somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারী স্বীকৃতি পেল ক্রসফায়ার

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এই রিপোর্টটি নুরুল কবির সম্পাদিত দি নিউ এজ এর বাংলা প্রকাশনা সাপ্তাহিক বুধবারে চলতি সপ্তাহে প্রকাশিত হয়েছে। আনসেন্সরড রিপোর্টটি ব্লগে দিলাম।
কাজী সায়েমুজ্জামান : অবশেষে বিচারবহির্ভূত হত্যাকান্ডের পক্ষে স্পষ্ট অবস্থান নিলো আওয়ামী লীগ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন ক্রসফায়ারের পক্ষে সাফাই গেয়ে র‌্যাব পুলিশের কর্মকান্ডকে জোরালো সমর্থন করেছেন। ক্রসফায়ারকে সরকারী স্বীকৃতি দিলেন তিনি। তিনি সাংবাদিকদের বলেছেন, আইন-শৃঙ্খলা রাকারী বাহিনী বিচার বহির্ভূত কোনও হত্যাকাণ্ড ঘটাচ্ছে না। যারা মারা যাচ্ছে, তারা পুলিশ ও র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধেই মারা যাচ্ছে। আর সন্ত্রাস দমনে পুলিশের যেকোন উপায় গ্রহণের অধিকার রয়েছে। তিনি প্রশ্ন করেন, চরমপন্থীদের ধরতে গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী কি দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলি খাবে ? স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যে ক্রসফায়ার নিয়ে দীর্ঘদিন সরকারী মহলে পরষ্পর বিরোধী বক্তব্যে যে অস্পষ্ট স্থান তৈরী হয়েছিল তা কেটে গেছে।
এর আগে সরকারের প্রথম ছয় মাসে ক্রসফায়ার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন পর্যায়ে নানা প্রশ্নের সম্মুখীন হন। দেশ বিদেশে সমালোচনা শুরু হয়। এক পর্যায়ে সরকার মৌখিক নির্দেশ দিতে বাধ্য হলে আইন-শৃঙ্খলা রাকারী বাহিনী ক্রসফায়ার বন্ধ করে দেয়। ক্রসফায়ার বন্ধের এক মাসর মধ্যেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম আকার ধারণ করে। বিশেষ করে চরমপন্থী উপদ্রুুত এলাকাগুলোতে খুন, সন্ত্রাস এবং চাঁদাবাজি ভয়ানক আকার ধারণ করেছে। চরমপন্থীরা মানুষের মাথা কেটে প্রকাশ্যে রেখে যাওয়ার মতো বিভৎস কাজ শুরু করে। দেশের অন্যান্য স্থানেও সরকারি দলের নেতাকর্মীদের টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস মারাত্মক আকার ধারণ করে। স্থানীয় থানা পুলিশ এদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়। ভেঙেপড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে র‌্যাব-পুুলিশ বেছে নিয়েছে বিচারবহির্ভূত হত্যাকান্ড বা ক্রসফায়ার।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আইন ও সালিশ কেন্দ্রের সুলতানা কামাল বুধবারকে বলেন, আইন শৃংখলা বাহিনীর হাতে ক্রসফায়ার সংবিধান, মানবাধিকার ঘোষণা ও ক্রিমিনাল আইনের লংঘন। সংবিধানের ৩১ থেকে ৩৫ ধারা পর্যন্ত ফৌজদারী অপরাধের বিচার ও শাস্তির কথা বলা হয়েছে। আদালতের এখতেয়ার ছাড়া অন্য কোথাও কারও বিচার হতে পারবেনা। ওই আদালতও আইনানুযায়ী কৃত অপরাধের প্রাপ্য শাস্তির বেশি কাউকে দিতে পারবেনা। এছাড়াও জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার ৫ নং ধারা অনুযায়ী কেউ কারও অংগহানী, আত্ম সম্মান ও মর্যাদা নষ্ট করা এবং মানসিক কষ্ট দিতে পারেনা। যতবড় সন্ত্রাসী হোকনা কেন তাকে বিচার ছাড়া মেরে ফেলা যায়না। অবৈধভাবে মানুষ মেরে কোনকিছুর সমাধান হয়না।
