somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তরুন সমাজের অধিকাংশই যেভাবে মগজ ধোলাইয়ের শিকার হচ্ছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল দেখতে পাচ্ছি কতিপয় ছেলেরাও মেয়েদের মতোই রূপচর্চার ব্যাপারে খুবই সিরিয়াস। এই ব্যাপারটা দেখে ট্রয়লিটিজ কোম্পানি সফলতার পরিমানটা আন্দাজ করতে পাচ্ছি।
এখন আর আগের মতো শুধুমাত্র মেয়েদের সুন্দরী প্রতিযোগিতাই হয়না এখন ছেলেদের ও হয়। সেখানে নামটা হয়তো ভিন্ন থাকে। এইতো কিছুদিন আগে দেখলাম ছেলেদের ও সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যার নাম দেয়া হয় আল্টিমেট হিরো। খোলাখুলি ভাবে বললে ঐ প্রতিযোগিতার সমস্ত ব্যায় ফেয়ার এন্ড লাভলি মেন্জ এর পক্ষথেকে বেয়ার করা হয়।
হ্যা এটা ঠিক, এর মধ্য দিয়ে দুই-তিন জন সাময়িক সময়ের জন্য বিখ্যাত হয়ে যাবে আর অনেকের মগজেই ফেয়ার এন্ড লাভলী মেন্জ ব্যাবহার করে স্মাট হওয়ার প্রবনতা খুব সুক্ষ ভাবেই ঢুকে যাবে। শুধু এটুকুতেই শেষ না আরো অনেক কাজ করতে হবে তিন বেলা করে ফ্রেস ওয়াশ দুই-একদিন পর পর শষা গাজর ব্লা..ব্লা আরো কতোকি মুখের উপর ঘষতে হবে, হা..হা।
হ্যা! একটু ফিটফাট থাকার প্রয়োজন আছে, তার জন্য আয়না আর দুটো হাতই যটেষ্ট। আসলে স্মাটনেস কি চেহারার উপর ডিপেন্ড করে? হ্যা, চেহারার উপর একটা জিনিস ডিপেন্ড করে আর তা হল বিপরীত লিঙ্গের কাউকে ( যে নিজেও রূপচর্চার মাধ্যমে স্মাট এমন টাইপের) সহজেই পটানোর ব্যাপারটা। কিন্তু এই এই স্মাটনেস আর হ্যান্ডসামতা দিয়ে কেউ জীবনে সফল হয়েছে কিনা আমার জানা নেই। সফল ব্যক্তিগন তাদের মেধা আর কঠোর শ্রমকে কাজে লাগিয়েই সফল হয়েছে।
এক ফ্রেন্ডের কথা মনে পরে গেলো ও অন্য ডিপার্টমেন্টে পড়তো কিন্তু আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। একবার পরিক্ষার হলে ওদের রুমে ক্লোজ বয়সের সদ্য পাশ করা এক সুন্দরী ম্যাম গার্ড দিচ্ছিলো, ও লেখা বাদ দিয়ে ম্যাডামের দিকে বার বার তাকাচ্ছিলো ব্যাপারটা ম্যাডাম দেখতে পেলো অতঃপর ওর কাছে এসে বললো দ্যাখো লেখাপড়াটা ঠিক মতো করো আরো অনেক সুন্দর কাউকে পাবে। আসলেই ম্যাডাম সহজেই ওকে বেশ মূল্যবান কথাই বলছিলো।

যাই হোক কাম ব্যাক দ্যা পয়েন্ট,
আবার দেখতে পাচ্ছি মোবাইলের সিম কোম্পানি গুলো বিভিন্ন রোমান্টিক নাটকে স্পন্সর করে। এতে করে একত্রে দুইটা জিনিসের মার্কেটিং হচ্ছে একটা হলো তাদের কোম্পানির মার্কেটিং দ্বিতীয় টা হল প্রেম মার্কেটিং। এই প্রেম মার্কেটিং ব্যাপারটাও বেশ ভয়ঙ্কর তাইনা।
না! তারা বেশি কথাবলার কোন প্রতিযোগিতার আয়োজন করবে না কারন এখান থেকে শুধু মাত্র তাদের ব্রান্ডের প্রচার ছাড়া আর কিছুই হবে না। তারা চায় মানুষে বেশি বেশি করে মোবাইলে কথা বলুক, যেটা প্রেমের মাধ্যমেই খুব ইজিলি সম্ভব। আর এ জন্যই তারা এই পন্থাটা বেছে নিয়েছে।
বর্তমানে এমনো ফ্রেন্ড সার্কেল রযেছে যেখানে কে কত জিনিয়াস তা পরিমাপ করা হয় কে কতগুলো রিলেশন করলো তার উপর। বর্তমান সময়ে একাধিক রিলেশন নামক ব্যাপারটা একেবারেই ডাল-ভাতের মতোই। এগুলা যে না করতে পারবে সে ক্ষ্যাত।

এই প্রেম ব্যাপারটা এখন দুটি ভাগে বিভক্ত
১। রিয়্যেল
২। সময় কাটানো

প্রথমটার ব্যাপারে আমার কিছু বলার নেই। দ্বিতীয় টার ব্যাপারে শুধু এটুকুই বলবো সময় কাটানোর জন্য এই সময় কাটানো প্রেম নামক ব্যাপারটাও একটা কারন, যে আজও সামান্য একটা সুঁইও আমাদের বাহির থেকে আমদানি করতে হয়।
যদিও এর আরো অনেক কারন আছে, যেমন অনেক ছাত্ররাই ছাত্র রাজনীতির নেমপ্লেট লাগিয়ে মারামারি - কাটাকাটি, চাঁদাবাজি- টেন্ডারবাজি ব্লা..ব্লা...ব্লা... ইত্যাদি নিয়ে ব্যাস্ত।
যাই হোক, এতো কিছুর মধ্যেও কিছু ছাত্র তাদের ছাত্র জীবনের ইবাদতটা ঠিকমতো করে যাচ্ছে। কিছু তরুন মেধার আর শ্রম দিয়ে চেষ্টা করছে নতুন কিছু করার । এই মানুষ গুলোর জন্যই দেশটা প্রতিনিয়তই শপ্ন দ্যাখে। এদের কারনেই দেশটা এগিয়ে যাচ্ছে এদের কারনেই এগিয়ে যাবে।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×