ে পিতাকে আমি জনপথের মোড়ে নিয়ে যেতে পারছি না- এটা আমি কোনভাবেই মেনে নিতে পারছিলাম না। আসলে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে, আমি এটা খুঁজে পাচ্চ্ছি না। মনে হচ্ছিলো- এই তো, সামনেই। এই সামনে সামনে করে এক পর্যায়ে যখন পিতা-পুত্র সারি সারি বাসের চিপায় সেঁধিয়ে গেলাম তখন আমি খুবই হতাশ আর দুঃখিত হয়ে পড়লাম।

ঢাকায় এলে আমি সায়েদাবাদ নেমে রাশেদকে ফোন করি- রাশেদ! সায়েদাবাদ নামলাম। এখন আমার কী করা উচিত? সে বলে দেয়। এর পরের বার আসার আগে আগে এ সাজেশন খুব যত্নের সাথে ভুলে যাই। সে আবার বলে দেয়।

আজকে সায়েদাবাদাবাদ নেমেই ফোন করলাম। কিন্তু কল ঢুকার আগেই আবার কেটে দিলাম। আর কত, আমি তো বড় হয়েছি। এবার নিজের পায়ে দাঁড়ানো দরকার। ফলে নিজের পায়ে দাঁড়িয়ে সিএনজি ডাকলাম। ড্রাইভারের হাসিটা আমার পছন্দ হয়েছে। এমন করে যে হাসতে পারে এর হাতে নিজেকে নিশ্চিন্তে তোলে দেওয়া যায়। হাজিপাড়া নেমে মাওলানা যাইনুল আবিদীন সাহেবের বাসার গলিটা খুঁজতে লাগলাম। পেলাম না। অথচ দশ বছর ধরে আমি এ বাসায় আসা-যাওয়া করি। শেষে চৌধুরী পাড়া মাদরাসার লাগোয়া গলি দিয়ে বাসায় গেলাম।

এই ব্যাপারটি প্রথম প্রথম খুব খারাপ লাগতো। এখন গা সওয়া হয়ে গেছে। আমি তো আমার বাড়ির পথঘাট চিনি। এটাই বা কম কিসে! :(

কাজী, আপনি বলেছিলেন, আপনি কোনদিন গাড়ি চালাইতে পারবেন না, কারণ পথ-ঘাট চিনেন না। তো, এই হলো আমার অবস্থা। আমি আপনার চেয়ে অনেকগুন বেশি।

২১. ১০.২০১৭ঈ. রবিবার।

সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

×