দৃশ্যপট-১
র‌্যাবের গুলিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ২৭ মে গভীর রাতে র‌্যাবের গুলিতে নিহত নিহত হন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিটিউটের তড়িৎ কৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. মহসীন শেখ ও যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আলী জিন্নাহ। তারা ছাত্রলীগ কর্মী ছিলেন। র‌্যাব দাবি করে, রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-২-এর একটি দল মানিক মিয়া এভিনিউর পশ্চিম প্রান্তে ছিনতাই প্রতিরোধে নিরাপত্তা চৌকি বসিয়ে তলাশি করছিল। এ সময় দুই অজ্ঞাত ব্যক্তিকে সন্দেহজনক মনে হওয়ায় তলাশি করতে গেলে তারা র‌্যাবকে ল্য করে গুলি ছোড়ে। র‌্যাব পাল্টা গুলি ছুড়লে উভয় পরে মধ্যে পাঁচ-সাত মিনিট গুলিবিনিময় হয়। পরে গুলিবিনিময় বন্ধ হলে পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় র‌্যাব সদস্যরা এলাকায় তলাশি চালিয়ে ২০ বা ২২ বছরের দুজন অজ্ঞাত সন্ত্রাসী/ছিনতাইকারীকে গুলিবিদ্ধ মৃত অবস্থায় দেখেতে পান। ঘটনাস্থলে তলাশি চালিয়ে দুটি রিভলবার ও চারটি গুলি উদ্ধার করা হয়।
দৃশ্যপট-২
গত ১০ জুলাই শুক্রবার রাজধানীর বাংলাবাজার এলাকা থেকে র‌্যাব-১০ এর সদস্যরা তপন নামের একজনকে আরও তিন যুবকের সঙ্গে গ্রেফতার করে। তপন কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকার পুলিশের সাবেক সদস্য সালাহউদ্দিনের পুত্র। গ্রেফতারের পর রাত পৌনে ১০টার দিকে অস্ত্র উদ্ধারের জন্য গ্রেফতারকৃতদের খেজুরবাগ এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে র‌্যাব সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় চার যুবককে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। পথে তপনের মৃত্যু হয়। র‌্যাব-১০ জানায়, র‌্যাব সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধে’ তারা আহত হন। পরে আহত তপনের মৃত্যু হয়।
দুটি ঘটনা বর্তমান মহাজোট সরকারের আমলের বিচার বহির্ভূত হত্যাকান্ডের নজীর । আইন শৃংখলা রাকারী বাহিনীর প থেকে বলা হয়েছে এরা এনকাউন্টার ও বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের পাঁচ বছর আর তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে এ ধরনের হত্যার নাম ছিল ক্রস ফায়ার ও শুট আউট। সকল হত্যারই গল্প এক। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার, সরকারের আশ্বাস, বিদেশে বিচার বহির্ভূত হত্যাকান্ডের বিরুদ্ধে বক্তব্য সত্ত্বেও সরকার শেষপর্যন্ত এ পন্থাকেই বেছে নিয়েছে।
ক্রসফায়ারের পর তদন্ত নিয়েও প্রশ্ন রয়েছে মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে। বিচার বহির্ভূত হত্যাকান্ডের পর ম্যাজিষ্ট্রেটের অধীনে তদন্ত হওয়ার কথা থাকলেও তা প্রকাশ করা হয়না। দায়ীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়ার কথাও শোনা যায়নি।
