" ঈদের নতুন কাপড়,একটু খাবার সুবিধা নয়, অধিকার ওদের-২০১৬ শিশু " আসছে আগামী ঈদ-উল-ফিতরে ২০১৬ অধিকার বঞ্চিত শিশুকে ঈদের নতুন কাপড়,একটু ভালো খাবার দেয়ার আয়োজন করছে স্বপ্নালোড়ন। প্রতি শিশুর জন্য ৫০০টাকা ধরে সামগ্রিক খরচসহ এই আয়োজন করতে বাজেট নির্ধারিত হয়েছে ১২লাখ ৯ হাজার ৬শত টাকা।। এই টাকা জোগাড় করতে স্বপ্নালোড়নের সদস্যদের বাইরেও সকলকে অংশগ্রহণটা আমাদের খুব প্রয়োজন। সহজ কিছু হিসেব-নিকেশ পাল্টে দিতে পারে এতো বড় অংকের ভীতিটাও।১২লাখ ৯ হাজার ৬শত টাকার এই বিশাল বাজেট খুব সহজেই সংগ্রহ হয়ে যেতে পারে আমার, আপনার একটু আন্তরিকতায়,একটু অংশগ্রহণ,একটু চেষ্টায়,মানুষকে জানানো থেকে। আমরা প্রত্যেকে যদি টার্গেট নিই, প্রতিজন আমাদের নিজেদের টাকাসহ মোট ৫৫৪৪টাকা করে সংগ্রহ করবো, তাহলে খুব সহজ হয়ে যায় বিষয়টা। ৫৫৪৪ টাকা ! কি ভাবছেন ? এতো টাকা আপনি কিভাবে সংগ্রহ করবেন ? আপনার ছোট বোন,মা,বাবা,চাচা,চাচী,ফুফাতো বোন,ভাবি,ডাক্তার আঙ্কেল এভাবে পরিচিত মানুষদের একটা তালিকা করে ফেলেননা ! এরপর দেখেন, যদি অন্তত ৩০জনের একটা তালিকা তৈরি করে ফেলতে পারেন, তবে খুব সহজেই তাঁদের কাছ থেকে ২০০টাকা করে ৬হাজার টাকার মতো উঠে যায়, এই টাকা তুলতে হয়তো আপনার একটু যোগাযোগ খরচ হয়ে যাবে সেগুলো বাদ দিয়ে আপনার টার্গেট ৫৫৪৪ ঠিক রাখেন, দেখেন কত সহজেই ৫৫৪৪ টাকা জোগাড় হয়ে গেলো ? এতো সহজেই যদি ১২লাখ ৯ হাজার ৬শত টাকা। তুলে ফেলতে পারি তাহলে আমরা মাত্র ২০১৬ শিশুকেই কেন নতুন পোশাক,একটু ভালো খাবার দেয়ার টার্গেট নিচ্ছি? আসলে আমরা টার্গেটটা সম্পর্কে স্পষ্ট হতে চাচ্ছি, আমরা ধরে নিচ্ছি আমরা ২হাজার শিশুকে দিতেই পারবো,দিয়েই ছাড়বো, মাশরাফিরা যখন খেলতে নামে ওরা জানে কত রান করতে পারলে জিততে পারবে, আর সেই সংখ্যাটাকে একটু চোখে আনার জন্য সালের সাথে মিলিয়ে ২০১৬ ! আমরা এই শিশুদের নতুন জামা,একটু খাবার দিতে গিয়ে এটাকে তাঁদের অধিকার বলছি, এটা তাঁদের অধিকারই না? শিশু সনদ বলেন আর মানবিকতা, কিংবা আমাদের সন্তান, কিংবা আমরা যারা স্বেচ্ছাসেবক,সবাই তো নতুন জামা পাচ্ছি,আমাদের বাবা-মা যেভাবেই হোক রাষ্ট্র থেকে পোশাক আমাদের জন্য ব্যবস্থা করছে ! তাহলে ওরা কেন এই একটা দিনে আমাদের সাথে একটা দিনে এক সাথে খুশি হতে পারবেনা,একটা নতুন জামা তো তাহলে সুবিধা হতে পারেনা ! এটা ওদের অধিকার ! নতুন জামা,একটু হাসতে পারাও ওদের অধিকার ! আমাদের একটু আবেগ,একটু সহমর্মিতা,মা
১৩ ই জুন, ২০১৬ রাত ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৬ রাত ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন