somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০৭ নং পৃষ্ঠা

১১ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ হতে কয়েকশ বসন্ত পর এমনি কোন এক বৃষ্টি স্নাত বিকেলে হিমেল বেলকুনিতে বসে ইসহাক দেওয়ানের লেখা "প্রতিবাদের ইতিহাস" নামক একটা বই পড়ছে। পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ। একেক জনের একেক জিনিসের প্রতি ভাললাগা থাকে । যেমন ধরেন টিপ টিপ বৃষ্টির মধ্যে একা একা ঘরে বসে বই পড়তে আমার ভাললাগে। আমার সাথে এই ব্যাপারটাতে হিমেলের বেশ মিল রয়েছে, তার কাছেও বৃষ্টির মধ্যে একা বারান্দায় বসে বই পড়তে ভাললাগে। আপাতত হিমেলের পরিচয় হচ্ছে সে আমার বংশের দশম উত্তরসূরী, যদিও সে কখনো আমার নাম শোনেনি বা আমাকে চেনেও না। অবস্য চেনার কথাও না। আমিও তো তিতুমীর, মাষ্টারদা, ক্ষুদে রাম কিংবা হাজার বছর আগের বিন কাসিমকে চিনলেও আমার নিজ পূর্বপুরুষদেরই চিনি না! শুধু আমিই না, দু-একটা ব্যাতিক্রম ব্যাতিত কেউই তার দূর পূর্বপুরুষদের চেনে না।
যাইহোক, হিমেল ছেলেটা যেহেতু আমারই বংশধর তাই হয়তো জেনেটিক কারণেও তার আর আমার মধ্যে মিল থাকতে পারে।
আচ্ছা জেনেটিক কারণে কি ভাললাগা মন্দলাগার মধ্যেও মিল থাকতে পারে?
প্রশ্নটা মনে হয় বোকার মতই করলাম। তবে জেনেটিক বিষয়ে আমার তেমন কোন পড়াশুনা নাই। অবস্য এ ব্যাপারে পড়াশুনার তেমন কোন আগ্রহও আমার নেই। একাডেমিক ভাবে তড়িৎ প্রযুক্তি নিয়ে পড়াশুনা করলেও ইতিহাসের প্রতি আমার আগ্রহ বেশ আগে থেকেই। আবার হিমেলের আগ্রহটাও মূলত ইতিহাসকে ঘিরে। এক্ষেত্রেও আমাদের মধ্যে মিল রয়েছে।
"প্রতিবাদের ইতিহাস" বইটাতে নূর হোসেন, আবরার সহ অনেক নামই লেখা আছে। ১০৭ নং পৃষ্ঠায় লেখা "আবরার" নামটা ! এই নামটা পড়ে কেন জানি এই অচেনা আবরারের প্রতি হিমেলের ভেতর থেকেই এক ধরনের শ্রদ্ধাবোধ জাগ্রত হচ্ছে। সে নিজের অজান্তেই স্রষ্টার নিকট প্রার্থনা করতে শুরু করল- হে সর্ব শক্তিমান তুমি শহীদ আবরারকে জান্নত দান করো, জান্নাত দান করো!
আকাশ হতে তাকিয়ে আমি যখন এ দৃশ্য দেখছি তখন ক্ষানিকে জন্য আবরারের প্রতি আমার মারাত্মক হিংসে হচ্ছিল। কারণ আমি হতে যার জন্ম সে আমায় চেনে না! অবস্য এ জন্য আমি নিজেই দায়ী, আমি মহাকালের পাতায় আমার পরিচয় লিখে আসতে ব্যর্থ হয়েছিলাম!
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×