তবে ক্রস ফায়ারের প্রথম দিকে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। অনেকস্থানে ক্রসফায়ারের পর আনন্দ মিছিল ও মিস্টি বিতরণও করা হয়। বর্তমানে দেশের দনিাঞ্চলে চরমপন্থী দমনে যে ক্রসফায়ার চলছে তাতেও স্থানীয় লোকজনের মধ্যে চাপা সন্তুষ্টি রয়েছে। কিন্তু চরমপন্থীদের ভয়ে তারা তা প্রকাশ করছেনা। তবে এ সরকার প্রথম দিকে ক্রসফায়ার নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে। অনেক ঘটনায় নিদোর্ষ ব্যক্তিরাও মারা পড়ে। প্রতিপকে দমন করতে বেছে নেয়া হয় ক্রসফায়ারকে। বিষয়টি নিয়ে কয়েকটি মানবাধিকার সংগঠন সোচ্চার হয়। তারা একে সংবিধান ও মানবাধিকার লংঘন বলেও অভিহিত করে। এ নিয়ে হাইকোর্টে রিটও করা হয়। এতে হাইকোর্ট ক্রসফায়ার বা এনকাউন্টার কেন অবৈধ নয় তা জানতে চেয়ে সরকারের প্রতি রুলও জারী করে। শুনানীতে সরকারের প থেকে আর ক্রস ফায়ার হবেনা বলেও আশ্বাস দেয়া হয়। বলা হয়, এ সরকারও এ ধরনের হত্যাকান্ডের বিরুদ্ধে। এর আগেও আরেকটি রিট করা হয়েছিল। দুটি রিটই শুনানীর অপোয় রয়েছে। এখন বিনা বিচারে হত্যার শিকার এসব লোকদের পরিবারকে তিপূরণ দেয়ার বিষয়ে সবার দৃষ্টি এখন আদালতের দিকে ।
স্পষ্ট অবস্থানে মহাজোট সরকার
গত ৪ ফেব্র“য়ারী সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের শুনানিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মণি বলেন, বিচার বহির্ভূত হত্যাকান্ডের ব্যাপারে আওয়ামী লীগ সরকারের জিরো টলারেন্স রয়েছে। ১১ ফেব্র“য়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেন, বিচার বহির্ভূত হত্যাকান্ড যারা ঘটাবে, তাদেও ও বিচারের সম্মুখীন করা হবে।
তবে এখন সাহারা খাতুন তার বক্তব্যের মাধ্যমে ক্রসফায়ারের পে অবস্থান নিয়ে বিষয়টি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন। সরকারী হিসেবে বলা হয়েছে, র‌্যাব গঠিত হওয়ার পর থেকে গত ৩১ আগস্ট পর্যন্ত ৪৭২টি ঘটনায় ৫৭৭ জন 'ক্রসফায়ারে' মারা গেছে।
গত ৫ মে ক্রস ফায়ারকে আর আইন শৃংখলা বাহিনীর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেয়া হবেনা বলে আশ্বস্ত করেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম। তবে পরদিনই তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোন বিচার বহির্ভূত হত্যাকান্ডের সঙ্গে সরকার জড়িত নয়। তবে সশস্ত্র সন্ত্রাসীদেও বিরুদ্ধে পুলিশ র‌্যাব আত্মরার্থে যা যা করা দরকার তা করবে। পওে ১৬ মে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, আত্মরার্থে এনকাউন্টারের ঘটনা ঘটতেই পারে। সন্ত্রাসীদের ধরতে গিয়ে আইন শৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্যরা আঘাতপ্রাপ্ত হলেই এ ধরনের ঘটনা ঘটে। তদের এ ধরনের বক্তব্যের মধ্যে মে মাসেই ১৫ জনকে হত্যা করা হয়।
জেনেভায় পররাষ্ট্রমন্ত্রীর আশ্বাস দেয়ার পর গত ১২ মে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে বাংলাদেশ দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়। পররাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পর এর মধ্যেই এনকান্টারে নিহত হয়েছেন ৫৩ জন। দুই ছাত্র এনকাউন্টারে নিহত হওয়ার ঘটনায় তাদের স্বজনেরা মামলাও করেছেন। মানবাধিকার কর্মীদের মতে, এ ধরনের ঘটনা মানবাধিকার কাউন্সিলের নির্বাচনে অংশ নেয়ার নির্বাচনী অংগীকারপত্রেরও সুষ্পষ্ট লংঘন।
