somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শব্দহীন আত্মচিৎকার

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি প্রত্যুষে পাখির কন্ঠে শুনতে পাই-
কবিদের জন্য কবিতার আত্মচিৎকার।
যদি পার, সকল কবিতা ভস্ম করে দেও।
পারবে না!
কবিতা বিনাশ করলে পৃথিবীর সকল ভাষা কবিতা হয়ে যাবে।
পান্ডুলিপির পাতায় জ্বলন্ত দিয়াশলাই ছুড়ে দিলে- সমগ্র ভূবন জ্বলে যাবে।
অরণ্যে কোন পাখি গাইবে না।
ক্লান্ত ঢেউয়েরা আর সৈকতের বুকে আছড়ে পড়বে না।
আসমান শূন্য হয়ে যাবে কোন মেঘ উড়বে না।
আর কখনো কোন কালে বসন্ত আসবে না।

আমি নব্য শিশুর ক্রন্দনে শুনতে পাই-
ধরণীর জন্য কবিদের আত্মচিৎকার।
যদি পার, কবিদের হত্যা কর।
পারবে না!
একজন কবিকে হত্যা করলে হাজারো মানুষ কবি হয়ে যাবে।
কলম হয়ে যাবে মিসাইল আর " ইউ টু থার্টিএইট " হয়ে যাবে কালি।
কবর থেকে মৃত অগ্নিগিরি জেগে উঠবে।
রাখালের বাঁশি মহাপ্রলয়ের হুঙ্কার দেবে।
বাউলের একতারের কম্পনে পৃথিবী থর থর করে কাঁপবে।

আমি প্রতিটি সংবাদ শিরোনামে শুনতে পাই-
প্রেমিকের জন্য ধরণীর আত্মচিৎকার।
যদি পার, প্রেমিকের টকবগে ধমনী স্তব্ধ করে দেও।
পারবে না!
একজন প্রেমিকের ধমণী প্রবাহ থামিয়ে দিলে
হাজারো যুবক প্রেমিক হয়ে যাবে।
সকল প্রেমিক গ্ল্যাডিয়েটর হয়ে যাবে।
মাটিতে ডঙ্কা বাজিয়ে স্পাটাকাস উত্থিবে।
প্রেমিকার শিমুল কোমল হাত বুমেরাং হবে।
রাজপথে রক্ত প্রবাহ শুরু হয়ে যাবে।
ফুরাতের সমস্ত জ্বল বাষ্প হয়ে যাবে।
মাতৃগর্ভ চিরে অপরিপক্ক শিশু এসে উপস্থিত হবে রণক্ষেত্রে।

আমি সহ্য করতে পারিনা, সহ্য হয় না-
নগরের জন্য প্রেমিকের এ আত্মচিৎকার।
এ নগর ধংস করে দেও ভয়ঙ্কর তান্ডবলীলায়!
আমি এখানে শুদ্ধ প্রণয়ের চাষ করব।
এরপর!
আর দালাল বুদ্ধিজীবীর গোলটেবিল বৈঠক হবে না।
অধিবেশন বসবে কেবল প্রেমিক প্রেমিকার।
একটি নারীও আর কভু হবে না পতিতা।
একটি শিশুও আর থাকবে না বুভূক্ষে।
ক্ষুধার রাজ্যে আর পৃথিবী হবে না গদ্যময়।
শহরে কোথাও আর থাকবে না কোন বিলবোর্ড।
নগর রক্ষায় আর লাগবে না সমরাস্ত্রের সওদা।
শ্রমিকের রক্তে আর একটি রাজপ্রসাদও উঠবে না।
কোন রাজ্য থাকবে না, কোন রাজা থাকবে না, কোন রাজপদ থাকবে না।
শুধু মানুষ থাকবে মানুষ।
আর পৃথিবী হবে একটি নগরের নাম।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×