somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসায় নিষেধের প্রবেশ নিষেধ B-)

১৪ ই মে, ২০১৩ রাত ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনির্বাণ ,
হাজার বছর কিম্বা আরও কিছু বেশি সময় পর
একদিন নিশ্চয়ই দেখা হবে ,
ততদিনে চেনা পৃথিবী বদলে যাবে অনেকটাই
হয়তো নিয়মকানুনের স্কুলগুলো পরিত্যাক্ত ঘোষণা করা হবে
অথবা সংবিধানে যোগ হবে একটি নতুন আইন -
'ভালোবাসায় নিষেধের প্রবেশ নিষেধ ' ।
ততদিনে তুমি নিশ্চয়ই ভুলে যাবার অসুখে ভুগবে
ঠিকমতো চোখেও দেখবে না
কেবল আবছা মনে পড়বে একটা নাম - অরুন্ধতি ।
নিজেকে প্রশ্ন করবে , কে অরুন্ধতি ! কেন বারবার মনে পড়ে এই নাম ?
আমি কিন্তু হলফ করে বলতে পারি
নামটা মনে পড়তেই তোমাকে ছুঁয়ে যাবে একটা আদর মাখা রোদ্দুর দিন ।

হাজার বছর পরের সেই দিনটির অপেক্ষায় আমি বেঁচে থাকবো
যেমন থাকবে তুমি ।
আমি দ্বিধাহীন তোমার চোখে তাকাবো
বলবো , এত দেরি করলে কেন অনু ? কেমন আছো বল তো ?
ভীষণ চমকে তাকাবে , অস্ফুট স্বরে বলবে প্রিয় নাম - অরু !

দেখে নিও , সেদিন রোদ্দুর বিনা নোটিশে আমন্ত্রণ জানাবে বৃষ্টিকে
পুরো পৃথিবী অবাক হয়ে দেখবে ,
এক বৃদ্ধ আর এক বৃদ্ধা হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজছে
ঠিক যেন ঘর পালানো দুরন্ত কিশোর আর এক মায়াবতী কিশোরী !
বয়স সেখানে থমকে আছে সহস্র বছরের প্রতিক্ষায় ।
১২/০৫/১৩
৩৮টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×