অনেক আগ্রহ নিয়ে ইচ্ছা নিয়ে এই ব্লগের সদস্য হয়েছিলাম। কিছুদিন পর আস্তে আস্তে আগ্রহটা কমে যেতে লাগলো। এখন এমন অবস্থা হয়েছে যে ব্লগে বসাই হয় না। বাসায় কম্পিউটার নাই। অফিসে যতক্ষণ থাকি ততোক্ষণ বসতাম। কাজের চাপ এবং অন্যান্য চাপের কারণে এখন আর বসতেই পারছি না। সবচেয়ে খারাপ লাগে যখন আমার সহধর্মীনির কাছ থেকে কোনরকম উত্সাহতো পাই-ই না বরং অনুত্সাহিত করে। অফিস শেষ করো বাসায় যেটুকু সময় পাই মেয়ে এবং ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পরি। ভালো কথা আমি যে একটি চমত্কার ছেলের বাবা হয়েছি তাও এই ব্লগে জানানো হয়নি। সবচেয়ে বড় কথা লেখালেখির একটু ইচ্ছে ছিল তা নষ্ট হচ্ছে তাই কষ্ট লাগে। তখন ভাবি এরই নাম কি সংসার। জানি না, তবে এখন এটুকু বুঝতে পারছি সংসার ধর্ম আমার কম্য না। এখন সংসার নামক গাড়িতে উঠে পড়েছি, গাড়ি চলছে আপন গতিতে। আমার কোনো ভূমিকা নেই। তবে নিজেকে খুব একা মনে হয়। যেটুকু আনন্দ পাবার তা পাই আমার মেয়ে শব্দ’র কাছ থেকে ওর নানা ধরনের এক্সপেরেসন, কথাবার্তা, আমার কাছে নানা আবদার এটাই উপভোগ করি।
আজ ব্লগে এসে দেখলাম ১৪২০ এর শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছিলাম তারপর আর কোনো পোষ্ট করা হয়নি। দেখে হাসি পেল। আমি জানিনা কতদিন ব্যবহার না করলে এটা বন্ধ করে দেয়! এখন অবস্থা হয়েছে এমন ব্লগে আসলেই পুরনো স্মৃতি মনে পড়ে আর কষ্টটা নাড়া দিয়ে ওঠে।
আজ আবার ১৪২১ সালের শুভেচ্ছা জানাতে ব্লগে আসলাম। তবে চৈত্র সংক্রান্তি কিংবা পহেলা বৈশাখ কোনোটাই আমাকে নাড়া দিচ্ছে না। কেন জানি না। আমাকে নাড়া না দিক অন্য সবাইকে তো দিচ্ছে। ১৪২১ সাল দরজায় কড়া নাড়ছে। সময়ের নিয়মেই আমাকে দরজা খুলতে হবে। আগামীকাল ১৪২১কে আহ্বান জানাবো দরজা খুলে। তুমি
‘এসো এসো আমার ঘরে এসো, আমার ঘরে’
চেষ্টা করো আমাকে রাঙাতে তোমার রঙে।
সবাইকে ১৪২১ সালের শুভেচ্ছা, অভিনন্দন।
স্বাগতম ১৪২১
শব্দ ও বাক্য
তোমরা আমাকে রাঙাও তোমাদের রঙে
আজ থেকে রঙিন হবো তোমাদের রঙে
তোমরা আমার প্রাণভোমরা
তোমার আমার অনুপ্রেরণা
তোমার আমার ভালোবাসা
জীবনের প্রতিটি ক্ষণে।
চৈত্র সংক্রান্তি ১৪২০
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।