somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সপ্তাশ্চর্যের তালিকায় স্থান না পাওয়া এক আশ্চর্য!

০৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রশ্ন: মেসির একটা গোলের দাম সর্বোচ্চ কত হতে পারে?

এ প্রশ্নের উত্তর দেয়ার আগে দেখা দরকার কোনকিছুর মূল্য নির্ধারণের প্রথম শর্ত কী। কোনকিছুর মূল্য নির্ধারণের প্রথম শর্ত হচ্ছে উপযোগিতা। এরপর অবশ্য যোগান এবং, চাহিদার উপর ভিত্তি করে মূল্যের গ্রাফ ওঠানামা করতে পারে। তবে মূল ভিত্তি হচ্ছে উপযোগিতা। যোগান কমবেশি যাই হোক, যে জিনিসের উপযোগ নেই সে জিনিসের মূল্যও নেই।

এবার দেখা যাক উপযোগ কী? সহজ ভাবে বললে, অভাব পুরন বা প্রয়োজন মেটানোর সামর্থ্যকে উপযোগ বলে। যেমন, ভাত মানুষের খাদ্যের প্রয়োজন মেটায়। এটাই ভাতের উপযোগ, ফলে ভাত বা চালের অর্থিক মূল্য রয়েছে।

এবার দেখা যাক মেসির গোলের প্রয়োজনীয়তা কী, বা মেসির গোল মানুষের কোন কাজে লাগে। মেসির গোল কি মানুষকে আরগ্য করে? একবেলা খাবারের চাহিদা মেটায়? গড়ায়ু বৃদ্ধি করে? ফসলের মাঠে সারের চাহিদা মেটায়?

না, মেসির গোল দ্বারা মানুষের প্রয়োজন মেটানোর মতো কিছু পাওয়া যাচ্ছে না, অর্থাৎ মেসির গোলের অভাব পুরনের সক্ষমতা শূন্য! তারমানে এর কোন উপযোগ নেই।

কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে উপযোগহীন এই জিনিসটার দামই মিলিয়ন মিলিয়ন ডলার! বিশ্বাস করেন ব্যাবিলনের শূন্য উদ্যান থেকে শুরু করে আগ্রার তাজমহল পর্যন্ত কোনটাই আমার কাছে ততটা আশ্চর্যজনক লাগে না যতটা আশ্চর্য লাগে একজন খেলোয়াড়ের উপযোগহীন একটা গোল অথবা শূন্যের উপর দিয়ে বাউন্ডারি পার করা একটা বলের দাম। আমার তো মনে হয় এটাকে সপ্তাশ্চর্য্যের প্রথম আশ্চর্য হিসেবে অন্তর্ভুক্ত করা উচিত।

মূলত কোটি কোটি মানুষ দেখে বলেই এগুলো দামি। আবার দামি বলেই কোটি কোটি মানুষ আগ্রহ নিয়ে দেখে। অর্থাৎ মানুষ যদি না দেখে তাহলে উপযোগহীন এই জিনিসটার দাম কখনোই এমন হবে না, আবার এই জিনিসটার যদি এত দাম না দেয়া হয় তাহলে মেসি যত ভালোই খেলুক কোটি কোটি মানুষ তা দেখবে না।

অর্থাৎ মানুষ চাইলেই উপযোগহীন এই জিনিসটা মূলহীন করে দিতে পারে, আবার মূল্য চাইলে মানুষকে এটা থেকে আগ্রহহীন করে দিতে পারে।

এতোক্ষণে নিশ্চয়ই আমাকে প্রবল খেলাধুলা বিরোধী মানুষ হিসেবে ধরে নিয়েছেন। কিন্তু না আমি মোটেও খেলাধুলা বিরোধী নই, খেলাধুলা শরীরের জন্য উপকারী, সুযোগ পেলে আমিও খেলাধুলা করি। কিন্তু নিজে খেলা আর অন্যের খেলা দেখা এক নয়, যখন উক্ত খেলা আগ্রহ নিয়ে দেখার কারণে ক্ষুধার্ত পৃথিবীতে এর মূল্য বিলিয়ন বিলিয়ন ডলারে গিয়ে দাড়ায়!
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৯
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পেটে লাথি মারলে, স্লোগান তো উঠবেই !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:২৬


ভয়ের কিছু নেই। এখনো পরিস্থিতি খারাপ হয়নি । তবে সাধু সাবধান। দেশ জুড়ে স্লোগান দেওয়া শুরু হলে সবকিছু ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না।সরকার এখন ঢাকা সহ দেশের... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×