অবশষে রেজিষ্ট্রেশনের এক মাসের মাথায় সামুর সংকলিত পাতায় আমার স্থান হলো। আমি এখন নিরাপদ ব্লগার। ডিস্ট্রিং, ডিস্ট্রিং ,ওয়াও- ওয়াও। তবে মডারেটররা জানেনা তারা কতবড় ভূল করলো। কারণ মানুষ হিসাবে কেউ নিরাপদ নয়। একটি হিসাব বুঝিনি। তা হলো-মডারেটরদের প্রথম সাত দিন পরে চার দিন যে কত দিনে শেষ হলো? ১১ দিনের অপেক্ষা ৩০ দিনে শেষ করে ক্লান্ত হয়ে গেছি। প্রথম ছিলাম নজরদারীতে। তারপর জেনারেল(! )পদে উন্নীত হলাম। কিন্তুু হলুদ বাতি যে আর সরেনা। তবে এসময় মন্তব্য করার সুযোগ পেয়েছি। মন্তব্যের কারণে কারও সমর্থন পেয়েছি আবার কারও চক্ষুশুল হয়েছি।
সামুতে এস দেখলাম মডারেটরদের প্রতি সবার একই অভিযোগ। অনেকে নিজের ছবি হিসেবেই লাগিয়ে রাখেন মডারেশনে স্বচ্ছতা চাই। একজন শুভাকাংখি ব্লগারের কাছ থেকে শুনেছি যে এ ছবিধারীদের অনেকেই নাকি মডারেশনের কর্তাব্যক্তি। জানিনা এর কতটুকু সত্যতা।
আমি প্রথম পাতায় এ্যাকসেস পাওয়ার পর বেশ কিছু মন্তব্য করি। ব্লগার গোয়েবলসকে একটি লেখায় মাইনাস দিয়ে ভুয়া লিখি। বেশিরভাগ ব্লগারদের প্রিয় একজন মানুষ এই ‘গুবলি’। কিন্তু মাইনাস দেয়োয় তার প্রতিক্রিয়া যে এত কঠিন হবে তা আমার ধারণারও বাইরে ছিল। তিনি লিখলেন, কে মাইনাস দিল বা প্লাস দিল তাতে আমার যায় আসেনা। আর কারও সন্তুষ্টির জন্য আমি পোষ্টাইনা। তার এ ধরনের জবাবে অনেক ব্লগারদের মধ্যেই প্রতিক্রিয়া দেখা দেয়। মাইনাস পড়তে থাকে। এদের মধ্যে তানিয়া কবির লিজা এটাকে ব্লগারদের অপমান হিসাবে নিলেন। বললেন, তাহলে না পোস্টানোই উচিত। এরপর অনেকেই আমার পক্ষে মন্তব্য করে তাকে মাইনাস দিতে থাকেন। শেষ পর্যন্ত যদিও গুবলি প্লাস বেশি পেয়েছিলেন। এর মধ্যে কাব্য নিজেই তাকে অনেক প্লাসের ছবি পাঠিয়ে দেন। খুব মজা পেয়েছি ওই ছবি দেখে।
আমি আরেকটি মন্তব্য করেছিলাম মেঘনাদ এর দেয়া পোস্টে। ওই পোস্টে তিনি ১৪ তারিখ হরতাল সফল করার জন্য আহবান জানিয়েছিলেন। আমি মন্তব্যে বলেছিলাম রমজানে হরতাল জনগণ মানবেনা। আর আমি কোন অবস্থাতেই হরতাল মানবেনা। এ মন্তব্যে ক্ষেপে যান মেঘনাদ। বিতর্কের এক পর্যায়ে তিনি আমাকে বলে ফেলেন তার বক্তব্যের জবাব দেয়ার কোন যোগ্যতাই আমার নেই। আমি পরে তেল গ্যাস নিয়ে আমার জবাব লিখি । প্রায় ৫২ টি মন্তব্য পড়ে। ৭ জন ব্লগার এটিকে প্রিয়তে স্থান দিয়েছেন। সমর্থন জানিয়েছেন অলস ছেলে, মাসুদুল হক, অচেনা সৈকত, সারোয়ার ইবনে কায়সার, স্বপ্নশিকারী, জাতি জানতে চায়সহ আরো অনেক ব্লগার। তবে নাস্তিকের ধর্মকথা, হঠাৎ, বাশির সুর এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। পাগলা জগাইতো ক্রোধে উন্মুক্ত হয়ে যান। তিনি একসময় আমাকে বিক্রি হয়ে যাওয়া সাংবাদিক, দালাল বলে আখ্যায়িত করেন। তাদের ব্যক্তিগত আক্রমনে আমি যখন বিপর্যস্ত ঠিক তখনই অমি রহমান পিয়াল আমার পাশে দাড়ান। খুবই ভালো লেখেন অমি রহমান পিয়াল, যা না বললেই নয়। তার স্যাটায়ারিক্যাল ভাষায় লেখাটি আমার ব্লগে পড়া সেরা লেখাগুলোর অন্যতম। বোঝা গেলো অনেক লেখা পড়া করেন তিনি।
ঈদ এসে গেলো। সংরক্ষিত পাতায় আমার লেখা স্থান দিয়ে মডারেশন কর্তৃপক্ষ আমাকে ভালো একটি ঈদী দিলেন। এজন্য মডারেটর এবং যারা আমার সমালোচনা করেছেন বা পক্ষ নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপানদের সাথেই আমার আগামী দিনে ব্লগে পথচলা হবে এই কামনা করি।
সবাইকে ঈদ মোবারক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