তিন সরকারের একই চিত্র
মূলত গত চার দলীয় সরকারের আমলে বেড়ে যায় বিচার বহির্ভূত হত্যাকান্ড। এসময় সংসদে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ এর বিরুদ্ধে সোচ্চার হয়। তবে মতার পালাবদলে আওয়ামী লীগ এখন মতায় থাকলেও বিচার বহির্ভূত হত্যাকান্ডের একই চিত্র।
২০০৪ সালের ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব প্রতিষ্ঠিত হয়। পরে ২১ জুন থেকে এর কার্যক্রম শুরু হয়। এর তিন দিন পর থেকেই র‌্যাব বিচার বহির্ভূত হত্যাকান্ড শুরু করে। মানবাধিকার সংস্থা অধিকারের হিসেবে ২০০২ সালের জানুয়ারী থেকে ২০০৯ সালের ৬ সেপ্টেম্বর পর্যন্ত এক হাজার পাঁচশ ৬৮ জন বিচার বহির্ভূত হত্যাকান্ডের শিকার হয়েছেন। র‌্যাবের সঙ্গে পাল্লা দিয়ে পুলিশ, সেনা বাহিনী, নৌবাহিনী, বিডিআর ও কোষ্ট গার্ড সদস্যরা এ হত্যাকান্ড ঘটায়।
অধিকারের হিসেবে ২০০২ সালে ৮৩ জন, ২০০৩ সালে ৮১ জন, ২০০৪ সালে দুই’শ ৪০ জন, ২০০৫ সালে তিন’শ ৯৬ জন, ২০০৬ সালে তিন ’শ ৫৫ জন, ২০০৭ সালে একশ ৮৪ জন ও ২০০৮ সালে এক’শ ৪৯ জন বিচার বহির্ভূত হত্যাকান্ডের শিকার হয়েছেন। এ সময়ে অপারেশন কিন হার্ট ও অপারেশন রিবেল হান্ট নামে যৌথ বাহিনীর দুটি অভিযান পরিচালিত হয়েছে ।
২০০২ সালের ১৬ অক্টোবর থেকে ২০০৩ সালের ৮ জানুয়ারী পর্যন্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর নেতৃত্বে অপারেশন কিন হার্ট পরিচালিত হয়েছে। এ অভিযানে ৪৪ ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে সেনাবাহিনীর হাতে ৪২ জন, নৌবাহিনীর হাতে একজন ও যৌথ বাহিনীর হাতে একজন নিহত হয়েছেন। তবে এসব হত্যার কোন বিচারের সুযোগ নেই। সরকার তাদের কর্মকান্ডকে বৈধতা দিয়ে তাদের দায়মুক্তি বা ইনডেমনিটি দেয়ায় নিহতের স্বজনেরা কোন বিচারই পায়নি।
২০০৭ সালের ১২ জানুয়ারী দেশে জরুরী অবস্থা জারী করা হয়। এটি ২০০৮ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকে । এ সময় তিন’শ ২২ জন আইন শৃংখলা বাহিনীর হাতে নিহত হন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত ৬ জানুয়ারী মতা নেয়। এরপর গত ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৭০ জন আইন শৃংখলা রাকারী বাহিনীর হাতে নিহত হন।
ক্রসফায়ার নিয়ে হাইকোর্টের রুল
গত ২৮ জুন মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ও কর্মজীবী নারী ক্রস ফায়ার নিষিদ্ধ করার আদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করে। এতে বলা হয়, ২০০৪ সাল থেকে ২০০৯ এর মে পর্যন্ত র‌্যাবের হাতে পাঁচ’শ ২৭ জন ও পুলিশের হাতে চার’শ ৪২ জন নিহত হয়েছে। এ আবেদনে হাইকোর্টের একটি বেঞ্চ সরকারের প্রতি রুল জারি করে। এতে স্বরাষ্ট্র সচিব, র‌্যাবের মহাপরিচালক ও পুলিশের আইজিকে পরবর্তী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে। তবে সরকারের প থেকে অতিরিক্ত এটর্নি জেনারেল এম কে রহমান বেঞ্চকে বলেন, বর্তমান সরকার বিচার বহির্ভূত হত্যাকান্ডের বিরোধী। আর কোন ক্রসফায়ার হবেনা বলেও তিনি আশ্বস্ত করেন। কিন্তু জুলাই মাসেই পাঁচজন হত্যাকান্ডের শিকার হন।
