somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন ক্রসফায়ারকে রুখে দাড়াই

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে আইন আছে, আদালত আছে। আমরা এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি। এর মাধ্যমে পেয়েছি একটি সংবিধান। ক্রসফায়ারের মাধ্যমে এ সংবিধানকেই অবমাননা করা হয়। আইন শৃংখলা বাহিনীর হাতে ক্রসফায়ার সংবিধান, মানবাধিকার ঘোষণা ও ক্রিমিনাল আইনের লংঘন। সংবিধানের ৩১ থেকে ৩৫ ধারা পর্যন্ত ফৌজদারী অপরাধের বিচার ও শাস্তির কথা বলা হয়েছে। আদালতের এখতেয়ার ছাড়া অন্য কোথাও কারও বিচার হতে পারবেনা। ওই আদালতও আইনানুযায়ী কৃত অপরাধের প্রাপ্য শাস্তির বেশি কাউকে দিতে পারবেনা। এছাড়াও জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোসণার ৫ নং ধারা অনুযায়ী কেউ কারও অংগহানী, আত্ম সম্মান ও মর্যাদা নষ্ট করা এবং মানসিক কষ্ট দিতে পারেনা। যতবড় সন্ত্রাসী হোকনা কেন তাকে বিচার ছাড়া মেরে ফেলা যায়না। অবৈধভাবে মানুষ মেরে কোনকিছুর সমাধান হয়না।
হেফাজত মানে সংরণ করা। কোন ব্যক্তি আইন শৃখলা রাকারীর হেফাজতে নিহত হলে সংরক্ষণে অবহেলা করা হয়। এসব ক্ষেত্র একই গল্প বারাবার বলা হয়। জনগণ বিশ্বাস না করলেও তারা ক্রস ফায়ারের কথা বলে। একজন ব্যক্তির হাত-পা বাধাঁ থাকে। এসময় গুলি হলে সে কিভাবে ক্রসফায়ারে পড়ে। তার সঙ্গী পুলিশ বা র‌্যাব সদস্যদের আহত হতে দেখা যায়না। লোকজন ক্রস ফায়ারে খুশী হয় এটা ঠিক। তবে এর কারণ রয়েছে। তারা সন্ত্রাস নির্মূল চায়। সন্ত্রাসীদের সুষ্ঠু বিচার হলেই কোন মানুষকে আর মারতে হবেনা।
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার কথা বলেছেন। আগের স্বরাষ্ট্রমন্ত্রীরা একই কথা বলে গেছেন। আমি সাংবাদিক হিসেবে ক্রসফায়ারে নিহত অনেক লাশ দেখেছি। কোন নিহত ব্যক্তির পিছনে গুলি দেখা যায়না। এগুলো একই ধরনের অজুহাত। আইন শৃংখলা বাহিনী ক্রসফায়ারের পর জনগণের আনন্দ দেখে আত্মহারা হন। আসলে তারা বোকার স্বর্গে বাস করবে। কেননা এতে প্রমাণিত হয় সন্ত্রাস দমনে পুলিশ ব্যর্থ। তাদের ওপর জণগণের আস্থা নেই। র‌্যাবের মহাপরিচালক কয়েকটি মানবাধিকার সংস্থাকে বলেছেন, বেশ কয়েকটি ক্ষেত্রে ভূল হয়ে গেছে। এজন্য তদন্ত করে দোষীদের শাস্তি দেয়া হয়েছে। এগুলো জনসমাক্ষ প্রচার করলে র‌্যাব, পুলিশ নৈতিক মনোবল হারাবে। তবে আমরা জণগন এ ধরনের শাস্তির কথা শুনিনি। এসব তদন্ত কারা করছে তাও জানিনা। একজন ম্যাজিষ্ট্রেটকে এ ধরনের তদন্ত করতে হয়। এজন্য হাইকোর্টের নির্দেশনাও রয়েছে। পুলিশের অপরাধের তদন্ত পুলিশ করলেতো কিছুই হবেনা। সবকিছুর নিরপেক্ষ তদন্ত দরকার।
আমার কথা হলো, কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেনা । এতে সাধারণ জণগনও আইন নিজের হাতে তুলে নেবে। এই যদি হয় অবস্থা তাহলে আদালতের দরকার কি। মামলার দরকার হবেনা। আইন বলে দেশে কিছু থাকবেনা। অপরাধীর অবশ্যই বিচার হওয়া উচিত। তবে তাকে আত্মপ সমর্থনের সুযোগ দিতে হবে। বিচারে ফাঁিস হলে তাকে অবশ্যই ফাঁসি দিতে হবে। আমি মনে করি দেশে ফৌজদারী বিচার ব্যবস্থা পরোপুরি কার্যকর করতে না পারায় রাষ্ট্র হত্যাকারীদের দায়মুক্তির সুযোগে বিচার বহির্ভূত হত্যাকান্ড ঘটে চলছে। এ ঘটনা মানবাধিকারের সুষ্পষ্ট লংঘন। আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তিও এতে ুন্ন হয়। এ কারণে দেশের স্বাধীনত লাভের পর এ পর্যন্ত যত বিচার বহির্ভূত হত্যাকান্ড ঘটেছে তার বিচার হওয়া প্রয়োজন।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৪
১১টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×