মানুষগুলোকে আজ কেন যেন আলাদা ভাবে চিনতে ইচ্ছে করছে
১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অসময়ের প্রমোশনটা অফিসের অনেকের কাছেই ঈর্ষার কারন। কিছু লোক ক্ষুব্ধও। গত ১.৫ বছর অক্লান্ত পরিশ্রমের এই স্বীকৃতি আমার প্রাপ্য ছিলো ... কিন্তু নতুন এক উপলব্ধি হয়েছে আমার।
প্রমোশন লেটার হাতে পেয়ে আম্মাকে জানালাম। রাতে বাসায় ফেরার পর পোলাউয়ের মৌ মৌ গন্ধ। জানি তবু জিজ্ঞেস করলাম – হঠাৎ পোলাউ। হেসে বললো, অনেকদিন খেতে ইচ্ছে করছিলো তাই রান্না করলাম। সত্যি খুশি হওয়া এই মানুষটা আমার সাফল্য উদযাপন করলো ভাল কিছু রান্না করে --- এ যেন নীরবে আনন্দ প্রকাশ।
বন্ধু এবং অফিসের কলিগদের অভিনন্দন জোয়ারে ভেসে যাচ্ছি আমি, সেই সাথে সবারই একটা প্রশ্ন – পার্টি কবে? হেসে উত্তর দেই - দোয়া করবেন। কেন যেন মনে হয় এই সব অভিনন্দন আন্তরিকতাপুর্ন নয় --- কেউ তো পরিবারের সদস্যদের মত নীরবে/সরবে আনন্দ প্রকাশ করলো না।
প্রচুর বন্ধু বান্ধব এবং সহকর্মীদের মধ্য হতে মন থেকে খুশি হওয়া মানুষগুলোকে আজ কেন যেন আলাদা ভাবে চিনতে ইচ্ছে করছে --- অথবা উপলব্ধি করতে চাই সেই সত্য ‘অবশেষে জেনেছি মানুষ একা’।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭

ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩
ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?
বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

কাজী সালাউদ্দিন সাহেবের আসলেই রাজকপাল , এই কথা বললে বিন্দুমাত্র বাড়িয়ে বলা হয় না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মসনদে টানা ষোলো বছর বসে থাকার এক বিরল কীর্তি তিনি গড়েছেন, যা...
...বাকিটুকু পড়ুন
ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১

একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।
সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।
অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি মায়া,
সব মায়ের...
...বাকিটুকু পড়ুন