২০০৬ সালে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) সভাপতি সুপ্রিমকোর্টের আইনজীবী মনজিল মোরসেদও বিচারবহির্ভূত হত্যাকান্ডের বৈধ্যতা চ্যলেঞ্জ করে এবং দায়ী ব্যক্তিদের বিচার চেয়ে হাইকোর্টে রিট করেন। এ রিট আবেদনে হাইকোর্টের একটি বেঞ্চ সরকারের প্রতি রুল জারি করে। তিন বছর পর বর্তমানে ওই রিট আবেদনটি শুনানি হওয়ার জন্য সুপ্রিমকোর্টের দৈনন্দিন কার্যতালিকার শীর্ষে রয়েছে। সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি শেষ হওয়ার পর বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে বলে সংশ্লিষ্ট আইনজীবী জানান।
লোক দেখানো তদন্ত
অধিকাংশ েেত্র আইন শৃংখলা বাহিনীর হাতে কোন ব্যক্তি ক্রস ফায়ার হওয়ার পর পরিবারের প থেকে হত্যার অভিযোগ করা হয়। এসব েেত্র একজন ম্যাজিষ্ট্রেটের অধীনে তদন্তের ও নির্দেশ দেয়া হয়। এর তদন্ত করে পুলিশ। র‌্যাবের মহাপরিচালক মানবাধিকার সংস্থাগুলোকে তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বললেও তা প্রকাশ করা হয়নি। জানা গেছে, বেশিরভাগ েেত্রই সাজানো গল্পকেই তদন্তে স্থান দেয়া হয়। আর দায়ীরা থাকেন ধরা ছোয়ার বাইরে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কর্তৃক ২৮ মে প্রকাশিত এই প্রতিবেদনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কড়া সমালোচনা করা হয়।
মানবাধিকার সংস্থা অধিকার মনে করে দেশে ফৌজদারী বিচার ব্যবস্থা পরোপুরি কার্যকর করতে না পারায় রাষ্ট্র হত্যাকারীদের দায়মুক্তির সুযোগে বিচার বহির্ভূত হত্যাকান্ড ঘটে চলছে। এ ঘটনা মানবাধিকারের সুষ্পষ্ট লংঘন। আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তিও এতে ুন্ন হয়। এ কারণে দেশের স্বাধীনত লাভের পর এ পর্যন্ত যত বিচার বহির্ভূত হত্যাকান্ড ঘটেছে তার বিচার হওয়া প্রয়োজন।
ক্রসফায়ারের বিরুদ্ধে মহাজোট শরীকরা
মহাজোট সরকারের অংশীদার ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বুধবারকে বলেন, আমি সবসময়ই ক্রসফায়ারের বিরোধিতা করে এসেছি। হত্যা করে সন্ত্রাস দমন করা যায়না। এতে আইন-শৃংখলা বাহিনী আরো মারমুখী হয়ে উঠবে। এর পরিণতি খুব ভয়াবহ হয়। যদি কেউ খারাপ লোকও হয় তাকে হত্যার কোন অধিকার আমাদের সংবিধান দেয়নি। এ ধরনের হত্যাকান্ড আামাদের সংবিধান, মানবাধিকার ও ন্যায়নীতির পরিপন্তি। এটা গ্রহণযোগ্য হতে পারেনা। মুলত: অপারেশন কিনহার্ট থেকে বিচারবহির্ভূত হত্যাকান্ড শুরু হয়েছিল। এটা এখনও অব্যাহত রয়েছে। আমি অবিলম্বে ক্রসফায়ার বন্ধের জন্য সরকারের কাছে দাবী জানাচ্ছি।
আরেক অংশীদার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, দেশে আইন-শৃংখলা রার জন্য অনেক ব্যবস্থা যেমন র‌্যাব, পুলিশ ও বিডিআর বাহিনী রয়েছে। এ ব্যবস্থার অকার্যকারিতা, ব্যর্থতা ও অযোগ্যতার সাী হচ্ছে ক্রসফায়ার। কাউকে গ্রেফতারের পর বিচার না করে ক্রসফায়ার দেয়া চরম মানবাধিকার লংঘন। গণতন্ত্র নির্মাণের এ পর্যায়ে এ ধরনের হত্যাকান্ড সমাজের ভেতর একতরফা স্বৈরাচারী মনোভাবের উত্থান করবে। ক্রসফায়ার কোন সমাধান নয়। এজন্য আইন শৃংখলা রাকারী বাহিনীকে কোন অবস্থাতেই দলবাজীর সঙ্গে যুক্ত করা ঠিক হবেনা।


সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×