এক বন্ধুর বিয়েতে পরিচয়
প্রথম দেখাতেই হলো সংশয়।
জানিনা কেন, তার ঐ নীলশাড়ী
আমার মনটা নিলো, অচিরেই কাড়ী।
আমি শান্তমনা ছেলে
বন্ধুপাগল মনটি আমার,
রাতদিন থাকে তালেতালে।
আর, কি যেন সে খোঁজে
আপন মনেতেই গান বাজে।
দিনদুপুরে নায়ক বেশে
বাইরে যায় কাজে।
সেই মেয়েটি সাজে
লাল টিপ পরে, নীলশাড়ীতে
ভালো লাগে তার লাজে।
আর, তার চোখেতে চোখ পড়লে
কথা যায় থেমে।
রাজকুমারীর জন্য আমি
ভিতরে যায় ঘেমে।
এমন সময় পথে
একটি ঘটনা ঘটে
সত্য সেটা বটে
সবার কানে রটে।
করেছি আমি সূচনা
পড়ে শুনিয়েছি তাকে
আমার প্রেমের রচনা।
হয়েছিলো তার জন্য
জীবনে কিছু অনুশোচনা।
বলেছিলাম, আমি,
হতে চাই, তোমার স্বামী
তুমি অনেক দামী
তোমাকে দেখলেই আমি ঘামি।
সে, আমার দিকে
এক উদ্ভট দৃষ্টিতে দেখে
আর বলে,
চাইনাকো আমি প্রেমপত্র
হতে পারবে কি ধনী পাত্র?
তুমিতো সবেমাত্র ছাত্র।
আমার নেই গাড়ি-বাড়ি
কিন্তু আছে আমার মায়ের
ভালোবাসা আর দোয়ায় ভরা
রঙবে-রঙের দামী শাড়ী।
মনে আছে আত্মবিশ্বাস
আর, ভালোবেসে আমি
তোমার জন্য দিতে রাজি
আমার সেই শেষ নিঃশ্বাস।
মেয়ে গেলো পটিয়া
চারিদিকে গেলো রটিয়া।
আমি বলি, তুমি আমার টিয়া
সে বলে, আমায় করো বিয়া।
কিন্তু, কি দিয়া?
পরিবারে হলো জানাজানি
নাহি কেউ মানামানি।
চারিদিকে শুধু কানাকানি
দুজনেরই টানাটানি।
এমন সময়,
এক কাজীবাবা
সে তো বড়পাজি বাবা!
খাতা খুলিয়া, বলিলেন
বলো, কবুল।
শানাই বাজাইয়া, আমার ঘরে
ঝুলিলো ফুল বকুল।
পালিয়ে বিয়ে
নিয়ে আমার টিয়ে
পড়িলাম মায়ের পায়ে
বেহেস্তের দায়ে।
মা বলিলেন,
ক্ষমা নেই তোর বৎস
কিনে খা গিয়ে মৎস।
বলিলাম আমি,
আমার পকেট ফাকা
আর পেটটাও খালি
ভালোবাসার কি, এই সেলামি?
জীবন আমার চলছে একা
শ্বশুরের সাথে হয়, প্রতিদিন দেখা।
ঘর জামাই, নাই কামাই
ইস, এভাবে বলোনা আমায়।
টিয়া আমায়, করে বিয়া
বকে শুধু, মন দিয়া।
ও আমার সোনার প্রিয়া
নাকরে যেন পরকীয়া।
অবশেষ এক গগনের চাঁদ
নামিয়া আসিলো ঘরে
মুখ বাড়িয়াছে আর পকেট খালি
চিন্তাই আছেন আব্বাজানে।
বাবা আমি চকলেট খাব
খেলবো পুতুল খেলা
পাশের বাড়ির ছেলেটি আমায়
নিয়ে যাবে দেখতে মেলা।
মনে মনে ভাবি,
মা রে আমার
ঘর জামায় রাখার, সামর্থ নাই।
যে ভুল আমি, করেছি মানি
জীবনে তার কোনো অর্থ নাই।
যোগ্যতা চাই, নইলে বিদায়,
পালিয়ে নেই সুখ।
আমাদের কথা ভুলিসনে মা রে,
তুই যে আমার মুখ।
ভালোবাসারও যোগ্যতা লাগে
কথা বেঁচে কি আর পেট সাজে
একথা গুরু জনেদের মাঝে
আমার কানে এখন বাজে।
রঙিন স্বপ্নে, যাসনে পালিয়ে
কঠিন বাস্তবতাকে দিসনে ভুলিয়ে
থাকিস মারে তুই, শিক্ষাকে জড়িয়ে,
দেবে সে তোর, যোগ্য ভালোবাসা মিলিয়ে।
-সমাপ্ত-
মোঃ সাদাত কামাল/ ২৩।৮।২০১২।
গাংনী, মেহেরপুর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

