চোখটা বনধ করুন। কল্পনা করুন আপনার বৃদ্ধ বাবার কথা। দাড়ি এবং চুল পেকে যাওয়া এই মানুষটির হাত ধরে আপনার প্রথম হাটতে শেখা, নিজের সব শখ অপুর্ন রেখে আপনার ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করেছেন আপনার এই বৃদ্ধ বাবা, সারাদিনের কঠোর পরিশ্রমের ক্লান্তি এক নিমিষেই ভুলে যেতেন এই মানুষটি আপনার ছোট্ট এবং নিস্পাপ মুখটি দেখে। আর আপনার সব আবদারের ছিলো এক অফুরন্ত ভান্ডার।
চোখ এখনো খুলবেন না। কল্পনা করুন আপনার কল্পনার সুপারম্যান বৃদ্ধ বাবাকে লাঠি দিয়ে পেটাচ্ছেন এক তথাকথিত নেতা। তখন আপনি কি করবেন?
আমরা শুধু দোয়া করতে পারি, এভাবে যেন কোন বৃদ্ধ বাবাকে নির্যাতনের শিকার না হতে হয় অথবা নেমে আসতে পারি রাস্তায়, আজ অন্যের বাবা নির্যাতনের শিকার হচ্ছে। আগামীকাল হতে হবে আপনার অথবা আমার বাবাকে।
ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন
নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন
ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন