
সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র আগন্তুক সিনেমায় পৃথ্বীশ সেনগুপ্তের কিছু উল্লেখযোগ্য সংলাপঃ-
পৃথ্বীশ সেনগুপ্ত: একটু আগে আপনি নিজেকে সর্বভুক বললেন। তা আপনি মানুষের মাংস খেয়েছেন?
মনমোহন মিত্র: না, সেই সৌভাগ্য আমার হয়নি।
পৃথ্বীশ সেনগুপ্ত: সৌভাগ্য?!
মনমোহন মিত্র: শুনেছি নরমাংস সুস্বাদু। কিন্তু আমি খাইনি।
পৃথ্বীশ সেনগুপ্ত: তো এই ক্যার্নিভারিলিজমকে আপনি সভ্যতার কোন স্তরে ফেলবেন?
মনমোহন মিত্র: সভ্য! সভ্য কোথায়? বর্বর, barbaric. সভ্য কে জানেন? সভ্য হচ্ছে সেই মানুষ, যে আঙ্গুলের একটি চাপে, একটি বোতাম টিপে একটি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে সমস্ত অধিবাসীসমেত একটা গোটা শহরকে নিশ্চিহ্ন করে দিতে পারে। আর সভ্য কারা জানেন? যারা এই অস্ত্র প্রয়োগের সিদ্ধান্ত নিতে পারে।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


