...আমাদের জীবনের কিছু সত্য কথা বলি। সিনেমা হলে বিভিন্ন মুভিতে শিশুদের করুণ অবস্থা দেখে আমাদের নাকে পানি চোখে পানির মত অবস্থা হয়। আবার আমরাই বাড়ি, অফিস বা কর্মক্ষেত্রে গিয়ে শিশু-নির্যাতন শুরু করি...
...একটি বড়লোকের মেয়েকে সেদিন শিশু-নির্যাতনের করুণ একটি মুভি দেখে কেঁদে কেঁদে মেকাপ নষ্ট করতে দেখলাম। সেই মেয়েটিকে আবার কিছুদিন পর দেখতে পেলাম মল চত্তরে। মার্সিডিজ গাড়িতে উঠার প্রাক্কালে সেই মেয়েটিই একটি পথশিশুকে ব্যাপক ধমকাচ্ছে। শিশুটির দোষ ছিল সে মেয়েটিকে একটি শিউলি ফুলের মালা কিনার জন্য জোরাজোরি করছিল...
...পথে পথে ঘুরে বেড়ানো পথশিশুগুলা আসলেই বদমাইশ। তারা একথা বুঝতে চায় না যে বড়লোকদের কাছে একটি দামী আইফোনের চেয়ে পথশিশুদের দেয়ার দু'একটা টাকা অনেক বেশি, অনেক বেশি মূল্যবান...
...তোরা যারা রাস্তার কুকুরের সাথে ঘুমাস তাদের বলছি(যদিও এই স্ট্যাটাসটি তাদের কেউই পড়বে না)"পেটে ক্ষিধে পাইলে পেটে ইট বেঁধে পড়ে থাক, আমাদের মত ধনীর দুলালদের কাছে হাত পাততে আসবি না। তোদের সাহায্য করতে আমাদের কোনো ঠেকা পড়ে নি।"...
..."আমাদের সানি লিউনের প্রোগাম দেখার জন্য হাজার হাজার টাকা লাগবে। তোদের মত ফইন্নিদেরকে সাহায্য করে অন্তত এই সময়ে টাকা-পয়সা নষ্ট করতে চাই না"...
...আমি এমন একজন শিশুতোষ লেখককে চিনি যিনি চিরকাল শিশুদের জন্য বই লিখে গেছেন কিন্তু তার বাসার কাজের ছেলেটিকে যেরকম নির্যাতন তিনি করেছেন তার নির্মমতা প্রকাশ করার মত ভাষা পৃথিবীতে আজও আবিষ্কৃত হয় নি...
...আমি ওই লেখককে 'শূকর' বলে সম্বোধন করে শূকর প্রজাতিকে ছোট করতে চাচ্ছি না। আমরা শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক সমাবেশের প্রস্তুতিতে শিশুদের দিয়ে বাঁশ পোতা, প্যান্ডেল বানানোসহ নানা ধরণের কাজ করাতে অভ্যস্ত...
...স্ট্যাটাসটি পড়ে পাঠকদের মনে শিশুদের প্রতি তীব্র সহানুভূতির উন্মেষ ঘটবে। আবার এই পাঠকরাই গার্লফ্রেন্ডকে এবারের ঈদে দামী গিফট দিতে হবে এই ভেবে পথশিশুদের সাহায্য করা উচিত এই কথাটি ভুলে যাবে...
...দু:খিত শিশুরা, আমরা এমনই, তোমাদের দিকে নজর দেওয়ার মত দৃষ্টি আমাদের চোখে অনুপস্থিত...
...আমরা দিনে ধর্ষণবিরোধী মানবন্ধনে অংশগ্রহণ করি, রাতে ধর্ষণ করার প্রস্তুতি নিই। আমরা এমনই, আমাদের স্বভাবের পরিবর্তন কোন দিনই হবে না...
© সাদমান সাকিল, মাস্টারদা' সূর্যসেন
হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



