somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা...গণ-স্বপ্নকণিকাতন্ত্রী নিদ্রারাষ্ট্র

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

...কবিতা...
গণ-স্বপ্নকণিকাতন্ত্রী নিদ্রারাষ্ট্র
(সাদমান সাকিল)
.
ঘুমের রাজ্যে উৎসব চলছে,
স্বপ্নপাখির কলরবে মুখরিত হয়ে আছে অখন্ডিত নিদ্রারাষ্ট্র।
মেয়েটি, যার দিকে আমি সুযোগ পেলেই তাকিয়ে থাকি অপলকে-
সে মেয়েটি গত কয়েক রাত আগে
আমার স্বপ্নরাষ্ট্রে অতিথি হয়ে চলে এসেছে।
তার নিস্পাপ মুখের অমৃত হাসিতে
স্বপ্নরাজ্যের প্রতিটি স্বপ্নকণিকা স্পন্দিত হয় বারংবার।
.
আপনারা সকলে আমাকে চিনে রাখুন, আমি কবি।
আমি পৃথিবীর একমাত্র কবি যে কিনা অন্তত একটা কবিতাও লিখেনি।
কবিতারা সংখ্যাতীত সংখ্যক হয়ে এখনো আমার নিউরন-আকাশে পাখা ঝাপটিয়ে উড়ছে,
কবিতারা চিন্তার বৃষ্টিতে ভিজছে, বিরহের রোদে পুড়ে হয়ে যাচ্ছে তামাটে।
কবিতারা মাঝে মাঝে চিতকার করে বলে উঠে,
আমরা বের হতে চাই এই অসহ্য নিউরনাকাশ থেকে!
.
আমি রাজা, আমি আমার বিস্তৃত স্বপ্নরাজ্যের একমাত্র মাননীয় মহাশয়!
স্বপ্নরাজ্যের প্রতিটি স্বপ্নকণিকা আমার প্রজা।
ওরা দিন-রাত আমাকে কুর্ণিশ করে,
আমাকে পুলকিত করে অবিরাম।
.
মেয়েটি, যার দিকে তাকালেই মরে যেতে ইচ্ছে করে,
সে সাতরাতের আতিথ্য গ্রহণ করেছিল আমার এই সপ্নরাজ্যে,
তারপর- যাওয়ার বেলায়- দেখতে পেল এই রাজ্য থেকে বেরুবার কোনো পথ নেই।
আমি শীতল কন্ঠে মেয়েটিকে বলি,
ভয় পেও না, স্থির হয়ে বসো।
আজ থেকে তুমি আমার রাণী!
মেয়েটি নিশ্চুপ তাকিয়ে আছে স্বপ্নকণিকাদের দিকে,
তারপর সে অতি নিপুণভাবে দেখতে থাকে আমার স্বপ্নরাজ্যের স্বপ্নিল মানচিত্র।
তারওপরে, একদিন এক স্বপ্ন-জোছনায় রাজকীয় রাজমুকুট উঠল মেয়েটির মাথায়!
সেই থেকে এই স্বপ্নরাষ্ট্রের সর্বেসবা আমি আর সে, শুধুই সে আর আমি...
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×